মানিব্যাগে কী রাখলে নতুন বছরে ঘটবে শ্রীবৃদ্ধি, কী বলছে জ্যোতিষশাস্ত্র
কিছু টিপস রয়েছে যেগুলি মাথায় রাখলে টাকা যেমন কাছে রাখতে পারবেন, তেমনই অহেতুক বাজে খরচও কমবে।
প্রাণান্তকর পরিশ্রম করেও অনেকে টাকা জমাতে পারেন না। আবার অনেকে প্রচুর জমিয়ে রাখেন। অনেকে বেশি খরচ করার হাত থাকে, আবার অনেকে কৃপণতা করেন। তবে জমাতে চাইলেই যে টাকা জমাতে পারবেন তা নয়। কিছু টিপস রয়েছে যেগুলি মাথায় রাখলে টাকা যেমন কাছে রাখতে পারবেন, তেমনই অহেতুক বাজে খরচও কমবে। এই বিষয়ে কী বলছে জ্যোতিষশাস্ত্র, জেনে নিন একনজরে।

মা লক্ষ্মীর ছবি
ধনদেবী লক্ষ্মীর ছবি রাখা মানিব্যাগে সবসময়ই ভালো। সকলেই জানেন, শ্রীলক্ষ্মীর ছবি ঘরে থাকলে, তাঁর নামে মনে মনে প্রার্থনা করলে আর্থিক কষ্ট লাঘব হয়। সেজন্য যেকোনও পরিস্থিতিতেই দেবী লক্ষ্মীর ছবি মানিব্যাগে রাখবেন।

অশ্বত্থ পাতা
পুরাণ মতে অশ্বত্থ গাছ সবসময়ই শুভ প্রতীক। অশ্বত্থ পাতা নিয়ে তা গঙ্গা জলে ধুয়ে তা ব্যাগে রাখুন। শুকিয়ে গেলে আর একটি সতেজ পাতা এনে মানিব্যাগে রাখবেন। এভাবে তা পাল্টাতে থাকবেন। ফল পাবেন।

চাল
২১টি চালের দানা ছোট কাগজে মুড়ে মানিব্যাগে রাখুন। এতে বাজে খরচ সব কম হবে। দেবী লক্ষ্মীকেও আরাধনার সময়ে শস্য দিন। এতে শ্রীবৃদ্ধি হবে।

বড়দের থেকে পাওয়া আশীর্বাদ রাখুন
বড় হওয়ার পর বিশেষ দিনে অথবা বছরের নানা সময়ে গুরুজনরা টাকা দিয়ে আশীর্বাদ করেন। সেই টাকা খরচ না করে মানিব্যাগে রাখুন। সেটাই সৌভাগ্য বয়ে আনবে।

রুপোর কয়েন
যদি আপনার কাছে বা বাড়িতে রুপোর কয়েন থাকে তাহলে তা মানিব্যাগে রাখুন। তবে তার আগে তা মা লক্ষ্মীর পায়ে অর্পণ করুন। তারপর সেটিকে নিয়ে মানিব্যাগে রাখুন।












Click it and Unblock the Notifications