বাড়ির কোন দিকের দেওয়ালে সাজাবেন কোন ছবিটি ! সুখ-সমৃদ্ধি আনতে কয়েকটি বাস্তু টিপস

গৃহস্থে সুখ-সমৃদ্ধি, অর্থাগম কে না চায়! পরিবারের সদস্যদের সুসাস্থ্য আর আর সুখ সকলেরই আকাঙ্খার বিষয়।

গৃহস্থে সুখ-সমৃদ্ধি, অর্থাগম কে না চায়! পরিবারের সদস্যদের সুস্বাস্থ্য আর আর সুখ সকলেরই আকাঙ্খার বিষয়। বাস্তুশাস্ত্র বলছে , বাড়িতে শান্তি আনতে, আর মনোবল বাড়িয়ে তুলতে বেশ কিছু পন্থা অবলম্বন করা যেতে পারে। তার মধ্যে অন্যতম হল বাড়ির বিভিন্ন জায়গায় সঠিক ছবির ব্যবহার। কোন দিকে দেওয়ালে কোন ছবিটি লাগাবেন, তার ওপর নির্ভর করছে বাস্তুশান্তি।

পরিবারের ছবি

পরিবারের ছবি

অনেকেই নিজের পরিবারের ছবি বাড়িতে সাজিয়ে রাখতে ভালোবাসেন। একসঙ্গে পরিবারের সকলের ছবি একফ্রেমে পাওয়া কঠিন। এই ছবিগুলি দক্ষিণ পশ্চিমের দেওয়ালে টাঙিয়ে রাখলে তা পরিবারের শান্তির পক্ষে ভালো।

ছবিতে জলের চিহ্ন

ছবিতে জলের চিহ্ন

অনেক ছবি এরকম হয় , যেখানে জলের চিহ্ন থাকে। বাস্তুশাস্ত্র বিদরা বলছেন এই সমস্ত ছবি উত্তরের দেওয়ালে টাঙইয়ে রাখা ভালো। অন্যদিকে যে ছবিতে আগুনের চিহ্ন থাকে, সেগুলি দক্ষিন দিকের দেওয়ালে টাঙিয়ে নিন।

প্রয়াত পূর্বপুরুষদের ছবি

প্রয়াত পূর্বপুরুষদের ছবি

ঠাকুর ঘরে একেবারেই রাখবেন না প্রয়াত পূর্বপুরুষদের ছবি। বাস্তুশাস্ত্র স্পষ্টভাবে বলছে, এই কাজ করা হলে, বাড়ির ব্যাপক ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। পূর্ব পুরুষদের ছবি বাড়ির দক্ষইণ দেওয়ালে টাঙিয়ে রাখুন।

ভয়ঙ্কর ছবি

ভয়ঙ্কর ছবি

যদি কোনও ছবি এরকম হয় যে, যার মাধ্যমে দুঃখ -দুর্দশা, ভয় প্রকাশ পাচ্ছে, তাহলে সেরকম ছবি একেবারেই বাড়িতে রাখবেন না। এই ধরনের ছবিগুলি বাড়িতে নেতিবাচক প্রবাব ফেলে সদস্যদের মনের ভিতর।

প্রিয় জনেদের ছবি

প্রিয় জনেদের ছবি

নিজের প্রিয়জনেদের ছবি একদম টাঙাবেন না উত্তর-পূর্বের দেওয়ালে। বাস্তুশাস্ত্র বিদরা বলছেন এতে ভয়ঙ্কর ক্ষতি হয়ে যায় পরিবারে। ফলে প্রিয়জন বা প্রিয় মানুষটির ছবি টাঙানো সম্পর্কে সচেতন হন।

 রাগ যে ছবিতে প্রকাশিত হয়

রাগ যে ছবিতে প্রকাশিত হয়

যে সমস্ত ছবির মাধ্যমে রাগ প্রকাশিত হয়, সেই ছবিগুলি বাড়িতে না রাখাই ভালো। এই ছবিগুলির মাধ্যমে মনে রাগ বিরক্তি বেড়ে উঠতে থাকে। ফলে এগুলি বাড়িতে না রাখাই ভালো।

ফলমূলের ছবি

ফলমূলের ছবি

ফলমূলের ছবি বাড়ির খাওয়ার জায়গা. সাজানোই ভালো। যেখানে স,কলে মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করেন ,সেখানেই টাঙিয়ে ফেলুন ফলমূলের ছবি। যা বাড়িতে সুখ শান্তি আনবে।

পাখীর ছবি

পাখীর ছবি

পাখী বা পশুপ্রাণীদের ছবি যদি লাগাতে চান, তাহলে একজোড়া পাখির ছবি বাড়িতে টাঙানো মঙ্গলদায়ক। তবে পাখী বাদে কোনও পশুপ্রাণীর ছবি বাড়িতে না রাখার পরামর্শ দিচ্ছেন বাস্তুশাস্ত্রবিদরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+