আপনি কেমন মানুষ? জেনে নিন আপনার জন্মবার অনুযায়ী
আপনি কেমন মানুষ? জেনে নিন আপনার জন্মবার অনুযায়ী
নিজেদের জন্ম মাস অনুযায়ী জাতক–জাতিকারা তাঁদের ভাগ্য জানতে ইচ্ছুক হন, কিন্তু অনেকেই জানেন না যে জন্ম মাসের মতোই জন্মের দিনটিও ততটাই গুরুত্বপূর্ণ। যে দিনে আপনি জন্মেছেন সেই দিনটি আপনার চরিত্র ও বৈশিষ্ট্য নিয়ে অনেক কিছুই বলে। আর তাই নিজের সঙ্গী বা সঙ্গীনিকে ভালোভাবে বুঝতে অবশ্যই তাঁদের জন্মের দিন অনুসারে তাঁদের চরিত্র সম্পর্কে জেনে নিন।

রবিবার
সূর্য বা রবিকে আমরা সর্বদাই উজ্জ্বল নক্ষত্র বলে মানি এবং যারা এই রবিবারে জন্মান তারা খুবই বুদ্ধিমান হন ও অল্পেতে এদের সাধ মেটেনা। এদের সৃজনশীল মস্তিষ্ক বিশ্বের কাছে উদাহরণ ছেড়ে যেতে পছন্দ করে এবং এদের ভালো কিছুর জন্য সবাই মনে রাখুক এটাই ইচ্ছা থাকে। এরা দয়ালু এবং মহৎ আত্মা হয়, যারা দুঃসাহসিক কাজ এবং সত্যতা পছন্দ করে। রবিবার জন্ম নেওয়া ব্যক্তিরা নিজেদের জীবন সম্পূর্ণভাবে উপভোগ করে এবং এটাই শেষদিন এটা মনে করে প্রত্যেকটি দিন বাঁচে। তারা অত্যন্ত প্রফুল্ল থাকতে ভালোবাসে এবং এটা মাঝে মাঝে তাদের সমস্যা সমাধানে সহায়তা করে। এখানে কোনও সন্দেহ নেই যে এরা সকলের মনোযোগ পেতে চায় এবং তারা তাদেরকেই কেবল বন্ধু বানায় যারা এদের প্রতি বেশি মনোযোগ দেয়।

সোমবার
সোমবার জন্ম নেওয়া ব্যক্তিদের জীবনে চন্দ্রের আধিপত্য দেখা দেয় এবং এরা চাঁদের মতোই শান্ত হয় এবং গার্হস্থ্য জীবনে এদের শক্ত ঘাঁটি থাকে। এরা দৃঢ় পরিবারের বন্ধন ও উদার, দয়ালু, ইতিবাচক ও মানিয়ে নেওয়ার ওপর বিশ্বাসী। এ ধরনের ব্যক্তিরা নিজেদের মা ও মহিলাদের প্রতি জোরালো যোগ রাখতে ভালোবাসে, যার কারণে এদের মধ্যেও দৃঢ় প্রবৃত্তি ও যত্ন নেওয়ার প্রকৃতি রয়েছে। এ ধরনের ব্যক্তিরা সত্যের চেয়ে অভিজ্ঞতায় বিশ্বাস করে। তারা সত্যিকারের উদারপন্থী এবং সর্বদা ভালোর জন্য বিশ্বকে পরিবর্তন করতে আগ্রহী। সুস্থ ও সুখী জীবনের জন্য, এই দিনে জন্ম নেওয়া মানুষেরা সোমবার ভগবান শিব এবং গণেশের পূজা করতে পারে।

মঙ্গলবার
মঙ্গবারে জন্ম নেওয়া ব্যক্তিদের মঙ্গল গ্রহ আধিপত্য বিস্তার করে, যার অর্থ হল এ ধরনের ব্যক্তিদের ইচ্ছাশক্তি প্রবল হয় এবং কঠিন পরিস্থিতিতে তারা প্রচণ্ডভাবে লড়তে পারে। তারা কখনও হার মানে না এবং কোনও না কোনও উপায় অবশ্যই বের করে আনে। এদের জীবনের প্রতি উৎসাহী দৃষ্টিভঙ্গী রয়েছে। এদের চারপাশে থাকা অন্যান্য মানুষরা এদের থেকে কখনও হতাশ হন না এবং এরা অন্যদের জন্য অনুপ্রেরণা হিসাবে কাজ করে। তবে তাদের নেতিবাচক দিক হল সাফল্য অর্জনের জন্য তারা মাঝে মাঝে ধ্বংসাত্মক আচরণ করে বসে। এদের এনার্জি মারাত্মক হয় এবং এরা স্বপ্নকে বাস্তবে রূপ দেয়। নিজেদের সৌভাগ্যকে আরও বাড়ানোর জন্য মঙ্গলবার এই ব্যক্তিরা একটু দান করতে পারে।

