7th Pay Commission: সরকার এই তারিখে ডিএ বৃদ্ধির ঘোষণা করতে পারে! কত শতাংশ বাড়তে পারে DA

7th Pay Commission: কেন্দ্রীয় সরকারি কর্মী ও পেনশনভোগীরা বছরে দুবার ডিএ নিয়ে আশায় থাকেন। বছরের শুরুতে একটা ডিএ পেয়ে গিয়েছেন তাঁরা। আরেকটি বকেয়া রয়েছে। যা কার্যকর হওয়ার কথা ১ জুলাই থেকে। গত বছর সেপ্টেম্বরের শেষেই ডিএ বৃদ্ধির কথা ঘোষণা করা হয়েছিল।

কেন্দ্রীয় সরকার নবরাত্রি এবং দীপাবলির মধ্যে তাদের কর্মীদের জন্য ডিএ বৃদ্ধির ঘোষণা করতে পারে। পাশাপাশি ন্যূনতম ৩ শতাংশ ডিএ বৃদ্ধি হতে পারে, পরিমাণ সামান্য বাড়তেও পারে। শিল্প শ্রমিকদের জন্য সর্বশেষ ভোক্তা মূল্য সূচকের ওপরে ভিত্তি করে ডিএ গণনা করা হয়। সেই অনুসারে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ৪ শতাংশ ডিএ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। এই বৃদ্ধির পরে মহার্ঘভাতা বেড়ে ৪৬ শতাংশে পৌঁছতে পারে।

7th Pay Commission

ডিএ দেওয়া হয় সরকারি কর্মীদের আর ডিআর দেওয়া হয় পেনশনভোগীদের। ডিএ এবং ডিআর বছরে দুবার বাড়ানো হয়। জানুয়ারি ও জুলাই। বর্তমানে এক কোটির বেশি কেন্দ্রীয় সরকারি কর্মী ও পেনশনভোগীরা ৪২ শতাংশ মহার্ঘভাতা পাচ্ছেন।

২০২৩ সালের মার্চে শেষ বৃদ্ধিতে ডিএ ৪ শতাংশ বাড়িয়ে ৪২ শতাংশ করা হয়েছিল। বর্তমানে মুদ্রাস্ফীতির প্রেক্ষিতে পরবর্তী ডিএ বৃদ্ধি ৪ শতাংশ হতে পারে বলে আশা করা হচ্ছে। সম্প্রতি মধ্যপ্রদেশ, ওড়িশা, কর্নাটক, ঝাড়খণ্ড ও হিমাচল প্রদেশ-সহ বিভিন্ন রাজ্য সরকার তাদের রাজ্য সরকারি কর্মীদের জন্য মহার্ঘভাতা বাড়িয়েছে।

ডিএ আর ডিআর বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ২০২২ সালের জুনে শেষ হওয়া সময়ের জন্য অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইনডেক্স-এর ১২ টি মাসিক গড় বৃদ্ধির ওপরে ভিত্তি করে। যদিও কেন্দ্রীয় সরকার প্রতি বছরের ১ জানুয়ারি ও ১ জুলাই ভাতাগুলি সংশোধন করে। আর সিদ্ধান্ত সাধারণভাবে মার্চ ও সেপ্টেম্বরে ঘোষণা করা হয়।

২০০৬ সালে কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় সরকারি কর্মী ও পেনশন ভোগীদের জন্য ডিও এবং ডিআর গণনার সূত্রটি সংশোধন করেছিল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+