রোজগার আরও বাড়ানোর স্বপ্ন দেখছেন! বাস্তুমতে মেনে চলুন কয়েকটি উপায়
বাস্তুশাস্ত্রের নেপথ্যে রয়েছে একটি যুক্তিবোধের বিজ্ঞান। এই যুক্তিবিজ্ঞান দিয়ে অনেক সমস্যাকে সমাধান করা যায় বলে দাবি বাস্তুশাস্ত্রবিদদের।
বাস্তুশাস্ত্রের নেপথ্যে রয়েছে একটি যুক্তিবোধের বিজ্ঞান। এই যুক্তিবিজ্ঞান দিয়ে অনেক সমস্যাকে সমাধান করা যায় বলে দাবি বাস্তুশাস্ত্রবিদদের। এই শাস্ত্রকে হাতিয়ার করে সমাধান করা যায় অনেক সমস্যারই। এমনই দাবি বাস্তুশাস্ত্রবিদদের।
অনেকেই স্বপ্ন দেখেন, আরও বেশি উপার্জন করার। কিন্তু কোনও না কোনও কারণে, তা হচ্ছে না। এজন্য় বেশ কয়েকটি পন্থা কাজে লাগালেই সব সমস্যার সমাধান হবে। দেখে নেওয়া যাক বাস্তু মতে কোন কাজগুলি করলে , বাড়ে সঞ্চয়, বাড়ে ধনসম্পত্তি।

পশ্চিমের দেওয়াল কী করতে হবে?
বাড়ির পশ্চিমদিকের দেওয়ালে বা উত্তর দিকের দেওয়ালে একটি ঘড়িতে রাখা ভাল।এর ফলে গৃহস্থে ইতিবাচক ভাবনা চিন্তা দেখা দেয় সদস্যদের মধ্যে।

পুঁতে ফেলুন গাছ
বাড়ির দক্ষিণ-পশ্চিম কোণে বড় গাছের চারা পুঁতুন। এতে বাড়িতে সম্পদ দীর্ঘস্থায়ী হবে। এছাড়া দুর্ভাগ্য কাটিয়ে সংসারের শ্রীবৃদ্ধিতেও এটি সাহায্য করবে।

পেন্ডুলাম ঘড়ি
বাস্তুশাস্ত্র বলছে পেন্ডুলাম ঘড়ি যদি বাড়িতে রাখা যায়, তাহলে তা বেশ ভালো ফল দেয়। এতে গৃহস্থে যেমন ইতিবাচক বাতাবরণ তৈরি হয়, তেমনই পরিবেশ পরিস্থিতিও শান্তিপূর্ণ থাকে।

বেডরুম সংক্রান্ত কিছু নিয়ম
বেডরুমে খাট এমনভাবে রাখতে হবে, যাতে শোওয়ার সময়ে মাথা উত্তর দিকে না থাকে। বলা হয়, দক্ষিণের দিকে মাথা করে শুয়ে থাকলে সেই বেডরুমে প্রেম আর সুখ শান্তি দুটিই বিরাজ করে।

কল সারান
বাড়িতে কোনও কলের মুখ খারাপ হয়ে সেটি থেকে জল পড়তে থাকলে তা বছর শেষ হওয়ার আগেই পাল্টে নিন। জল পড়ে বয়ে যাওয়া বাস্তুমতে ভালো লক্ষণ নয়। এভাবেই জলের মতো টাকা খরচ হতে পারে।

অ্যাকোয়ারিয়াম
বাড়িতে উত্তর-পূর্ব কোণ বরাবর হল ঘরে অথবা লিভিং রুমে অ্যাকোয়ারিয়াম রাখতে পারেন। তবে জল সবসময় পরিষ্কার করতে হবে এবং জলে বাতাস পৌঁছতে পারে সেই ব্যবস্থা রাখতে হবে।












Click it and Unblock the Notifications