Trigrahi Yog 2023: ত্রিগ্রহী যোগের শুভ প্রভাবে আর্থিক দিকে লাভ হবে এই রাশির ব্যক্তিদের
জ্যোতিষশাস্ত্রে (astrology) শুক্রকে আমরা সম্পদ, গৌরব, ব্যবসার কারক বলেই জানি। শুক্র যখন ঘর পরিবর্তন করে তখন সকল রাশির ব্যক্তিদের উপরে বিশেষ প্রভাব ফেলে। সেটি কারোর জন্য ইতিবাচক হতে পারে, আবার কারোর জন্য নেতিবাচকও হতে পারে।
জুলাই মাসের ২০ তারিখ সকাল ১০ টা ৫৫ মিনিটে চন্দ্র সিংহ রাশিতে প্রবেশ করবে। ওই সময়ে সেখানে শুক্র গ্রহ এবং মঙ্গল সেখানেই উপস্থিত রয়েছে, চন্দ্র, শুক্র, মঙ্গলের মিলনে 'ত্রিগ্রহী যোগ’ তৈরি হবে। এই সময় কিছু রাশির জাতক-জাতিকদের সাফল্যের সময় শুরু হবে, জানুন কোন কোন রাশির ব্যক্তিদের শুভ সময় শুরু হবে।

মেষ রাশি
ত্রিগ্রহী যোগের শুভ প্রভাব পড়বে মেষ রাশির (aries) জাতক জাতিকাদের উপর. ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন আপনি। আর্থিক দিকে খুব লাভ হবে আপনার, কর্মজীবন উন্নতি করতে পারবেন। আপনার মানসিক চাপ ক্রমশ কমবে, আত্মবিশ্বাস বাড়তে থাকবে, পারিবারিক ব্যবসা আপনার বেশ সাফল্য লাভ হবে।মাথা ঠান্ডা রেখে প্রত্যেকটি কাজ করলে জীবনে সফলতা নিশ্চিত। সমাজের সম্মান ক্রমশ বাড়তে থাকবে। যারা বেকার রয়েছেন, তাঁদের কর্মজীবনে সাফল্যের সময় শুরু হবে। কর্মক্ষেত্রে অনেকটাই এগিয়ে যেতে পারবেন। চাকরিতে পদোন্নতি হবে আপনার।
মিথুন রাশি
মিথুন রাশির (Gemini) ব্যক্তিদের সাফল্যের সময় শুরু হবে। সকল কাজে এগিয়ে যেতে পারবেন। সব সমস্যা থেকে বের হতে পারবেন।এসময় ভাইবোনদের সাথে তর্ক বিতর্ক এরিয়ে চলারই চেষ্টা করবেন। শরীর সুস্থ রাখবেন। মাথা ঠান্ডা রেখে প্রত্যেকটি কাজ করবেন। এসময় সকল কাজের জন্য আপনি সফলতা অর্জন করতে পারবেন। সেখানে আপনার জীবনের শুভ সময় শূরু হবে। সকল কাজে সাফল্য অর্জন করতে পারবেন। মাথা ঠান্ডা রেখে প্রত্যেকটি কাজ করলে জীবনে সফলতা নিশ্চিত।

সিংহ রাশি
যোগের শুভ প্রভাব পড়বে সিংহ রাশির (leo) ব্যক্তিদের ওপর। এই সময় চাকরি থেকে ব্যবসায় সফলতা অর্জন করতে পারবেন। চাকরিতে পদোন্নতির সম্ভাবনা রয়েছে। আপনারা নতুন ভাবে কোন সম্পর্কে জড়াতে পারেন। আর্থিক দিকে উন্নতি লাভ করতে পারবেন। মানসিক চাপ আপনার অনেকটাই কমে যাবে। আপনার কাজে সকলে মুগ্ধ হবেন। আপনি এতদিন যে আইনি মামলায় জড়িয়ে ছিলেন সেই আইনি মামলা থেকে মুক্তি পাবেন। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষা দিচ্ছেন তাদের আর্থিকভাবে খুব লাভ হবে, জীবনে এগিয়ে যেতে পারবেন অনেকটা।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications