আসছে নতুন বছর, জেনে নিন কোন কোন মাস কোন রাশির জন্য শুভ হতে চলেছে
নতুন বছরে শুভ মাস
হাতে আর মাত্র কয়েকটা দিন। তার পরেই আসছে নতুন বছর। আর নতুন বছরে ভাগ্যের চাকা আবর্তন করতে চান সবাই। কিন্তু অনেক সময় ভালো কাজ করলেও তা সফল হয় না। জ্যোতিষ অনুযায়ী বলা হয় সব কাজের কোনও না কোনও শুভ সময় বা দিন থাকে। সেই বিশেষ সময়ে সেই কাজ করলেই সফলতা আসে হাতের মুঠোয়। জেনে নেওয়া যাক ২০২২ সালের কোন কোন বিশেষ মাস কোন রাশির জন্য শুভ হতে চলেছে।

মেষ রাশি
এই রাশির জাতক জাতিকাদের জন্য জানুয়ারি মাস বেশ ভালো হতে চলেছে। জীবনের নানা রকম চ্যালেঞ্জের মুখোমুখি হয়েও ঠিক সফলতা আসবে এই মাসে। তবে সেই সঙ্গে মার্চ ও এপ্রিল মাসে কিছু সমস্যা আসতে পারে। তাই এই দুই মাস সাবধানে থাকতে হয় বলে নিদান দিচ্ছেন জ্যোতিষীরা।

বৃষ রাশি
এই রাশির জাতক জাতিকাদের জন্য বছরের প্রায় সব মাস শুভ হতে চলেছে। কিন্তু তার মধ্যে মে মাসটি একটু কষ্টদায়ক প্রমাণিত হবে। এ ছাড়া অক্টোবর ও ডিসেম্বর মাসেও কিছু অশুভ ছায়া পড়তে পারে। এছাড়া বাকি বছর বেশ ভালোই যেতে চলেছে এই রাশির জাতকদের।

মিথুন রাশি
এই রাশির জাতক জাতিকাদের জন্য বছরের প্রথম দুই মাস অর্থাৎ জানুয়ারি ও ফেব্রুয়ারি কিছু অসুবিধার দেখা দিতে পারে। এছাড়া নভেম্বর মাসে পারিবারিক কিছু সমস্যা থাকবে। কিন্তু মার্চ থেকে সেপ্টেম্বর এই রাশির জন্য আগামী বছর খুব শুভ হতে চলেছে। এই সময় যেকোনো কাজে সফলতা আসবে।

কর্কট রাশি
২০২২ সালের ফেব্রুয়ারি মাসটি কঠিন প্রমাণিত হবে। দাম্পত্য জীবনে সঙ্গীর সাথে বিরোধ দেখা দেবে। এ ছাড়া জুন ও ডিসেম্বরও অনেক সমস্যা নিয়ে আসবে। পাশাপাশি জুলাই ও এপ্রিল মাস এই রাশির জন্য শুভ মাস হিসেবে আসতে চলেছে।

সিংহ রাশি
আগামী বছরের মার্চ এবং জুলাই মাস এই রাশির জাতক জাতিকাদের জন্য কঠিন হতে চলেছে। রাশিতে সূর্যের ষষ্ঠ ঘরে থাকার ফলে কিছু সমস্যার সৃষ্টি হবে। কিন্তু বছরের শেষ তিন মাস এই রাশির জাতক জাতিকাদের জন্য বেশ শুভ বলে মনে করছেন জ্যোতিষীরা।

কন্যা রাশি
রাশিফলের ষষ্ঠ ঘরে সূর্য থাকায় ২০২২ সালের ফেব্রুয়ারি মাসটিতে পারবারিক ঝামেলা হওয়ার সম্ভাবনা থাকছে এই রাশির। এ ছাড়া জুলাই ও আগস্ট মাসও ঝামেলায় ভরপুর থাকবে। কিন্তু সেপ্টেম্বর ও মে মাস এই রাশির জন্য ভালো মাস হিসেবে প্রতিপন্ন হতে চলেছে।

তুলা রাশি
২০২২ সাল তুলা রাশির জাতক জাতিকাদের জন্য এমনিতেই শুভ। কিন্তু আগামী বছর মে মাস ও সেপ্টেম্বর মাসে কিছু আর্থিক সমস্যা আসতে পারে। বাকি সব মাস এই রাশির জাতক জাতিকাদের জন্য শুভ।

বৃশ্চিক রাশি
এপ্রিল মাসটি এই রাশির জাতকদের জন্য সবচেয়ে খারাপ হতে চলেছে। দাম্পত্য জীবনে উত্তেজনা থাকবে। এ ছাড়া জুন ও অক্টোবরে সামান্য অসুবিধা হতে পারে। কিন্তু বছরের শুরুর তিনটে মাস এই রাশির জন্য শুভ ফল দেবে। তাই ভালো কাজ এই তিন মাসে শুরু করলে তা শুভ হতে চলেছে।

ধনু রাশি
আগামী বছর মে, জুলাই এবং নভেম্বর মাস এই রাশির জাতক জাতিকাদের জন্য খারাপ হতে চলেছে। কিন্তু সেপ্টেম্বর মাস এই

মকর রাশি
জুন মাসটি অশুভ প্রমাণিত হবে। এ ছাড়া আগস্ট ও ডিসেম্বর মাসে সতর্ক থাকতে হবে। অষ্টম ঘরে সূর্যের আগমনের কারণে সমস্যা বাড়বে। বাকি অন্যান্য মাস এই রাশির জন্য ভালো হবে।

কুম্ভ রাশি
জুলাই মাসটি সবচেয়ে চ্যালেঞ্জিং প্রমাণিত হবে। সম্পর্কের ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হতে হবে। প্রতিবেশীদের সঙ্গে বিবাদ হতে পারে। কিন্তু মার্চ মাস এই রাশির জাতক জাতিকাদের জন্য শুভ।

মীন রাশি
এই রাশির জাতক জাতিকাদের ফেব্রুয়ারি ও অক্টোবরে বেশি সমস্যায় পড়তে হবে। কিন্তু মার্চ এপ্রিল মাস এই রাশির জাতকদের জন্য ভালো হতে চলেছে।
এই সব তথ্য সম্পূর্ণ জ্যোতিষ তথ্যের উপর নির্ভরশীল












Click it and Unblock the Notifications