খাবার খাওয়ার সময় এই ভুলগুলি করছেন না তো, নচেৎ দুর্ভাগ্য পিছু ছাড়বে না আপনার
খাবার সংক্রান্ত বদ অভ্যাস
মানুষ অর্থ উপার্জনের জন্য বহু চেষ্টা করে কিন্তু কিছু ভুল এমন করে ফেলে যেখানে পরিশ্রম করে উপার্জন করা অর্থও বরবাদ হয়ে যায়। ধর্ম পুরাণ, বাস্তুশাস্ত্র ইত্যাদিতে এই ভুল, বদ অভ্যাস সম্পর্কে সতর্কবার্তা দেওয়া হয়েছে, যাতে ব্যক্তিকে কষ্ট, আর্থিক ক্ষতি, স্বাস্থ্য সমস্যা ইত্যাদি থেকে রক্ষা করা যায়। আজ আমরা জানবো সেই সব খারাপ খাদ্যাভ্যাস সম্পর্কে যা একজন মানুষকে দারিদ্র্যের দিকে নিয়ে যায়।

খাবারের থালায় নুন ছাড়া খুব অশুভ
খাওয়ার সময় কখনও নিজের থালায় কোনও খাবার অবশিষ্ট রাখবেন না। থালায় যদি কোনও খাবার অবশিষ্ট থাকে তবে মা অন্নপূর্ণা রেগে যান। মা অন্নপূর্ণা মা লক্ষ্মীর রূপ তাই তাঁর রেগে যাওয়া আপনার দরিদ্রতার কারণ হতে পারে। তাই সর্বদা ততটাই খাবার নিন যতটা আপনি খেতে পারবেন। এরকমভাবে থালায় নুন বা লবণ অবশিষ্ট রাখবেন না, তা অশুভ লক্ষণ। যদি নুন অবশিষ্ট রাখতেই হয়, তবে তার ওপর একটু জল দিয়ে দিন। এই টোটকা অশুভতাকে কম করবে।

দরিদ্র বানিয়ে দেবে এই অভ্যাস
কিছু মানুষের অভ্যাস রয়েছে যে তাঁরা বিছানায় বসে খাবার খান। এরকম যাঁরা করেন তাঁদের সবসময়ই অর্থের অভাব থাকে। শুধু তাই নয়, শাস্ত্রে এমনও বলা হয়েছে যে এই অভ্যাস ব্যক্তির ওপর ঋণের বোঝাও চাপিয়ে দেয়। এই অবস্থা একজন মানুষকে দরিদ্র করে তোলে। মা লক্ষ্মী এই ধরনের অভ্যাসযুক্ত লোকদের তীব্রভাবে অপছন্দ করেন। তাই খাবার খেতে সবসময় মেঝেতে বসুন এবং আপনার থালা চৌকির ওপর রাখুন। মাটিতে থালা রেখে খাবার খাওয়াও ভালো বলে মনে করা হয় না।

কোনদিকে বসে খাবেন
শাস্ত্রীয় মতে ভোজনের নির্দিষ্ট কিছু প্রথা আছে যেমন হাত, পা ও মুখ পরিষ্কার করে তারপরই খাবার গ্রহন করা উচিত। সর্বদা পূর্ব ও পশ্চিম দিকে মুখ করে খাবার খেতে হয়।

এভাবে খাবার খেতে নেই
শাস্ত্রে মতে অতিরিক্ত ভোজন সর্বদা নিষিদ্ধ। যানবাহনে, শ্মশানে, মন্দিরে, বসে, দাঁড়িয়ে বা চলতে চলতে খাদ্য গ্রহন করা উচিত নয়। ভিজে কাপড়ে, ভিজে মাথায়, খুব সকালে ও সন্ধ্যায়, জুতো পড়ে, চর্ম আসনে বসে খাবার খাওয়া উচিত নয়।

খাবারের শেষ টুকরো খেতে নেই
কখনও খাবারের শেষ টুকরো খেতে নেই। বাস্তুশাস্ত্র মতে, এমন করলে দু্র্ভাগ্য আপনার সঙ্গী হয়। বহু অনুরোধ সত্ত্বেও খাবারের শেষ অংশ খাবেন না। বাস্তুশাস্ত্র অনুযায়ী, বাড়িতে বা পার্টিতে খাওয়া-দাওয়ার সময় খাবারের শেষ অংশ কখনও খেতে নেই। যাঁরা শেষ অংশ খান, তাঁরা দুর্ভাগ্যকে নিজের সঙ্গী করে ফেলেন।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications