Vastu Tips: মা লক্ষ্মীর কৃপা থেকে বঞ্চিত হন এই বাড়ির সদস্যরা, কিন্তু কেন?

Vastu Tips: মা লক্ষ্মীকে আমরা ধন-সম্পদের দেবী বলেই জানি, বলা হয়, যে ব্যক্তির ওপর মা লক্ষ্মীর বিশেষ কৃপা থাকে তাঁর জীবনে সফলতা লেগেই থাকে। আর্থিকভাবে তিনি যথেষ্ট উন্নতি করতে পারেন। তিনি কোনও কাজেই পিছিয়ে পরেন না। তবে এমন অনেক বাড়ি আছে যেখানে মা লক্ষ্মীর প্রবেশ করেন না। সেই বাড়িতে সকলেই আর্থিক ক্ষতির সম্মুখীন হয় তারা।

সেই সঙ্গে সেখানে লক্ষ্মীর পরিবর্তে অলক্ষ্মী বাস করে, আর যার কারণে তাদের জীবনের সফলতা আসে না। তারা সর্বদাই পিছিয়ে পড়ে। কোনও কাজে তারা উন্নতিও করতে পারেন না। পরিবারে অশান্তি লেগে থাকে। দারিদ্রতা তাদের লেগেই থাকে জীবনে। যদি আপনি চান যে আপনার বাড়িতে দেবী লক্ষ্মী থাকুক, তাহলে আপনি আজ থেকে এই কাজগুলি এড়িয়ে চলুন।

Vastu Tips

  • অযথা অর্থ ব্যয় এড়িয়ে চলুন

যে বাড়িতে প্রচুর অর্থ ব্যয় করা হয় অর্থাৎ কোনও কারণ ছাড়াই যে বাড়িতে অর্থ ব্যয় করা হয়, অপ্রয়োজনীয় ভাবে অর্থ ব্যয় করা হয়, তার বাড়িতে কখনোই মা লক্ষ্মী বাস করেন না, তাদের আর্থিক দিকে তারা সবসময় পিছিয়ে পড়েন।

এমন যদি আপনি করতে থাকেন তাহলে দ্রুতই তা বন্ধ করুন। কারণ যতই আপনি অর্থ উপার্জন করুন আপনি যদি অপব্যয় করেন তাহলে আপনাকে কিন্তু নানান সমস্যার সম্মুখীন হতে হবে।

  • রান্নাঘর পরিষ্কার রাখবেন

আবার এমন অনেক বাড়ি আছে যাদের রান্না ঘরের বাসনপত্র খুব নোংরা থাকে, আর রাতে তারা রান্না করার ঘর পর এটা রেখে দিন। কিন্তু জ্যোতিষশাস্ত্রে (astrology), এমনটা করা খুব অশুভ বলে মনে করা হচ্ছে। এটি করলে মা অন্নপূর্ণা ও কিন্তু দেবী লক্ষ্মীর মতন ভীষণ রেগে যান। আর এই বাড়িতে সর্বদাই দারিদ্রতা লেগে থাকে।

  • এই সময়ে ঝাঁট দেবেন না

সূর্যাস্তের পর বাড়িতে ঝাঁট দেওয়া উচিত নয়, এতে দেবী লক্ষ্মী রেগে যান। সন্ধ্যার পর মা লক্ষ্মী বাড়িতে আগমন হয়। তাই ঘর পরিষ্কার রাখা রাখতে হয়। সন্ধ্যার সময় ঘরে ঝাঁট দেবেন না।

  • এই সময়ে নোংরা ফেলবেন না

কখনোই সন্ধের সময় বাড়ি থেকে নোংরা আবর্জনা বাইরে ফেলবেন না। এমন অনেক মানুষ আছেন যারা খুব দুষ্ট প্রকৃতির অর্থাৎ তারা লোকের ভালো পছন্দ করেন না। নারীদেরকে সম্মান করেন না। সেই সঙ্গে তারা কাজ করতে চান না অর্থাৎ খুব অলস প্রকৃতির হন, তাদের উপর মা লক্ষ্মী সর্বদাই রেগে থাকেন। তাই তারা দেবীর কৃপা কখনোই পান না। তাই তাদের আর্থিক দিকে অবনতি লেগেই থাকে।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+