Vastu Tips: ভুল করেও সকালে উঠে এই কাজগুলি করবেন না
জ্যোতিষশাস্ত্রে (astrology) এমন অনেক ব্যক্তিরা রয়েছেন, যারা কঠোর পরিশ্রম করার পরেও তারা সঠিক উপার্জন করতে পারেন না, যদিও বা উপার্জন করেন তা সঠিকভাবে ধরে রাখতে পারেন না। তাদের পরিবারে ঝগড়া, অশান্তি সব কিছুই লেগে থাকে। কোনও কাজেই তারা ঠিকভাবে সফলতা অর্জন করতে পারেন না। কিন্তু এর পেছনে যে কী দায়ী তা হয়ত অনেকেই জানেন না। এর পেছনে প্রধান দায়ী হল বাস্তুত্রুটি।
বাস্তুশাস্ত্রে এমন অনেক প্রতিকারের কথা বলা হয়েছে, যেগুলি মেনে চলে আপনার আর্থিক দিকে উন্নতি হবে এবং অল্প উপার্জনেও আপনি খুব ভালো থাকতে পারবেন। আর্থিক সঙ্কটের মুখোমুখি হতে হবে না। কোন কোন কাজ করলে আপনার জীবনে সাফল্য লেগে থাকবে।

ছায়া দেখবেন না
সকালে ঘুম থেকে উঠে কারোর ছায়া দেখবেন না, যদি আপনি ঘুম থেকে উঠে সূর্য দর্শন করেন তাহলে কখনোই অন্য কারোর ছায়া দেখবেন না। তাহলে আপনার নানা অশুভ প্রভাব আপনার জীবনে পড়বে এবং আপনার সারাদিন ততটা শুভ যাবে না। তাই ঘুম থেকে উঠে কারোর ছায়া দেখবেন না।
এঁটো বাসন দেখবেন না
বাস্তুশাস্ত্রে, আপনি রাতে রান্না করার পর এঁটো বাসন ধুয়ে রাখবেন। না হলে মা অন্নপূর্ণা এবং মা লক্ষ্মী আপনার ঘরে বাস করবেন না এবং আপনার বাড়িতে ইতিবাচক শক্তি প্রবেশ করবে না, নেতিবাচক শক্তি প্রবেশ করবে। তাই বাসন ধুয়ে রাখবেন। যদি আপনি রাতে বাসন না ধুয়ে রাখেন, সকালে ঘুম থেকে উঠে এই বাসন দেখেন, তাহলে আপনার আর্থিক ক্ষতি হবার সম্ভাবনা রয়েছে। শুধু তাই নয়, দারিদ্রতা আপনার বাড়ি থেকে বিদায় নেবে না, আপনার সংসারে অশান্তির লেগেই থাকবে।

আয়না দেখবেন না
এমন অনেকেই রয়েছেন, যারা ঘুম থেকে উঠেই আয়নায় প্রথমে নিজের মুখ দেখেন এটি দেখা কিন্তু খুব অশুভ। জ্যোতিষশাস্ত্রে, এটি করলে আপনার বাড়িতে সকলের সঙ্গে আপনার অশান্তি লেগেই থাকবে। কারোর সঙ্গে ভালো ব্যবহার করতে পারবেন না। সারাদিন আপনার বাড়িতে ঝগড়া, অশান্তির পরিবেশ থাকবে। আপনি ক্রমশ আর্থিকভাবে দুর্বল হয়ে পড়বেন। কোনও কাজেই সফলতা অর্জন করতে পারবেন না। তাই আজ থেকেই এই অভ্যাসগুলি ত্যাগ করুন।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications