সাবধান! এই রাশির জাতকদের হীরে পরার অর্থ বিপদ ডেকে আনা, জেনে নিন এর কারণ
এই রাশির জাতকদের হীরে পরার অর্থ বিপদ ডেকে আনা
আগে হীরের গয়না কেনার সামর্থ শুধুমাত্র বিত্তবান লোকেদেরই ছিল, কিন্তু এখন সময়ের সঙ্গে সঙ্গে অনেক কিছুই বদলেছে। এখন তো হীরের আংটি বা বাকি গয়না পরাও খুব সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। যদিও হীরে সকলের জন্য শুভ নয়। জ্যোতিষ অনুসারে কেবলমাত্র কিছু রাশি জাতক এই হীরে পরতে পারেন এবং তাঁদের জন্য শুভ হীরে পরা। যদি জ্যোতিষের পরামর্শ ছাড়া কেউ হীরে পরেন তবে তাঁর জীবনে সমস্যার পাহাড় তৈরি হয়ে যায়। আসুন জেনে নেওয়া যাক কোন রাশির জাতক ভুলেও হীরে পরবেন না।

মেষ
মেষ রাশির জাতকদের কখনও হীরে পরা উচিত নয়। এটি তাঁদের জীবনে অনেক মুশকিল ও সমস্যা নিয়ে আসতে পারে। তবে অনেক জ্যোতিষী আবার মেষ রাশিকে হীরে পরার পরামর্শ দিয়ে থাকেন।

কর্কট
এই রাশির লোকেদের তো এমনি হীরে পরতে নেই তবে কিছু বিশেষ গ্রহের দশা থেকে মুক্তি পেতে হীরে তারা পরতে পারে, এক্ষেত্রে তাদের না লাভ হবে না লোকসান। তবে জ্যোতিষীর পরামর্শ মেনে এটা করা উচিত।

সিংহ
এই রাশির লোকেদেরও হীরে পরার অর্থ জীবনে অশুভ বিষয়কে ডেকে আনা।

বৃশ্চিক
এই রাশির জাতকদেরও হীরে পরলে ক্ষতি হবে। হীরে পরার ফলে ভালো জীবনেও অনেক সমস্যার দেখা দিতে পারে।

ধনু
এই রাশির লোকেদের হীরে পরার ফলে স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা দেখা দিতে পারে।

মীন
এই রাশির মানুষদের হীরে পরার ফলে অনেক ধরনের সমস্যার সৃষ্টি হয়।

এবার দেখে নিন কোন রাশির জাতকদের জন্য কোন রত্ন বা পাথর তাঁদের জীবনে কল্যাণকর
১) মেষ
মেষ রাশির জন্য উপযুক্ত শুভ পাথর হল হীরে।

বৃষ
বৃষ রাশির জাতকরা যে পাথর ধারণ করলে শুভ ফল পাবেন তা হল পান্না।

মিথুন
মিথুন রাশির জন্য উপযুক্ত শুভ পাথর হল মুক্তো।

কর্কট
কর্কট রাশির জাতকরা যে পাথর ধারণ করলে শুভ ফল পাবেন তা হল চুনি।

সিংহ
সিংহ রাশির জাতকদের জন্য শুভ পাথর হল সারডনিক্স।

কন্যা
কন্যা রাশির জাতকরা যে পাথর ধারণ করলে শুভ ফল পাবেন তা হল নীলা।

তুলা
তুলা রাশির জাতকদের জন্য শুভ পাথর হল ওপ্যাল।

বৃশ্চিক
বৃশ্চিক রাশির জাতকরা যে পাথর ধারণ করলে শুভ ফল পাবেন তা হল পোখরাজ।

ধনু
ধনু রাশির জাতকরা ফিরোজা পাথর ধারণ করলে উপকার পাবেন।

মকর
মকর রাশির জাতকরা যে পাথর ধারণ করলে শুভ ফল পাবেন তা হল তামড়ি।

কুম্ভ
কুম্ভ রাশির জাতকরা রাজবর্ত্ম পাথর ধারণ করলে উপকার পাবেন।

মীন
মীন রাশির জাতকরা যে পাথর ধারণ করলে শুভ ফল পাবেন তা হল অ্যাকুয়ামেরিন।
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায়












Click it and Unblock the Notifications