Venus and Mars Yuti 2023: মঙ্গল ও শুক্রের মিলনে ব্যবসায় লাভ হবে কাদের

জ্যোতিষশাস্ত্রে শুক্র ও মঙ্গলের বিশেষ গুরুত্ব রয়েছে। শুক্রকে আমরা বিলাসিতা, সম্পদ, ঐশ্বর্য, শারীরিক সুখের কারক বলেই জানি। সেই সঙ্গে মঙ্গলকে আমরা বীরত্ব, সাহসিকতা, ক্রোধের কারক বলেই জানি। এই দুই গ্রহই যখন ঘর পরিবর্তন করে তখন বারো রাশির উপরেই বিশেষ প্রভাব ফেলে।

সেটি কারোর জন্য ইতিবাচক হতে পারে আবার কারোর জন্য নেতিবাচকও হতে পারে। জুন মাসে সিংহ রাশিতে মঙ্গল ও শুক্রের মিলন হয়েছে। এসময় কিছু রাশির ব্যক্তিদের জীবনে সাফল্যের সময় শুরু হবে। জানুন সেই রাশির তালিকায় কোন রাশির ব্যক্তিরা রয়েছেন।

image of office

তুলা রাশি

তুলা রাশির (libra) জাতক-জাতিকাদের শুভ সময় শুরু হবে। এসময় জীবনে আপনি যা চাইবেন তাই করতে পারবেন। আপনার ১১ তম ঘরে মিলন হয়েছে শুক্র এবং মঙ্গলের। এই সময় আপনার আর্থিক দিকে লাভ হবে। এই সময় যারা অবিবাহিত রয়েছেন তাদের বিয়ে হয়ে যাওয়া সম্ভাবনা রয়েছে। প্রেম জীবনে সাফল্য আসবে আপনার। আর্থিক দিকে খুব লাভ হবে এই রাশির ব্যক্তিদের। যারা বেসরকারি চাকরি করছেন তাদের জীবনের সাফল্যের সময় শুরু হবে।

image of office

বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশির (Scorpio) জাতক-জাতিকাদের খুব শুভ সময় শুরু হবে। এসময় চাকরিতে আপনার ইনক্রিমেন্ট হতে পারে। যে সকল ব্যক্তিরা ব্যবসা করছেন, তাঁরা ব্যবসায় লাভের মুখ দেখবেন না। এসময় আপনি নতুন সম্পত্তি কিনতে পারেন। গাড়ি, বাড়ি কেনার সম্ভাবনা রয়েছে। তাছাড়া আপনি বিদেশ যাত্রা করতে পারেন। সন্তানের জন্য আপনাকে এখন আর ভাবতে হবে না, সে পরীক্ষায় যথেষ্ট ভালোই ফল লাভ করবে। যারা গবেষণা তাদের বিদেশ যাত্রা হওয়ার সম্ভাবনা রয়েছে।

image of office

সিংহ রাশি

সিংহ রাশির (leo) জাতক জাতিকাদের শুভ সময় শুরু হবে। এসময় আপনি দূরে কোথাও ঘুরতে যেতে পারেন। তাছাড়া আপনি যদি বেসরকারি চাকরিতে যুক্ত থাকেন, তাহলে আপনার স্যালারি বাড়ার সম্ভাবনা রয়েছে। শুধু তাই নয়, এ সময় আপনার বসের সঙ্গে আপনার খুব ভালো সম্পর্ক বজায় থাকবে। ব্যবসায় প্রচুর লাভ হবে আপনাদের। পিতা-মাতার পূর্ণ সমর্থন পাবেন আপনি। সেখান থেকে দাম্পত্য জীবনে আপনার সাফল্য আসবে। জীবনে সাফল্যের সময় শুরু হবে আপনার। আপনার মাথা ঠান্ডা রেখে প্রত্যেকটি কাজ করলে জীবনে সফলতা নিশ্চিত।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)


Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+