Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ভগবানের স্বপ্ন দেখলে কী ঘটে জানেন! শাস্ত্র মতে কোন বার্তা উঠে আসছে

সারাদিনের ক্লান্তির পর স্বপ্নে বিভিন্ন সময় বহু ধরনের ঘটনা দেখেন অনেকেই। কেউবা প্রবল দুশ্চিন্তা থেকে রাতের স্বপ্নে রীতিমতো অস্বস্তিকর বিভিন্ন জানিসপত্র দেখে থাকেন।

সারাদিনের ক্লান্তির পর স্বপ্নে বিভিন্ন সময় বহু ধরনের ঘটনা দেখেন অনেকেই। কেউবা প্রবল দুশ্চিন্তা থেকে রাতের স্বপ্নে রীতিমতো অস্বস্তিকর বিভিন্ন ঘটনা দেখে থাকেন। অনেকেই আবার ঘুমের ঘোরে ঈশ্বরের স্বপ্ন দেখে থাকেন। শাস্ত্র মতে এই স্বপ্নের তাৎপর্যও কিছু কম নয়।

 ভগবানের স্বপ্ন ও তার তাৎপর্য

ভগবানের স্বপ্ন ও তার তাৎপর্য

শাস্ত্র মতে নিজের সাফল্য, উৎফুল্ল মনোভাব কিম্বা অনুশোচনা, নেতিবাচক ভাবনা ও ইতিবাচক ভাবনা থেকে আসে স্বপ্ন। সেই স্বপ্নে যদি ঈশ্বরের দেখা মেলে, তাহলে তা বেশ তাৎপর্যপূর্ণ। শাস্ত্র বলছে, মন অশান্ত থাকলেই এমন স্বপ্ন আসে। আর ঈশ্বরের স্বপ্ন মানেই আগামী দিনে শান্তি আসতে পারে, এমন বার্তা পাওয়া যায়।

অন্যের ভালো করার ইঙ্গিত

অন্যের ভালো করার ইঙ্গিত

মনে করা হয় , ঈশ্বরের স্বপ্ন মানেই অন্যের উপকার করার সময় আসন্ন। এমন স্বপ্ন আপনি দেখলে, বুঝে নিতে হবে যে আগামী দিনে আপনি কারোর উপকার করতে চলেছেন। আপনার দ্বারা কারোর ভালো হতে পারে । তবে অপরের উপকারে আপনার কিছু 'ত্যাগ' করার ইঙ্গিতও থাকে ঈশ্বরের স্বপ্নে।

ক্ষমা করার ইঙ্গিত

ক্ষমা করার ইঙ্গিত

ঈশ্বরের স্বপ্ন মানেই এবার কাউকে ক্ষমা করার বার্তা আসছে, বুঝে নিতে হবে। এমনই দাবি শাস্ত্রের। শাস্ত্র বলছে, কাউকে ক্ষমা করার একটা প্রচ্ছন্ন ইঙ্গিত থাকে ঈশ্বরের স্বপ্ন দেখাবার মাধ্যমে।

আত্মবিশ্বাস

আত্মবিশ্বাস

ঈশ্বরের স্বপ্ন দেখলে বুঝতে হবে আপনি সেই মুহূর্তে ইতিবাচক ভাবনার দিকে এগিয়ে যাচ্ছেন। আগামীর পথ চলায় আত্মবিশ্বাস তুঙ্গে থাকবে বলেও বার্তা দেয় এমন স্বপ্ন। দাবি করছে শাস্ত্র।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+