ধন–ঐশ্বর্য পাওয়ার জন্য লক্ষ্মী দেবীর পাশাপাশি এই দেবতারও আরাধনা করুন নিয়মিত

কুবের পুজো করুন অর্থ পেতে

শাস্ত্র অনুযায়ী ধন–সম্পত্তির দেবতা হলেন কুবের। এঁনাকে ভগবান শিবের দ্বাররক্ষী বলেও বিবেচনা করা হয়। সাধারণত ধন–সম্পদ অর্জনের জন্য আমরা লক্ষ্মী দেবীর পুজো করি। কিন্তু লক্ষ্মী জির পুজোর সঙ্গে সঙ্গে কুবেরের পুজো করলেও অত্যাধিক লাভ পাওয়া যায়। ধর্মগ্রন্থ অনুসারে শুধুমাত্র লক্ষ্মী জির পুজো করলে লাভ পাওয়া যায় না বরং এর সঙ্গে ধনের দেবতা কুবেরকেও প্রসন্ন করতে হয়। আসুন জেনে নেওয়া যাক যে কীভাবে কুবের দেবতাকে আপনি প্রসন্ন করতে পারবেন।

উত্তর–পূর্ব দিশায় কুবেরের প্রতিষ্ঠান

উত্তর–পূর্ব দিশায় কুবেরের প্রতিষ্ঠান

বাড়ির উত্তর-পূর্ব দিক পরিস্কার করে সেখানে গঙ্গাজল দিয়ে শুদ্ধ করুন। এরপর জুঁই তেল, একটি সাদা মোমবাতি নিয়ে জ্বালিয়ে সেই জায়গায় রেখে দিন। এর পর কুবের দেবতাকে স্মরণ করে তাঁর প্রতি আপনার মনোস্কামনা জানান। এমনটি করলে ধন-সম্পদের ইচ্ছা পূরণ হয় বলে বিশ্বাস করা হয়।

 কুবের মন্ত্রের জপ

কুবের মন্ত্রের জপ

প্রত্যেক দিন স্নান করে মুক্তোর মালা নিয়ে '‌ওম শ্রী, ওম হ্রিং শ্রীম, ওম হ্রিং শ্রীম ক্লীম বিত্তেশ্বরায়ৈ নমঃ'‌ ১০৮ বার এই মন্ত্রের জপ করুন। সকাল ও সন্ধ্যা দুইবেলা এই মন্ত্র জপ করলে আরও ভালো ফল পাবেন।

কুবের যন্ত্রের পুজো

কুবের যন্ত্রের পুজো

কুবের যন্ত্রের পুজো করলে সম্পদের এই দেবতা প্রসন্ন হন। সোনা, রূপো বা পঞ্চলোহা এই তিনটি ধাতুর যে কোনো একটিতে কুবের যন্ত্র আঁকুন অথবা কুবের যন্ত্র বাজার থেকে কিনে নিয়ে আসুন। এরপর প্রতিদিন এই যন্ত্রের পুজো করুন। এতে করে ঘরে অর্থের অভাব হয় না। সেই সঙ্গে দুর্ভাগ্যও দূর হয়ে যায়।

ত্রয়োদশীর দিন করুন কুবের পুজো

ত্রয়োদশীর দিন করুন কুবের পুজো

এমনিতে আপনি ধনের দেবতা কুবেরের রোজ পুজো করতে পারেন। কিন্তু বিশেষ তিথিতে করা পুজো থেকে আপনি শীঘ্র ফল লাভ করতে পারেন। এমতাবস্থায় যে কোনো চন্দ্র মাসের ১৩ তারিখ সকালে ঘুম থেকে উঠে স্নান করে পবিত্র হন। এর পরে, পুজোর স্থান পরিস্কার করুন এবং কুবের যন্ত্রটি সামনে রাখুন। তারপর এই যন্ত্রে হলুদ চাল, সিঁদুর এবং হলুদ নিবেদন করুন। এর পর হাতে ফুল নিয়ে সংকল্প নিন। সংকল্পের পর কুবেরের পুজো করুন এবং কুবের মন্ত্র জপ করুন। কুবের মন্ত্রের এক মালা জপ অবশ্যই করুন। এতে করে ধন-সম্পদের দেবতা কুবের শীঘ্রই প্রসন্ন হন এবং অর্থ সংক্রান্ত যাবতীয় সমস্যার সমাধান হয়ে যায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+