শুক্রের স্থান পরিবর্তনে সম্পূর্ণ বদলে যাবে এইসব রাশির ভাগ্য, লাভ হবে সাফল্য ও আর্থিক বৃদ্ধি
শুক্রের স্থান পরিবর্তনে সম্পূর্ণ বদলে যাবে এইসব রাশির ভাগ্য, লাভ হবে সাফল্য ও আর্থিক বৃদ্ধি
শুরু হয়েছে জুলাই মাস। আর প্রতি মাসেই একাধিক গ্রহ তাঁদের নিজের নিজের অবস্থান পরিবর্তন করে থাকেন। সেই মতই এই মাসে নিজেদের স্থান পরিবর্তন করতে চলেছে ৫টি বড় গ্রহ। এর মধ্যে রয়েছেন শুক্র গ্রহও। আগামী ১৩ জুলাই শুক্র মিথুন রাশিতে প্রবেশ করতে চলেছেন। এই রাশির অধিপতি হলেন গ্রহদের রাজকুমার বুধ। অপরদিকে বৃহস্পতির পর শুক্রকে দ্বিতীয় সবথেকে শুভ গ্রহ বলে বিবেচিত করা হয়। সেই সঙ্গে শুক্রকে সৌন্দর্য, সৃজনশীলতা, ভোগবিলাস, ইত্যাদির কারক হিসেবে মনে করা হয়ে থাকে। শুক্র নিজের অবস্থান পরিবর্তন করে আগামী ৭আগস্ট পর্যন্ত এই স্থানেই বর্তমান থাকবেন। এর পর শুক্র গ্রহ কর্কট রাশিতে প্রবেশ করবেন। জ্যোতিষশাস্ত্র অনুসারে, যখনই কোনও গ্রহ নিজের অবস্থান পরিবর্তন করেন তখন এর প্রভাব কম বেশি ১২টি রাশির জাতক জাতিকার উপরেই দেখা যায়। জেনে নেওয়া যাক বিলাসের প্রতীক শুক্রের অবস্থান পরিবর্তনের ফলে কোন কোন রাশির জাতক জাতিকাদের জীবনে আসবে বড় পরিবর্তন।

মিথুন রাশি
জ্যোতিষ শাস্ত্র অনুসারে শুক্রের শুক্রের এই স্থান পরিবর্তনের কারণে মিথুন রাশির জাতক জাতিকারা বেশ লাভবান হতে চলেছেন। চাকরিজীবী ব্যক্তিরা এই সময় জীবনে সাফল্য পাবেন। ব্যবসার ক্ষেত্রেও লাভের অনেক সুযোগ থাকবে। শুক্রের এই স্থান পরিবর্তন বিদেশী কোম্পানিতে কর্মরত ব্যক্তিদের জন্য বিশেষ ফলদায়ক প্রমাণিত হবে। এই সময় যারা ভ্রমণে যেতে চলেছেন তাঁদের জন্য তা বেশ শুভ হবে। এই সময় করা আর্থিক বিনিয়োগ উপকারী হতে পারে। কারও সঙ্গে অংশীদারিত্বে কাজ করলে লাভের সম্ভাবনা রয়েছে। এই সময়ে শিক্ষালাভের ক্ষেত্রেও ইতিবাচক ফলাফল দেখা যাবে।

তুলা রাশি
শুক্রের অবস্থান পরিবর্তনের ফলে তুলা রাশির জাতক জাতিকারা বিশেষ সুযোগ সুবিধা পেতে চলেছেন। এই সময়ের মধ্যে আর্থিক লাভের প্রবল সম্ভাবনা দেখা দিচ্ছে। এই রাশির জাতক জাতিকারা ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন। পৈতৃক সম্পত্তি লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। চাকরির ক্ষেত্রে পরিশ্রম করলে অবশ্যই সফলতা লাভ হবে। এই সময় ভালো কোনও চাকরির অফারও পেতে পারেন। এই সময় ব্যবসার ক্ষেত্রে কোনও বড় চুক্তি চূড়ান্ত হতে পারে। শুক্রের আশীর্বাদে কর্মজীবনে এগিয়ে যাওয়ার অনেক বড় সুযোগ আসবে।

ধনু রাশি
এই রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুক্রের স্থান পরিবর্তন বেশ ভালো ফল দিতে চলেছে। এই সময়টা চাকরিজীবীদের জন্য অনুকূল। এই রাশির জাতক জাতিকাদের আর্থিক অবস্থা ভালো থাকবে। এই সময়ে যদি অংশীদারিত্বের কাজ করেন তবে বিশেষ লাভ পাবেন। ভালো কাজের জন্য অফিসে ভাবমূর্তি মজবুত হবে। বেতন বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।

কুম্ভ রাশি
জ্যোতিষশাস্ত্র অনুসারে এই রাশির জাতক জাতিকাদের আর্থিক অবস্থা ভালো থাকবে। এই সময়ে কর্মজীবনে ইতিবাচক ফলাফল আসবে। ভালো কোনও নতুন কাজের অফার আসবে যাতে আয় বৃদ্ধি হবে। এই সময়ে বস এবং উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে ভাল সম্পর্ক তৈরি হবে। এবং তাঁদের কাছ থেকে নানা ভাবে সহযোগিতা পাওয়া যাবে। শুক্রের আশীর্বাদে চাকরিজীবীরা বড় সাফল্য পেতে পারেন। ভাগ্য এই সময় প্রতিটি কাজে সাহায্য করবে এবং সাফল্য অর্জনে সক্ষম হবেন।
(এই সকল তথ্য সম্পূর্ণ জ্যোতিষ শাস্ত্রের উপর নির্ভরশীল)












Click it and Unblock the Notifications