বুধবার
বুধবারে জন্ম নেওয়া ব্যক্তিদের জীবেন বুধ রাজ করে যার অর্থ এটা তাদের অস্থির করে তোলে এবং তারা খুব কৌতুহলী হয় এবং তাদের চারপাশে থাকা বস্তু নিয়ে প্রশ্ন করতে থাকে। তাদের কথা বলার দক্ষতা অসাধারণ এবং তাদের অন্যান্য গুণের মধ্যে একটি হল বহুমুখী প্রতিভা। এই কারণে তারা মুক্ত-মনের হয় এবং নির্লিপ্ত প্রকৃতির হওয়ায় মাঝে মাঝে তাদের বেড়ে ওঠার জন্য ভালো হয় না। তারা শিখতে আগ্রহী এবং জীবনে নতুন পথ অন্বেষণ থেকে বিরত হয় না। তাদের জীবনে একটি বিশ্লেষণাত্মক দৃষ্টিভঙ্গি রয়েছে এবং তাদের স্মার্ট পদ্ধতির সাহায্যে তারা অনেক ঝামেলা ছাড়াই চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারে। তাদের সৌভাগ্যের সংখ্যা পাঁচ এবং তাদের জন্মের দিন অনুযায়ী, তাদের অবশ্যই সুখী ও সমৃদ্ধ জীবনের জন্য বুধবার ধর্মীয় কর্মকাণ্ডে জড়িত থাকতে হবে।

বৃহস্পতিবার
বৃহস্পতিবারে জন্ম নেওয়া ব্যক্তিদের জীবনে সবচেয়ে প্রভাবশালী গ্রহ বৃহস্পতি রাজ করে। এই ধরনের লোকেরা দৃঢ় প্রতিজ্ঞ হয় এবং জীবনে বৃদ্ধি, সমৃদ্ধি পাওয়ার প্রবল সুযোগ থাকে। নিজেদের বোধবুদ্ধি সম্পর্কে এদের পূর্ণমাত্রায় জ্ঞান থাকে। এরা আশাবাদী হন। সমাজে এরা শ্রদ্ধা ও সম্মান পেয়ে থাকেন। স্বাধীন ভাবে কাজ করতে এরা ভালোবাসেন। নেতৃত্ব দেওয়ার সহজাত ক্ষমতা থাকে এদের। তবে সমালোচনা এরা পছন্দ করেন না। এরা নানা ধরনের কাজের সঙ্গে যুক্ত থাকতে ভালোবাসেন।

শুক্রবার
শুক্রবার জন্ম নেওয়া ব্যক্তিদের জীবনে শুক্র রাজ করে। অর্থাৎ এ ধরনের ব্যক্তিরা প্রেমময় ও স্নেহশীল হয়। শুক্রবারে জাত ব্যক্তি সচরাচর ভোগী, ধনী, শৌর্য্যশালী, বহুভৃত্যযুক্ত, বেদজ্ঞ ও দয়ালু হয়ে থাকেন। এরা সৃজনশীল ও সৌন্দর্যে পূজারী হন। এরা অত্যন্ত আবেগপ্রবণ হয়ে থাকেন। কোনও সম্পর্কে জড়ানোর ব্যাপারে এরা খুবই সংবেদনশীল। অতীতে কোনও কারণে দুঃখ পেলে সেখান থেকে সহজে এরা বেরিয়ে আসতে পারেন না। এদের মধ্যে ধর্মীয় ভাব থাকে।

শনিবার
শনিবারে জন্ম নেওয়া ব্যক্তিদের জীবনে শনির প্রভাব থাকে। তাদেরকে এত সহজ মনে করতে নেই। তাদের জীবনের অবিরত সংঘর্ষ তাদের শক্তিশালী ও সবকিছুর মধ্যে দিয়ে যেতে পারে এরকম দৃঢ় প্রতিজ্ঞ করে তোলে। এরা বুদ্ধিমান ও বাস্তব মেনে চলতে পারে। যাদের জীবনে রয়েছে কড়া ঘেরাটোপ এবং এরা উচ্চ শৃঙ্খলাপরায়ন হয়। অন্যরা তাদের মাঝে মাঝে সন্দেহজনক এবং অনড় মনে করতে পারে। ক্ষমতাশালী, দাম্ভিক তাদের মনে হলেও এরা বন্ধু হিলাবে দারুণ হয়। জীবনে কম সংঘর্ষ করার জন্য শনিবার করে দান করা উচিত।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications