আগামী মাসে এই তিন গ্রহের গোচর, এই রাশিদের জীবনের মোড় ঘুরতে চলেছে

গ্রহের রাশি পরিবর্তনের প্রভাব এমনিতে সব ১২ রাশির মানুষের ওপরই পড়তে দেখা যায়। কিন্তু কিছু রাশির এই গোচর থেকে বিশেষ লাভ হয়ে থাকে। সেপ্টেম্বর মাস শুরু হতে আর মাত্র কয়েকটা দিন বাকি। আর এরকম অবস্থায় সকলেই জানতে চান যে আগামী মাস তাঁদের জন্য কেমন হতে চলেছে। বৈদিক জ্যোতিষ মতে প্রত্যেক গ্রহ নিশ্চিত সময়ে গোচর করে। সেপ্টেম্বরে ২টি গ্রহ রাশি পরিবর্তন ও একটি গ্রহ বক্রী হতে চলেছে। এর প্রভাব কিছু রাশির জাতকদের ব্যবসা ও কেরিয়ারে পড়বে।

সেপ্টেম্বরে তিন বড় গ্রহের গোচর

সেপ্টেম্বরে তিন বড় গ্রহের গোচর

সেপ্টেম্বর তিন বড় গ্রহ রাশি পরিবর্তন করতে চলেছে। গ্রহের রাজকুমার বুধ গ্রহ ১০ সেপ্টেম্বরে বক্রী হতে চলেছে। এরপর ১৭ সেপ্টেম্বরে সূর্য কন্যা রাশিতে প্রবেশ করবে। আর ২৪ সেপ্টেম্বরে শুক্র গ্রহ কন্যা রাশিতে প্রবেশ করবে। যেখানে সূর্য প্রথম থেকেই বিরাজমান রয়েছে। আর শুক্রের কন্যা রাশিতে প্রবেশ করার পরপরই সূর্য ও শুক্রের সংযোগ তৈরি হবে। এই তিন গ্রহের অবস্থানে পরিবর্তনের ফলে বেশ কিছু রাশির কেরিয়ার, ব্যবসা, অর্থনৈতিকভাবে বিশেষ লাভ হতে চলেছে।

বৃষ রাশি

বৃষ রাশি

এই রাশির জাতকদের ওপর ৩ গ্রহের অবস্থান পরিবর্তনের বিশেষ লাভ দেখা যাবে। কেরিয়ারে লাভ হবে। পেশাদার জীবন ভালো যাবে। অফিসে সিনিয়রদের সহযোগিতা প্রাপ্ত হবে। ব্যবসার সঙ্গে যারা যুক্ত তাদের এই সময় লাভ হবে। প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া জাতকদেরও লাভ হবে এই সময়। এই সময় ভাই-বোনেদের সহযোগিতা পাওয়া যাবে। জীবনসঙ্গীর সঙ্গে একটু সাবধানে কথা বলুন। পুরো সেপ্টেম্বর মাস স্বাস্থ্য নিয়ে সাবধানে থাকুন।

মিথুন রাশি

মিথুন রাশি

আগামী মাসে এই রাশির জাতকরা সফলতা পাবেন। এই মাসে পদোন্নতি সংক্রান্ত খবর পাওয়া যেতে পারে। আপনার কর্মকাণ্ড কমে যাবে। ব্যবসার সঙ্গে যুক্ত লোকদের ভাগ্য সহায় হবে। বিদেশে যাওয়ার সুযোগ পাওয়া যাবে। পড়াশোনার সঙ্গে যুক্ত পড়ুয়াদের সময় অনুকূল নয়। পরিবারে কিছু চড়াই-উৎরাইয়ের সম্মুখীন হতে পারেন আপনি। এরকম অবস্থায় অশান্তি না বাড়িয়ে কাজ করুন।

কর্কট রাশি

কর্কট রাশি

এই রাশির জাতকদের জন্য সেপ্টেম্বরের মাস সৌভাগ্য নিয়ে আসছে। কেরিয়ারে সফলতা পাওয়া যাবে। ব্যবসার সঙ্গে যুক্ত মানুষদের তাঁদের সংস্থাকে এগিয়ে নিয়ে যাওয়ার সুযোগ পাবেন। এই রাশির পড়ুয়াদের শিক্ষায় লাভ ও সফলতা প্রাপ্ত হবে। পারিবারিক জীবন ভালো থাকবে। পরিবারের সমর্থন পাওয়া যাবে। এই সময় আটকে থাকা অর্থ ফিরে আসতে পারে। স্বাস্থ নিযে এই সময একটু সাবধানে থাকুন।

কুম্ভ রাশি

কুম্ভ রাশি

জ্যোতিষ শাস্ত্র অনুসারে এই রাশির জাতক জাতিকারা এই সময়ে ধন-সম্পদ লাভ করতে পারেন। ভাগ্যের পূর্ণ সহযোগিতা পাওয়া যাবে এবং প্রতিটি কাজে সফলতা আসবে। ব্যবসায়ীরাও এই সময়ে লাভবান হবেন। এই সময়টি সংস্থার জন্য লাভজনক। আপনি যদি দীর্ঘদিন ধরে উচ্চশিক্ষা নেওয়ার কথা ভাবছেন, তবে এই সময়টি অনুকূল। সঙ্গী এবং আপনার মধ্যে ঘনিষ্ঠতা বাড়বে। এই সময়ে আধ্যাত্মিকতার দিকে মনোযোগ বাড়বে। অর্থের দিক থেকে এই সময়টি ভাগ্যবান প্রমাণিত হবে।

(এই সকল তথ্য সম্পূর্ণ জ্যোতিষ শাস্ত্রের উপর নির্ভরশীল)‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+