Vastu Shashtra Tips: কোন ছবি দেওয়ালে লাগানো শুভ, কোন ফোটোই বা অশুভ বার্তা দেয়, জানেন

আমরা এমন অনেকেই রয়েছেন যারা প্রচুর উপার্জন করার পরেও আর্থিকভাবে দুর্বল থাকেন। সেই সঙ্গে তাদের জীবনে সফলতা থাকে না। তারা কোনোও কাজেই এগিয়ে যেতে পারেন না। নানান সমস্যার সম্মুখীন হতে হয় তাদের।

তবে এর পেছনে প্রথম দায়ী কিন্তু বাস্তুশাস্ত্র এবং আমরা এমন অনেক কাজ করে থাকি যেগুলি আমাদের না করাই শ্রেয় বলে মনে করা হয়। যে কারণে আমাদের ঘরে দারিদ্রতা নেমে আসে, দেওয়ালে এমন অনেক ছবি আছে যা রাখা উচিত নয়, জানুন কোন কোন ছবি রাখলে আর্থিক সংকট দেখা দেয়।

তাজমহলের ছবি

তাজমহলের ছবি

আপনি যদি বাড়ি সাজাতে পছন্দ করেন তাহলে অবশ্যই মাথায় রাখবেন এগুলি, জ্যোতিষশাস্ত্রে (astrology) বলা হয়, বাড়ির দেওয়ালে কখনোই তাজমহলের ফটো রাখবেন না এটি রাখা কিন্তু খুব অশুভ। যে ব্যক্তি বাড়িতে তাজমহলের ছবি রাখেন তার আর্থিক দিকে সংকট দেখা দেয়। শুধু তাই নয়, পারিবারিক অশান্তি লেগেই থাকে।

 হিংস্র জন্তুর ছবি

হিংস্র জন্তুর ছবি

বাড়িতে কোন হিংস্র জন্তু, পশুর ছবি রাখবেন না। যেমন সিংহ, ভাল্লুকের ছবি রাখা উচিত না। এতে আপনার পরিবারে সকলের সঙ্গে সকলের মারামারি, হানাহানি পর্যন্ত লেগে যেতে পারে। শুধু তাই নয়, এটি আপনার বাড়িতে ইতিবাচক শক্তি বার করে নেতিবাচক শক্তিকে প্রবেশ করাবে, আর্থিক দিকে অবনতি হবে লেগে থাকবে। সকলের সঙ্গে নানান অশান্তি বাঁধতে পারে আপনার।

 যুদ্ধের ছবি

যুদ্ধের ছবি

এমন অনেকেই রয়েছেন, যারা ঘর সাজানোর জন্য পুরনো যুদ্ধের ছবি লাগান, তবে এটি খুব অশুভ, এই ছবি ঘরে থাকলে আপনার আর্থিক দিকে খুব অসুবিধার সম্মুখীন হবেন। জীবনে কখনোই সাফল্য আসবে না। সংসারে শান্তি মিলবে না। দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনে আপনার অশান্তি লেগেই থাকবে।

ফুলের বাগানের ছবি

ফুলের বাগানের ছবি

যদি আপনি প্রাকৃতিক দৃশ্য ফুলের বাগানের ছবি লাগান, তা খুব শুভ বলে মনে হয়। এগুলি যেমন আর্থিক দিকে খুব উন্নতি করে। তেমন ঘরে ইতিবাচক শক্তিও প্রবেশ করায় বলে মনে করা হয়।

 উড়ন্ত পাখি ছবি

উড়ন্ত পাখি ছবি

কোন পাখি আকাশে উড়ছে এই ছবি আপনি যদি ঘরের দেওয়ালে লাগান, তা আপনার জন্য খুব শুভ বলে মনে করা হয়। আপনি খুব দ্রুতই কোনও শুভ কাজে যেতে পারবেন। জীবনে আসবে সাফল্য। সকল কাজে এগিয়ে যেতে পারবেন। আর্থিক সংকট কেটে যাবে।

 সূর্য ওঠার ছবি

সূর্য ওঠার ছবি

যদি আপনি বাড়িতে সূর্য ওঠার ছবি রাখেন, তা আপনার জন্য খুব শুভ। এতে আপনার জীবনে সাফল্য আসবে । পরিবারের সকলের সঙ্গে আরও ভালোভাবে সম্পর্ক থাকবে। কারোর সঙ্গে আপনার অশান্তিতে ভুগতে হবে না। সেই সঙ্গে আর্থিক দিকে খুব লাভ হবে আপনার।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+