সোমবার শনি জয়ন্তী! কোন চার রাশির রাজযোগ তৈরি হচ্ছে, জানেন

সোমবার শনি জয়ন্তী! কোন চার রাশির রাজযোগ তৈরি হচ্ছে, জানেন

৩০ শে মে শনি জয়ন্তী অর্থাৎ আজকে। জৈষ্ঠ মাসের অমাবস্যা শনি জয়ন্তী পালিত হয়। এই বছরে এটি সোমবতী অমাবস্যাও। এটি বছরের শেষ সোমবতী অমাবস্যা, অর্থাৎ এর পর সারা বছরে সোমবার আর কোনো অমাবস্যা পড়বে না। এছাড়া আজ বট সাবিত্রী উপবাসও রাখা হবে। ৩০ বছর পর শনি গ্রহ তার নিজস্ব রাশি কুম্ভ রাশিতে প্রবেশ করবে। এই সময় কিছু রাশির জন্য বিশেষ শুভ হবে। চার রাশির রাজ যোগ তৈরি হবে। এই রাশির শুভ সময় শুরু। জেনে নিন তাঁরা কারা।


মেষ রাশি

মেষ রাশি

এই রাশির জাতক-জাতিকাদের শনিদেবের কৃপায় জীবনে প্রচুর সাফল্য আসবে। আর্থিক অবস্থা ভালো হবে। প্রচুর অর্থ লাভের সম্ভাবনা রয়েছে। এই রাশির লোকেদের দূরে কোথাও ভ্রমন করতে হতে পারেন। যারা নতুন কাজ শুরু করতে চাইছেন তাদের জন্য দিনটি খুব শুভ। তারা ভালো কাজে নিজেকে নিয়োগ করতে পারেন। আজ শুভ কাজ করলে আপনি সাফল্য পাবেন।

 কর্কট রাশি

কর্কট রাশি

কর্কট রাশির জাতক-জাতিকাদের শনিদেবের কৃপায় সাফল্য পাওয়া যাবে। এছাড়াও আর্থিক দিকে খুব শুভ হবে। কর্মক্ষেত্রের নতুন সুবিধা পাবেন। সম্মান বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। ব্যবসাক্ষেত্রে সাফল্য মিলবে।

তুলা রাশি

তুলা রাশি

তুলা রাশির জাতক-জাতিকাদের জীবনে সাফল্যের সম্ভাবনা রয়েছে। ভবিষ্যতের সকল কাজ তারা খুব ভালোভাবে করতে পারবেন। ব্যবসায়ীরা বড় কোনও চুক্তি পেতে পারেন। তাই এই দিনটি আপনাদের কাছে বিশেষ শুভ বলে মনে করা হয়।

বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশি

এই রাশির জাতক-জাতিকাদের জীবনে খুব ভালো সময় শুরু। চাকরির সবদিক আপনার খুলে যাবে। এছাড়া অন্য কোন চাকরিতে যেতে চাইলে যেতে পারবেন। জীবনের সাফল্য পাবেন। ব্যবসায়ীরা যেকোন হাত দেবেন, সেই কাজেই সাফল্য পাবেন। আকস্মিক অর্থ পাওয়ার সম্ভাবনা রয়েছে।

 আজ কোন কোন জিনিস দান করা শুভ

আজ কোন কোন জিনিস দান করা শুভ

শনি জয়ন্তীর দিনটি সেই সকল ব্যক্তিদের জন্য খুব বিশেষ তাঁর কারণ যারা শনির মহাদশার মধ্যে যাচ্ছেন। যাদের সাড়েসাতি ও ধাইয়ার মধ্যে দিয়ে যাচ্ছেন তারা আজই শনি মন্দিরে গিয়ে তেল, কালো তিল, উরদ ডাল দান করুন। সেই সঙ্গে শনি চাল্লিসা পাঠ করুন। কালো কাপড়, কালো তিল, কালো ছাতা, জুতা দান করুন দারিদ্র ব্যক্তিকে। আজ তর্পণ করার সবথেকে ভালো দিন। স্নান করে তবেই সব জিনিস দান করুন। জীবনে সাফল্য পাবেন।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+