জীবনে সুখ–শান্তি নিয়ে আসতে, সমস্যার অবসান করতে প্রতি বুধবার বিঘ্নহর্তার পুজো ও বন্দনা করুন
জীবনে সুখ–শান্তি নিয়ে আসতে, সমস্যার অবসান করতে প্রতি বুধবার বিঘ্নহর্তার পুজো ও বন্দনা করুন
কথায় বলে গণেশের উপাসনা করলে যাবতীয় দুর্ভোগ কেটে যায়। হিন্দু ধর্মে যে কোনও শুভ কাজ শুরু করার আগে গণেশ ভগবানের পুজো অবশ্যই করা হয়। সপ্তাহে বুধবারের দিনটি গণেশজিকে সমর্পণ করা হয়। এছাড়া মাসের চতুর্থী তিথিতে গণেশ পুজোর বিধান রয়েছে। ধর্মমতে, এইদিন গণেশজির পুজো–অর্চনা করলে ব্যক্তির সব দুঃখ দূর হয়ে যায় এবং গণেশজির কৃপা প্রাপ্তি হয়।

বিঘ্নহর্তা গণেশ
ধার্মিক বিশ্বাস রয়েছে যে গণেশজিকে শ্রদ্ধা-ভক্তি সহকারে মন থেকে পুজো করলে গণেশজি ভক্তের সব বিঘ্ন দূর করে দেয়। গণেশজিকে বিঘ্নহর্তা বলেও ডাকা হয়। পুজোয় গণেশজিকে মোদকের ভোগ লাগানো হয় এবং দুর্বা অর্পণ করে পুজো করলে গণেশজি খুব শীঘ্রই প্রসন্ন হন। তিনি ভক্তদের সব মনোস্কামনা পূরণ করেন। মানা হয় যে বুধবার গণেশ পুজোর পর গণেশ স্তুতি অবশ্যই করা উচিত।

গৃহশান্তি বজায় রাখতে
বুধবার গৃহশান্তি বজায় রাখতে গণেশের চরণে দুর্বা নিবেদন করুন। সেই সঙ্গে কোনও একটি লাল ফুলে পুজো সারুন। প্রসাদে মোদক আর ফল দিতে পারলে ভালো। নইলে লাড্ডু দিলেও চলবে। ঘর পরিষ্কার পরিচ্ছন্ন অবশ্যই রাখবেন। সুগন্ধী ধূপ জ্বালুন। সেই সঙ্গে ঘি এর প্রদীপ দিন। এবার একমনে ১০৮ বার ওম গণ গণপাতায় নমঃ এই মন্ত্র জপ করুন। গণেশকে বেলপাতা দিতে পারেন। কিন্তু তুলসীপাতা দেবেন না। পুজোতে বসার আগে সিঁদুর, আতপ চাল, দুর্বা আর ফুল সাজিয়ে বসুন।

ব্যবসায় উন্নতি করতে চাইলে
যাঁরা ব্যবসা শুরু করছেন কিংবা ব্যবসায় উন্নতি করতে চান তাঁরা প্রতি বুধবার গণেশের কাছে গোটা হলুদ নিবেদন করুন। আর যাঁদের বিয়েতে বার বার বাধা আসছে, মনের মতো পাত্র কিংবা পাত্রী পাচ্ছেন না তাঁরা গণেশ আরতির সময় ২১টি পাটালি গুড়ের টুকরো কিংবা একটি থালায় ২১টি গুড়ের নৈবেদ্য সাজিয়ে নিবেদন করুন। সেই সঙ্গে ২১ টি দুর্বা। আর মন দিয়ে গণেশের আরতি করুন। ফল পাবেনই। সেই সঙ্গে উন্নতি হবে কর্মক্ষেত্রেও।

গণেশকে পায়েস নিবেদন
কার্তিক মাসের প্রতি বুধবার যদি গণেশকে পায়েস নিবেদন করতে পারেন তাহলে খুবই তুষ্ট হন সিদ্ধিদাতা। বলা হয় এর ফলে সংসারে কোনও দুঃখ, কষ্ট থাকে না। ভাঁড়ার থাকে পূর্ণ। সেই সঙ্গে বাড়িতে অর্থাগমও হয়। গণেশকে ভোগ নিবেদন করার পর তা আরও পাঁচ জনের মধ্যে ভাগ করে দিয়ে তবেই নিজে খাবেন।

গণেশ স্তুতি
বন্দ দেব গজানন বিঘ্ন বিনাশন।
নমঃ প্রভু মহাকায় মহেশ নন্দন।।
সর্ববিঘ্ন নাশ হয় তোমার শরণে।
অগ্রেতে তোমার পূজা করিনু যতনে।।
নমো নমো লম্বোদর নমঃ গণপতি।
মাতা যার আদ্যাশক্তি দেবী ভগবতী।।
সর্বদেব গণনায় অগ্রে যার স্থান।
বিধি-বিষ্ণু মহেশ্বর আর দেবগণ।।
ত্রিনয়নী তারার বন্দিনু শ্রীচরণ।
বেদমাতা সরস্বতীর লইনু শরণ।।
মন্ত্রঃ - ওম গণ গণপাতায় নমঃ।












Click it and Unblock the Notifications