মাত্র ৮০ টাকা হাতে নিয়ে ব্যবসা শুরু করেছিলেন ৭ মহিলা, এখন ১৬০০ কোটির পাঁপড়ের কারবার তাঁদের
হাতে মাত্র ৮০ টাকা ছিল তাঁদের। সাত মহিলা মিলে ঘরে বসেই শুরু করেছিলেন এই ব্যবসা। ঘরে বানানো পাঁপড় নিয়ে এই নিয়ে সাধারণ একটা ঘরোয়া ব্যবসা করছিলেন তাঁরা। যশোবন্তবেন যমনাদাস পোপট, প্রতিভাবান রামদাস থোডানি, উজামবেন নরেনদাস কুন্ডালিয়া, ভানুবেন এন টানা, লাগুবেন অমৃতলাল গোকানি, জয়াবেন ভি ভিনথালানি, দিওলিবেন লুক্কা। এই সাত মহিলা মিলে শুরু করেছিলেন পাঁপড়ের ব্যবসা।
সেই কোম্পানির নাম লিজ্জত পাঁপড়। যার নাম জানেন না এমন ভারতীয় মেলা ভার। লিজ্জত পাঁপড় এখন প্রায় ঘরে ঘরেই পাওয়া যায়। এর গুণগত মান আর স্বাদ এখনও অমিল। গরম ডালভাতের সঙ্গে পাঁপড় ভাজা অথবা পাঁপড় পোড়া খেতে লিজ্জত পাঁপড়ের জুড়ি মেলা ভার।

কিন্তু কীভাবে এই কোম্পানি তৈরি হল। কারা এর আসল মালিক সেটা প্রায় কেউই জানেন না। ১৯৫৯ সালে এই সাত মহিলা বাড়িতে বসেই মাত্র ৮০ টাকা খরচ করে পাঁপড় তৈরি শুরু করেছিলেন। শুধুমাত্র সংসারে স্বাচ্ছন্দ আনতেই এই পাঁপড়ের ব্যবসা শুরু করেছিলেন তাঁরা।
প্রথমে নিজেদের বাড়িতেই হাতে তৈরি করতেন তাঁরা পাঁপড়। প্রথমে চার প্যাকেট পাঁপড় তৈরি করে বিক্রি করেছিলেন তাঁরা। প্রথম বছরেই ৬০০০ টাকা লাভ তুলেছিলেন এই সাত মহিলা। তবে লিজ্জত নামটা ১৯৬২ সালে তৈরি হয়েছিল। সেই সময় বছরে ২ লক্ষ টাকা পর্য ন্ত লাভ করেছিল কাঁদের তৈরি পাঁপড়। তারপরে মহিলাদের কোঅপরিটিভ সংস্থা তৈরি করে লিজ্জত পাঁপড়ে তৈরি শুরু হয়। এখন প্রায় ৪৫০০০ কর্মী কাজ করেন এই সংস্থায়। ৮২টি কারখানা রয়েছে। এমনকি সিঙ্গাপুর আমেরিকাতেও রপ্তানি করা হয় তাঁদের পাঁপড়। সাত মহিলার অই উদ্যোগ যে এতোটা সাফল্য আসবে সেটা তাঁরাও ভাবতে পারেননি।












Click it and Unblock the Notifications