প্রেমে সঙ্গীকে ঠকানোর কথা ভাবতে পারে না এই রাশির ব্যক্তিত্বরা ! কী বলছে রাশিফল

প্রেমের সম্পর্কে সবচেয়ে বড় বিষয় হল বিশ্বাস। বিশ্বাসযোগ্যতা ছাড়া কোনও দিনই কোনও সম্পর্ক টেকে না। তাই যেখানে বিশ্বাসের জায়গা নেই সেখানে সম্পর্কও টেকে না।

প্রেমের সম্পর্কে সবচেয়ে বড় বিষয় হল বিশ্বাস। বিশ্বাসযোগ্যতা ছাড়া কোনও দিনই কোনও সম্পর্ক টেকে না। তাই যেখানে বিশ্বাসের জায়গা নেই সেখানে সম্পর্কও টেকে না। প্রেমে যদি সঙ্গীর প্রতি বিশ্বাসই না থাকে,তাহলে জায়গা করে নিতে পারে না ভালোবাসাও! জ্যোতিষশাস্ত্র বলছে এমন কিছু রাশি রয়েছে যারা সবসময়ে প্রেমের ১০০ শতাংশ বিশ্বাসযোগ্যতার প্রমাণ দিয়ে থাকেন, পাশাপাশি সঙ্গীর থেকেও বিশ্বাসযোগ্যতা পেতে ভালোবাসেন।
দেখে নেওয়া যাক কোন কোন রাশির জাতক বা জাতিকারা এমন ধরনের কাজ করে থাকেন।

মীন

মীন

মনের দিক থেকে বেশ সরল হয়ে থাকেন এঁরা। সর্বদা খোশ মেজাজে থাকতে ভালোবাসেন। প্রেমের সম্পর্কে যেমন এঁরা নিজদের বিশ্বাস যোগ্যতা প্রমণ করেন, তেমনই এঁরা সঙ্গীর থেকেও বিশ্বাসযোগ্যতা আশা করেন। সঙ্গীর মধ্যে শত সমস্যা থাকলেও তাকে উপেক্ষা করে ,তাঁকে ভালোবাসায় ভরিয়ে রাখতে পছন্দ করেন এঁরা।

তুলা

তুলা

তুলা রাশির জাতিকা বা জাতকদের সকলেই বিশ্বাস করে থাকেন। তাই মন খুলে গোপন কথাটি এঁদের বলতে অনেকেই ভরসা পেয়ে যান। কারণ, তুলা রাশির ব্যক্তিত্বরা সব ক্ষেত্রেই বিশ্বাসযোগ্যতার জায়গাটি তৈরি করে রেখেছেন। প্রেমের ক্ষেত্রেও এঁরা বিশ্বাসযোগ্যতার জায়গাটি ধরে রাখেন। সঙ্গীকে অন্ধের মত বিশ্বাস করেন এঁরা।

মিথুন

মিথুন

প্রতিটি মানুষের ভালো জিনিসকেই মিথুন রাশির জাতকরা তুলে ধরতে পছন্দ করেন। মুখের কথাতেই মিথুন রাশির জাতকরা বিশ্বাস করে ফেলেন অন্য সকলকে। প্রেমের ক্ষেত্রেও সঙ্গীর কেবল ভালোদিককেই এঁরা দেখতে পছন্দ করেন।

কর্কট

কর্কট

কর্কট রাশির জাতকদের ক্ষেত্রেও একই ঘটনা প্রযোজ্য। তবে কোনও সম্পর্কের মধ্যে যদি আর্থিক লেনদেন জায়গা করে নেয়, তাহলে তাকে এড়িয়ে যাওয়াই ভালো। প্রেমের চেয়ে যদি অর্থকে কেউ বেশি গুরুত্ব দেন, তাহলে সেই সঙ্গীকে ছেড়ে চলে যেতে পারে কর্কট রাশির জাতকরা।

কন্যা

কন্যা

কন্যা রাশির জাতকরা বিবেচনা করতে পারেননা সঠিকভাবে যে কারা বিশ্বাসযোগ্য, আর কারা বিশ্বাসযোগ্যতা ধরে রাখতে পারেন না। তবে এঁরা প্রথমবার বিশ্বাস করে একবার ঠকলে, সেই ব্যক্তিবর দিকে আর নজর ফিরিয়ে তাকাননা।

কুম্ভ

কুম্ভ

কুম্ভ রাশির জাতকরা নিজেদের মতো করেই সকলকে ভেবে ফেলেন। সকলকেই এঁরা ভাবেন সহজ-সরল প্রকৃতির। আর সেই জন্য প্রেমে ঠকে যাওয়ার সম্ভাবনা বেশি। তবে প্রেমে একবার ঠকে গেলে, এঁরা কাউকে ছেড়ে কথা বলেন না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+