রাহু–শুক্র মিলিত হয়ে সৃষ্টি ক্রোধ যোগ, বিপদ নিয়ে আসবে এই রাশিদের জীবনে, থাকুন সাবধানে
পাপী গ্রহ রাহু গতমাসে রাশি পরিবর্তন করে মেষ রাশিতে প্রবেশ করেছে। অন্যদিকে সোমবার অর্থাৎ ২৩ মে শুক্রের গোচরও মেষ রাশিতে হতে চলেছে। এইভাবে রাহু–শুক্র মিলে ক্রোধ যোগ তৈরি করতে চলেছে। রাহু–শুক্রের এই যোগ কিছু রাশির ক্ষেত্রে শুভ বলা যাবে না। এই রাশির জাতক জাতিকাদের এই সময়ে সতর্ক থাকতে হবে এবং সংযমের সাথে কাজ করতে হবে। এই সময় রাগ, তর্ক এড়িয়ে চলতে হবে। শুক্র আগামী ২৭ দিন মেষ রাশিতে থাকবে এবং ততক্ষণ পর্যন্ত এই ব্যক্তিদের সাবধান হওয়া উচিত।

মেষ রাশি
রাহু-শুক্রের যোগ মেষ রাশির জাতকদের জন্য আচরণ তেজ করবে। রাগ নিয়ন্ত্রণ করুন এই সময়। কাছের মানুষের সঙ্গে তর্ক করবেন না। জীবনসঙ্গী বা প্রেমের সঙ্গীর সঙ্গে সম্পর্কের অবনতি হতে পারে।

বৃষ রাশি
রাহু-শুক্র যোগ বৃষ রাশির জাতকদের সম্পর্ক এবং অর্থের ক্ষেত্রে সমস্যা সৃষ্টি করবে। বুদ্ধিমত্তার সাথে ব্যয় করুন, অন্যথায় আপনাকে আর্থিক সঙ্কটে পড়তে হতে পারে। আপনার ভাবমূর্তি ঠিক করুন। মানুষের সাথে ভালো ব্যবহার করুন। বিতর্ক থেকে দূরে থাকুন।

সিংহ রাশি
রাহু-শুক্র যোগ সিংহ রাশির জাতক-জাতিকাদের প্রেমের জীবনে গ্রহন লাগাতে পারে। সঙ্গীর সঙ্গে বিবাদ হতে পারে। সম্পর্ক নষ্ট হতে পারে। ভালো হয় এই সময় সঙ্গীর মন বুঝে চলুন, তাঁর ভাবনাগুলিকে বুঝুন।

তুলা রাশি
তুলা রাশির জাতকদের কাছে রাহু-শুক্রের যোগে গঠিত ক্রোধ যোগ দাম্পত্য জীবনে ঝামেলা আনতে পারে। এই সময়ে সতর্ক থাকুন। কেউ কেউ কিছু সময়ের জন্য সঙ্গীর থেকে দূরেও যেতে পারেন। সম্পর্ক মজবুত করার জন্য সংযমের সাথে চেষ্টা চালিয়ে যাওয়াই ভালো হবে।

কুম্ভ রাশি
রাহু-শুক্র যোগ কুম্ভ রাশির জাতকদের মধ্যে ক্ষোভ বাড়াবে। তাঁরা মনোযোগী হতে পারবেন না। অনেক ইচ্ছা আপনাকে বিভ্রান্ত করতে পারে। কোনও চ্যালেঞ্জ আসতে পারে বা ঘনিষ্ঠদের সাথে তর্ক হতে পারে। এই সময় ধৈর্য ধরুন।
(এই সকল তথ্য সম্পূর্ণ জ্যোতিষ শাস্ত্রের উপর নির্ভরশীল)












Click it and Unblock the Notifications