মা লক্ষ্মীর কৃপা পেতে দিওয়ালি ও ধনতেরাসের আগে নিজের বাড়ি–ঘর পরিস্কার করে ফেলুন
দিওয়ালি ও ধনতেরাসের আগে নিজের বাড়ি–ঘর পরিস্কার করে ফেলুন
কার্তিক মাস ২দিন হল শুরু হয়ে গিয়েছে আর এর সঙ্গে আলোর উৎসব দীপাবলীর সূচনাও হয়ে গিয়েছে। কার্তিক মাসের অমাবস্যায় (৪ নভেম্বর ২০২১) দিওয়ালির উৎসব পালন করা হবে। এর জন্য জমিয়ে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। ঘরদোর পরিস্কার করা থেকে শুরু করে কেনাকাটা করতে মানুষ ব্যস্ত হয়ে গিয়েছে। যাতে ধনের দেবী মা লক্ষ্মীর কৃপা পেয়ে নিজের জীবনকে সুখ–সমৃদ্ধিতে সম্পন্ন করতে পারেন। দেবী লক্ষ্মী পরিস্কার–পরিচ্ছন্নতা, আলো খুব বেশি করে পছন্দ করে এইজন্য দিওয়ালির আগে নিজের বাড়ি ঘরদোর পরিস্কার–পরিচ্ছন্ন করে নতুন করে রং লাগিয়ে ফেলুন। এতে নিজের বাড়িকে যেমন দেখতে ভালো লাগবে তেমনি মা লক্ষ্মী এরকমই পরিস্কার–পরিচ্ছন্ন বাড়িতে বাস করেন। যদি আপনিও দেবী লক্ষ্মীর কৃপা পেতে চান তবে ধনতেরাস ও দিওয়ালির জন্য বাস্তু শাস্ত্রে বলা কিছু কথার পালন করুন।

ইশাণ দিক
বাস্তুশাস্ত্র অনুসারে বাড়ির সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থান হল এর উত্তর-পূর্ব দিক। এটি দেবতাদের স্থান, এই দিকে রান্নাঘর এবং পুজোর ঘর তৈরি করা হয়। ধনতেরাস এবং দীপাবলীর দিন, উত্তর-পূর্ব কোণটি ভালভাবে পরিস্কার করুন। এখানে অপ্রয়োজনীয় কিছু রাখবেন না। যদি বাড়ির উত্তর -পূর্ব কোণ পরিস্কার থাকে, তাহলে দেবী লক্ষ্মী, ভগবান ধন্বন্তরী এবং কুবেরের কৃপায় ঘরে সবসময় সুখ এবং সমৃদ্ধি বজায় থাকে।

ব্রহ্ম স্থান
বাড়ির উত্তর -পূর্ব কোণের পরে, দ্বিতীয় সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হল বাড়ির ব্রহ্ম স্থান। বাড়ির মাঝখানের অংশকে বলা হয় ব্রহ্মস্থান। এই জায়গা সবসময় খোলা রাখা উচিত এবং সম্ভব হলে এখানে বায়ুচলাচল করতে দেওয়া উচিত। ভারী আসবাবপত্র বা অপ্রয়োজনীয় জিনিস এখানে কখনো রাখবেন না বা এই জায়গায় ভাঙা আসবাবপত্র রাখা উচিত নয়। যদি রাখা হয়, তাহলে এই জিনিসগুলি সরিয়ে ফেলুন এবং বিশেষ করে ধনতেরাস-দীপাবলীর দিন এই জায়গাটি পরিস্কার করুন।

পূর্ব দিক
পূর্ব দিক দিয়ে সূর্য ওঠে এবং বাড়িতে ইতিবাচকতাও এইদিক দিয়ে সঞ্চারিত হয়। এইজন্য ঘরের পূর্বদিক সর্বদা পরিস্কার-পরিচ্ছন্ন রাখা উচিত। ধনতেরাস ও দিওয়ালীর দিন সকালে তাড়াতাড়ি উঠে ঘরের পূর্ব দিশা পরিস্কার করে ফেলুন।

ঘরের তিনটি কোণ পরিস্কার–পরিচ্ছন্ন রাখুন
যদি ঘরের এই তিন জায়গা পরিস্কার-পরিচ্ছন্ন থাকে তাহলে ঘরে লক্ষ্মী জি অবশ্যই বাস করবেন। এর সঙ্গে ঘরে সবসময় স্বাস্থ্যকর পরিবেশ, সুখ-সমৃদ্ধি বজায় থাকবে। ঘরের সব সদস্যরা উন্নতি করবে।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications