New Year 2024: নতুন বছরে কবে ঘটবে সূর্য ও চন্দ্র গ্রহণ, গ্রহণের শুভ ও অশুভ প্রভাব কাদের ওপর পড়বে

২০২৪ সাল পরতে আর বেশি দিন বাকি নেই। আর এবছর অনেক বড় গ্রহরাও কিন্তু তাদের ঘর পরিবর্তন করবে করে ১২ রাশির ব্যক্তিদের উপরে নানান প্রভাব ফেলবে। ঠিক তেমনই প্রতিবছরের মতন চলতি বছর দুটি সূর্য গ্রহণ ও দুটি চন্দ্রগ্রহণ ঘটবে। হিন্দুধর্মে গ্রহণের কিন্তু বিশেষ গুরুত্ব রয়েছে।

তবে কোনোও গ্রহণকে শুভ বলে মনে করা হয় না। এই সময়ে অনেক কাজ আছে যেগুলি করা একদমই নিষিদ্ধ। তাছাড়া শুভ কোনও কাজও কিন্তু গ্রহণের সময় একদমই করা যায় না। তাহলে কিন্তু শুভ ফলের থেকে অশুভ ফলই মেলে।

New Year 2024: Solar and lunar eclipses

  • কোন রাশিতে ঘটবে সূর্য ও চন্দ্রগ্রহণ

যদি ২০২৪ সালে, নতুন বছরে কন্যা রাশিতে দুটি গ্রহণ হবে, প্রথম একটি চন্দ্রগ্রহণ ঘটবে তার পর ঘটবে সূর্যগ্রহণ। সূর্যগ্রহণও কন্যা রাশিতেই ঘটবে, মীন রাশিতে সূর্যগ্রহণ ঘটবে, আরেকটি চন্দ্রগ্রহণ কন্যা রাশিতে ঘটবে। তবে বছরের দুটি সূর্যগ্রহণ এবং দুটি চন্দ্রগ্রহণ কন্যা এবং মীন রাশিতেই ঘটবে।

  • জানুন গ্রহণের তারিখ

২০২৪ সালের প্রথম চন্দ্রগ্রহণ ঘটবে মার্চ মাসের ২৫ তারিখ কন্যা রাশিতে আর তারপর ঘটবে প্রথম সূর্যগ্রহণ এপ্রিল মাসের ৮ তারিখ মীন রাশিতে, তারপর বছরের শেষ ও দ্বিতীয় চন্দ্রগ্রহণ ঘটবে ১৮ সেপ্টেম্বর মীন রাশিতে। তারপর ঘটবে সূর্যগ্রহণ কন্যা রাশি ২ অক্টোবর।

  • কাদের ভালো সময় শুরু হবে

গ্রহণের বিশেষ প্রভাব পড়বে সকল রাশির ব্যক্তিদের উপর। কিছু রাশির ব্যক্তিদের আর্থিক দিকে লাভ হবে। আবার কিছু রাশির ব্যক্তিদেরও খুব সতর্ক থাকতে হবে। ২০২৪ সালে সূর্যগ্রহণের প্রভাবে কন্যা, কুম্ভ, সিংহ রাশির জাতক জাতিকাদের খুব শুভ ফল পাবেন। এই সময় আপনারা যা চাইবেন তাই করতে পারবেন, আর্থিক লাভের সম্ভাবনাও রয়েছে।

  • কাদেরই বা আর্থিক ক্ষতি হবে

তাছাড়া বৃশ্চিক, মকর, বৃষ রাশির ব্যক্তিদের খুব সাবধানে থাকতে হবে। এসময় কোনও কাজে তেমন ভাবে সফলতা অর্জন করতে পারবেন না। অর্থ হানি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই আগে থেকেই সাবধান হোন।

উল্লেখ্য, ২০২৩ সালের প্রথম সূর্যগ্রহণ ঘটেছে এপ্রিল মাসের ২০ তারিখ, ভারতীয় সময় অনুযায়ী সকাল সাতটা চার মিনিটে শুরু হয়েছিল, এই গ্রহণ শেষ হয়েছিল ১২ টা ২৯ মিনিটে। বছরের দ্বিতীয় সূর্য গ্রহণ ঘটেছে ১৪ অক্টোবর শনিবার, রাত ৮:৩৪ থেকে শুরু হয়েছিল। এই গ্রহণ শেষ হয়েছিল ২ টো ২৫ মিনিট পর্যন্ত স্থায়ী ছিল। কন্যা রাশি এবং চিত্রা নক্ষত্র এই গ্রহণ ঘটেছে। এই গ্রহণও কিন্তু ভারত থেকে দৃশ্যমান হয়নি, চলতি বছর ভারত থেকে কোনও সূর্যগ্রহণই দৃশ্যমান হয়নি, তাই সূতক সময়ও বৈধ হয়নি।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+