7th Pay Commission: শীঘ্রই সুখবর সরকারি কর্মীদের জন্য! কবে DA বৃদ্ধির ঘোষণা করতে পারে কেন্দ্র, কত বাড়বে বেতন
7th Pay Commission: কেন্দ্রীয় সরকারি কর্মী ও পেনশনভোগীরা ডিএ কিংবা ডিআর-এর জন্য অপেক্ষা করছেন। সূত্রের খবর, খুব শীঘ্রই কেন্দ্রীয় সরকার মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা করতে পারে।
সাধারণভাবে কেন্দ্রীয় সরকার বছরে দুইবার অর্থাৎ জানুয়ারি ও জুলাইয়ে ডিএ সংশোধন করে থাকে। তবে তার আনুষ্ঠানিক ঘোষণা করা হয় কয়েকমাস পরে। যেমন জানুয়ারির ক্ষেত্রে মার্চে আর জুলাইয়ের ক্ষেত্রে সাধারণভাবে সেপ্টেম্বরে ঘোষণা করে থাকে কেন্দ্রীয় সরকার।

কত বাড়বে মহার্ঘ ভাতা
সাধারণভাবে সর্বভারতীয় CPI-IW তথ্যের ভিত্তিতে ডিএ-ডিআর বাড়ানোর সিদ্ধান্ত নেয় সরকার। সেই অনুযায়ী তিন শতাংশ বাড়তে পারে মহার্ঘ ভাতা। উপকৃত হবেন কেন্দ্রীয় সরকারি কর্মী ও পেনশনভোগীরা। জুলাই থেকে যা কার্যকর হবে।
কেন্দ্রীয় সরকারের শ্রম মন্ত্রক প্রতিমাসে সিপিআই-আইডব্লু তথ্য প্রকাশ করে থাকে। এই তথ্যের ওপরেই মহার্ঘভাতা নির্ধারিত হয়।
কত বাড়বে বেতন
সরকার যে মহার্ঘভাতা বৃদ্ধি করে তা টেক হোম বেতনের সঙ্গে যুক্ত হয়। যদি কারও মূল বেতন ৫৫০০০ টাকা হয়, তাহলে মহার্ঘভাতা ৫০ শতাংশ বৃদ্ধির অর্থ ২৭৫০০ টাকা। আর ডিএ ৫৩ শতাংশ বৃদ্ধি পেলে তা হবে ২৯১৫০ টাকা। অর্থাৎ বেতন বৃদ্ধি হবে ১৬৫০ টাকা।
প্রসঙ্গত গত মার্চে ডিএ-ডিআর ৪৬ শতাংশ থেকে বেড়ে ৫০ শতাংশ হয়।
মহার্ঘভাতা অর্থাৎ ডিএ দেওয়া হয় কেন্দ্রীয় সরকারি কর্মীদের আর মহার্ঘত্রাণ অর্থাৎ ডিআর পেয়ে থাকেন পেনশনভোগীরা। এর আগের মহার্ঘভাতা ও মহার্ঘত্রাণ দেওয়া হয়েছিল মার্চ ২০২৪-এ। সেই সময় তা চার শতাংশ বাড়িয়েছিল কেন্দ্রীয় সরকার। ৪৬ শতাংশ থেকে তা বেড়ে হয়েছিল ৫০ শতাংশ। মার্চে ঘোষণা করা হলেও মহার্ঘভাতা ও মহার্ঘত্রাণ লাগু হয়েছিল জানুয়ারি, ২০২৪ থেকে।












Click it and Unblock the Notifications