কুষ্ঠিতে বিষযোগ থাকলে বরবাদ হতে পারে জীবন, জানুন মুক্তির উপায়
কুণ্ডলীতে একাধিক শুভ-অশুভ যোগ থাকে, যার প্রভাব মানব জীবনের ওপর পড়তে দেখা যায়। এই যোগ মানুষের অতীত, বর্তমান ও ভবিষ্যৎকে নিয়ন্ত্রণ করে। জ্যোতিষ শাস্ত্র অনুসারে কুণ্ডলীতে শুভ যোগ ব্যক্তির জীবনে সুখ-সমৃদ্ধি নিয়ে আসে। অশুভ যোগ সমস্যা বাড়ায়। সেরকমই এক যোগ হল বিষ যোগ, যেটাকে অত্যন্ত অশুভ বলে মনে করা হয়। যাঁদের কুণ্ডলীতে এই বিষ যোগ থাকে তাঁদের এআধিক সমস্যার সম্মুখীন হতে হয়।

বিষ যোগ কী
জ্যোতিষ শাস্ত্রে শনি ও চন্দ্রমাকে বিশেষ গ্রহ হিসাবে মানা হয়ে থাকে। যেখানে ন্যায়ের দেবতা শনি দেড় বছর সময় লাগে রাশি পরিবর্তন করতে, অন্যদিকে চন্দ্রমা রাশি বদল করে সওয়া দুই দিন সময়ে। যখন কুণ্ডলীতে শনি ও চন্দ্রমার সংযোগ হয়, তখন বিষ যোগ সৃষ্টি হয়। যখন শনি ও চন্দ্রমা একে-অপরের সঙ্গে গোচর করে তখন অশুভ যোগের প্রভাব খুব বেড়ে যায়। বিষ যোগের প্রভাবে জীবন নরকের সমান হয়ে যায়।

কখন সৃষ্টি হয় বিষযোগ?
১. কোনও জাতকের কোষ্ঠিতে চন্দ্র ও শনি একসঙ্গে এলে বিষ যোগ সৃষ্টি হয়।
২. শনি ও চন্দ্র পরস্পরের মধ্যে অন্তর্দশায় থাকলে এই যোগের দুষ্প্রভাব অধিক বৃদ্ধি পায়।
৩. এই যোগ জাতকের কোষ্ঠির যে স্থানে সৃষ্টি হয়, সেই স্থানের সঙ্গে সম্পর্কযুক্ত অশুভ ফল লাভ করতে শুরু করে।

বিষ যোগের লোকসান
জন্ম কুণ্ডলীতে বিষ যোগের প্রভাবে জাতকের জীবনে আর্থিক, কেরিয়ার ও স্বাস্থ্য সম্পর্কিত সমস্যা তৈরি হয়ে যায়। জীবনে অশান্তি ও চিন্তা সর্বদা থাকে। নিজের মানুষের সঙ্গে সম্পর্ক তিক্ত হয়ে যায়। বিয়ের সম্পর্ক ভেঙে যেতে পারে। ঘর পরিবারের শান্তি গায়েব হয়ে যায়। ব্যক্তি পাপ ও ভুল কাজ করতে লেগে যায়। সব মিলিয়ে বিষ যোগের প্রভাবে মানবের ওপর দুঃখের পাহাড় ভেঙে পড়ে।

বিষ যোগ থেকে বাঁচার উপায়
১) বিষ যোগে পিড়িত ব্যক্তিকে নিয়মিত শিবলিঙ্গের জলাভিষেক করা উচিত। মঙ্গল ও শনিবার করে হনুমান চল্লিসার পাঠ করা উচিত।
২) সোমবার ও শনিবার সকালে মহাদেব ও শনিদেবের বিধি পূর্বক পুজো করা উচিত। পুজোর সঙ্গে শিব চল্লিসা জপ করা উত্তম হবে।
৩) নারকেল নিয়ে তা নিজের মাথার ওপর দিয়ে সাতবার ঘুরিয়ে অশ্বত্থ গাছের নীচে ফাটান। এটাকে প্রসাদ হিসাবে ওখানে সকলের মধ্যে বিতরণ করে দিন।
৪) প্রত্যেক শনিবার সকালে ও সন্ধ্যায় শনি মন্দিরে গিয়ে সর্ষের তেলের প্রদীপ জ্বালান।
(এই সকল তথ্য সম্পূর্ণ জ্যোতিষ শাস্ত্রের উপর নির্ভরশীল)












Click it and Unblock the Notifications