মীন রাশিতে তৈরি হবে হংস, গজকেশরী ও বুধাদিত্য রাজযোগ, নতুন সম্পত্তির মালিক হবেন কারা?
জ্যোতিষশাস্ত্র অনুসারে, প্রত্যেকটি গ্রহই নিজের সময় মতন তাদের ঘর পরিবর্তন করে বারো উপর বিশেষ প্রভাব ফেলে। অনেক সময় শুভ ও অশুভ যোগও তৈরি হয়, সেই যোগের প্রভাব পড়ে সকল রাশির ওপরেই। ২২ মার্চ গুরু গ্রহের রাশিতে তিনটি রাজযোগ গঠিত হতে চলেছে। ১২ বছর তৈরি হচ্ছে এই যোগ। মীন রাশিতে তৈরি হতে চলেছে হংস, গজকেশরী ও বুধাদিত্য রাজযোগ। এই যোগের শুভ প্রভাব কাদের ওপর পড়বে, দেখুন।

ধনু রাশি
এই তিন রাজযোগের কারণে ধনু রাশির জাতক-জাতিকাদের শুভ সময় শুরু। আপনার রাশির চতুর্থ ঘরে তৈরি হবে হংসরাজ যোগ। এসময় আপনার শরীর খুব ভালো থাকবে। আপনি জীবনের সাফল্যের সঙ্গে সকল কাজে এগিয়ে যেতে পারবেন। নতুন সম্পত্তি নিতে পারেন। সেখানে বিনিয়োগও করতে পারেন। খাবার, সোনার ব্যবসার সঙ্গে যারা যুক্ত তাদের জীবনের সকলের সময় শুরু,ব্যবসায়ীদের আর্থিক লাভ হবে। দূরে কোথাও ঘুরতে যেতে পারেন। সেখান থেকে আর্থিক লাভ হবে আপনার।

মীন রাশি
মীন রাশির জাতিকাদের শুভ সময় শুরু। আপনাদের আত্মবিশ্বাস ক্রমশ বাড়বে। প্রেমের সম্পর্কে যারা রয়েছেন তাদের জীবনের সাফল্যের সময় শুরু। বিবাহিতদের জীবনে খুব আনন্দ থাকবে। আপনাদের এতদিন ধরে যে ইচ্ছা ছিল সেই ইচ্ছা পূরণ হওয়ার সময়, প্রত্যেকটা কাজেই সফলতা পাবেন । যদি কোনও রোগে আপনি আক্রান্ত থাকেন সেই রোগ থেকে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন। ব্যবসাতে খুব উন্নতি করতে পারবেন। এসময় আপনি দাম্পত্য থেকে পারিবারিক জীবনে সুখের মুখ দেখবেন।। এই সময় আপনার সমাজে সম্মান বৃদ্ধি হবে। কাজে অনেকটা এগিয়ে যেতে পারবেন। সম্পর্ক আগের থেকে অনেক ভালো হবে আপনার।স্বামী, স্ত্রীর মধ্যে সম্পর্ক আরোও গভীরভাবে এবং মধুর হবে।

কর্কট রাশি
এই তিন রাজযোগের কারণে কর্কট রাশির সাফল্যের সময় শুরু হবে। এই সময় আপনার ভাগ্য আপনার পূর্ণ সহায় থাকবে। এসময় আপনি যে কাজেই হাত দেবেন সে কাজেই সফলতা লাভ করতে পারবেন। আয় হবে ভালোই। পরিবারের কোনোও শুভ অনুষ্ঠানের আয়োজন হতে পারে। ভাগ্য আপনার সহায় থাকবেল। সকল কাজেই সফলতা পাবেন।প্রতিযোগিতামূলক যেকোনোও পরীক্ষা দিতে পারেন, সেখান থেকে সাফল্য আসবে আপনারা। যেকাজে হাত দেবেন সে কাজেই উন্নতি হবে। দাম্পত্য জীবনে সুখের মুখ দেখবেন আপনি। স্বামী, স্ত্রীর মধ্যে সম্পর্ক আরোও গভীরভাবে এবং মধুর হবে।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications