Vastu Tips: সংসারে উন্নতি করতে চাইছেন, আজই বাড়ি থেকে বিদায় করুন এই জিনিসগুলি
এমন অনেকেই রয়েছেন যারা কঠিন পরিশ্রম করার পর অর্থ উপার্জন করেন, আবার অনেকে প্রচুর উপার্জন করার পরেও তা ধরে রাখতে পারেন না। দারিদ্রতা লেগেই থাকে সংসারে। জীবনে আসে নানান অশান্তি। কেন তাঁদের সঙ্গে এমন হয় তা হয়তো তারা নিজেরাও জানেন না। জ্যোতিষশাস্ত্রে (astrology) বলা হচ্ছে এর জন্য প্রধান দায়ী বাস্তুত্রুটি।
বাস্তু যদি ঠিক না থাকে বা আপনার ঘরে যদি এমন অনেক অশুভ জিনিস আছে সেগুলো যদি রেখে দেন। তাহলে কিন্তু আপনার আর্থিক দিকে অবনতি হবে। সেই সঙ্গে আপনার জীবনে সাফল্যও আসবে না। কোন কোন জিনিস আপনি ঘর থেকে বিদায় করবেন আজই, দেখুন। বাস্তুত্রুটি আমাদের জীবনের উপর একটা বিরাট প্রভাব ফেলে, সেটি ইতিবাচক হতে পারে আবার নেতিবাচকও হতে পারে। বাস্তুত্রুটি কাটানো প্রত্যকেরই খুব দরকার। না হলে সুখী ব্যক্তিরও জীবনে নানান অশান্তি নেমে আসে।

ভাঙা বাসন
জ্যোতিষশাস্ত্রে বলা হচ্ছে, বাড়িতে ভাঙা-বাসন, আয়না, আসবাবপত্র, বিছানা, ঘড়ি ইত্যাদি একদম রাখবেন না। এগুলি রাখা খুব অশুভ। এগুলি রাখলে দেবতারা রেগে যান এবং আপনার বাড়িতে বাস্তুত্রুটির সৃষ্টি হয়। তাই আজই এই জিনিসগুলো বাড়ি থেকে বিদায় করুন।
ছেঁড়া জুতো
আপনার বাড়িতে ছেঁড়া জুতো থাকে বা পুরনো জুতো যদি থাকে, আর আপনি যদি তা না পরেন তাহলে বাড়ি থেকে এগুলো আজই বিদায় করুন। কারণ এতে মা লক্ষ্মী খুব রেগে যান। এতে আপনার অর্থ হানি হবার সম্ভাবনা থাকে। এতে কখনোই জীবনে সাফল্য আসে না, কোনও কাজে এগিয়েও যেতে পারবেন না। তাই এটি আজই বাড়ি থেকে বিদায় করুন।
ঝুল
বেশিরভাগ বাড়িতে অনেক সময় ঝুল হয়, বাড়িতে ঝুল থাকা কিন্তু একদমই ভালো না। ঝুল হলে তা দ্রুত পরিষ্কার করুন, না হলে দেবতারা সন্ধ্যেবেলা আপনার বাড়িতে ইতিবাচক শক্তি নিয়ে প্রবেশ করবে না। সংসারে অশান্তি লেগে থাকবে।
পুরানো কাগজপত্র
অপ্রয়োজনীয় জিনিস যেগুলি আপনার কাজে লাগে না, পুরনো কাগজপত্র যেগুলি আপনার দরকার নেই, সেগুলো আজি ঘর থেকে বিদায় করুন। এগুলি ঘরে রাখলে অর্থ হানি হওয়ার সম্ভাবনা থাকে।

ভাঙা তালা
জ্যোতিষশাস্ত্রে বলা হচ্ছে, পুরনো বা ভাঙা তালা যেটি দিয়ে চাবি খোলা যায় না, সেই তালা কখনোই বাড়িতে রাখবেন না। এতে বাড়িতে নেতিবাচক শক্তি বাড়তে থাকবে, ইতিবাচক শক্তি বাড়ি থেকে বিদায় নেবে।
বন্ধ ঘড়ি
বন্ধ ঘড়ি দুর্ভাগ্যের প্রতীক। তাই বাড়িতে কখনোই বন্ধ ঘড়ি রাখবেন না। ব্যাটারি শেষ হলে ব্যাটারি ভরে নিন এবং যদি সেই ঘড়ি যদি আপনি না পারেন তাহলে বাইরে ফেলে দিন, সেই ঘরে বাড়িতে রাখলে সংসারে অশান্তি লেগেই থাকবে।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications