প্রেম সপ্তাহে রাশি অনুযায়ী কাছের মানুষকে দিন উপহার, সম্পর্ক মজবুত হবে বহুগুণ
রাশি অনুযায়ী উপহার
ভ্যালেন্টাইনস সপ্তাহ শুরু হয়েছে। সকলে তাঁদের প্রেমিক বা প্রেমিকাদের জন্য নানা রকম উপহার কিনতে ভিড় করছেন দোকানে দোকানে। এই সময়ে, প্রেমিক যুগল একে অপরকে গোলাপ দিয়ে থাকেন। কিন্তু সঙ্গীকে প্রস্তাব দেওয়ার জন্য যদি সঠিক গোলাপ বা উপহার বেছে নেওয়া হয় তাহলে দুজনের মধ্যে সম্পর্ক অনেক গুণ ভালো হতে পারে। এমন পরিস্থিতিতে প্রেমের সঙ্গীকে তার রাশি অনুসারে উপহার দেওয়া হলে দুজনের প্রেমকে নতুন উচ্চতা দিতে পারে। জ্যোতিষ শাস্ত্র থেকে জেনে নেওয়া যাক, কোন রাশির প্রেমিক সঙ্গীকে কী ধরনের উপহার দেওয়া ভালো হবে।

মেষ রাশি
মঙ্গল মেষ রাশির অধিপতি। এই রাশির জাতক জাতিকাদের লাল গোলাপ এবং রোমান্টিক কার্ড দিয়ে ভালোবাসা প্রকাশ করলে ভালো হবে।

বৃষ রাশি
শুক্র বৃষ রাশির অধিপতি। এর লোকেরা খুব রোমান্টিক। তাদের গোলাপি রঙের গোলাপের সঙ্গে ওই রঙের একটি পোশাক বা প্রসাধনী বা গহনা দিলে ভাল হবে।

মিথুন রাশি
মিথুন রাশির অধিপতি হলেন বুধ। এই রাশির সঙ্গী হলে তাঁকে লাল বা সাদা গোলাপ দিয়ে রোমান্টিক কোনও বই উপহার দিলে খুব ভালো হবে।

কর্কট রাশি
কর্কট রাশির অধিপতি চন্দ্র। তাদের লাল রঙের উপর সাদা ফিতে দিয়ে একটি গোলাপ দেওয়া ভাল হবে। এর সঙ্গে মুক্তার মালা বা পারফিউম উপহার দিলে খুব ভালো হবে।

সিংহ রাশি
সিংহ রাশির অধিপতি হলেন সূর্য। এই ভালোবাসা দিবসে এই রাশির প্রেমিক বা প্রেমিকাকে কমলা গোলাপের সঙ্গে একটি নীল পোশাক উপহার দিলে খুব ভালো হবে।

কন্যা রাশি
কন্যা রাশির অধিপতি বুধ। ভালোবাসা দিবসে রোম্যান্সের ছোঁয়া যোগ করতে এই রাশির সঙ্গীদের লাল গোলাপ উপহার দিলে তা খুবই ভালো হবে।

তুলা রাশি
তুলা রাশির অধিপতি হলেন শুক্র। এই রাশির সঙ্গীকে গোলাপি রঙের গোলাপ দিলে খুব ভালো। এর সঙ্গে গোলাপি বা সাদা রঙের পোশাক দিলেও তা প্রেম বহুগুণ বৃদ্ধি করবে।

বৃশ্চিক রাশি
বৃশ্চিক রাশির অধিপতি মঙ্গল। তাদের রক্তের রঙের গোলাপ দেওয়া ভাল হবে। এ ছাড়া হলুদ গোলাপ ও যেকোনো ইলেকট্রনিক জিনিস উপহার দিলে ভালো হবে।

ধনু রাশি
ধনু রাশির শাসক গ্রহ হল বৃহস্পতি। এই মানুষদের কমলা বা হলুদ গোলাপ দিলে ভালো হয়। এ ছাড়া দামি উপহার দেওয়ার পরিকল্পনা থাকলে সোনার দুল বা আংটি দেওয়া যেতে পারে।

মকর রাশি
মকর রাশির অধিপতি শনি। তাদের লাল বা নীল গোলাপ দিতে ভাল হবে। মডেল জাতীয় জিনিস উপহার হিসেবে দেওয়া যেতে পারে।

কুম্ভ রাশি
শনিদেব হলেন কুম্ভ রাশির অধিপতি। এই রাশির সঙ্গীদের লাল বা নীল গোলাপ এবং যে কোনও অ্যান্টিক জিনিস উপহার দেওয়া যেতে পারে।

মীন রাশি
মীন রাশির অধিপতি বৃহস্পতি। তাদের পছন্দ হবে হলুদ রঙের উপহার। এছাড়াও একটি হলুদ গোলাপ এবং পোশাক দিলে ভাল হবে।
(এই সকল তথ্য সম্পূর্ণ জ্যোতিষ তথ্যের উপর নির্ভরশীল)












Click it and Unblock the Notifications