নবরাত্রির সময় লবঙ্গের এই টোটকা আপনার সব কাজের বাধা দূর করবে

আজ শারদীয় নবরাত্রির তৃতীয় দিন। আজকে মা চন্দ্রঘণ্টার পুজো করা হয়ে থাকে। নবরাত্রির সময় করা কিছু উপায় খুবই কার্যকর প্রমাণিত হয়। এই উপায়গুলি করলে মা ভবানীর বিশেষ কৃপা পাওয়া যায়। নবরাত্রির সময় করা এই টোটকা খুবই ফলদায়ক। এর মধ্যে লবঙ্গ দিয়ে করা কিছু উপায় দারুণভাবে ফল দেয় বলে জানা গিয়েছে।

লবঙ্গের জ্যোতিষ উপায়

লবঙ্গের জ্যোতিষ উপায়

ছোট একটা লবঙ্গ শুধু স্বাস্থ্যের জন্য উপকারী তা নয় এর জ্যোতিষ উপায়ও করা যায়। নবরাত্রির সময় লবঙ্গ দিয়ে এই উপায়গুলি করলে ঘরে সুখ-সমৃদ্ধি নিয়ে আসা যায়। আসুন জেনে নিই লবঙ্গের সঙ্গে যুক্ত এই টোটকাগুলি কেমনভাবে করতে হবে।

রাহু–কেতুর খারাপ প্রভাব

রাহু–কেতুর খারাপ প্রভাব

লবঙ্গের টোটকা দিয়ে রাহু-কেতুর খারাপ প্রভাব কম করা যায়। নবরাত্রির সময় প্রতিদিন লবঙ্গ দান করুন। এছাড়া আপনি শিবলিঙ্গেও লবঙ্গ অর্পণ করতে পারেন। পুরো নবরাত্রি এরকম করলে সব খারাপ প্রভাব শেষ হয়ে যায় এবং বাড়িতে সুখ আসে।

বাড়িতে সর্বদা কলহ হলে

বাড়িতে সর্বদা কলহ হলে

যদি বাড়িতে সবসময় ঝগড়া-অশান্তি হয়ে থাকে তবে হলুদ কাপড়ে দু'‌টি লবঙ্গ বেঁধে ঘরের কোনও কোণে টাঙিয়ে রাখুন। এতে আপনার সব সমস্যা দূর হয়ে যাবে। লবঙ্গের এই জোড়ি লকারের কাছাকাছি রাখলে বাড়িতে অর্থের কমতি হয় না।

সফলতা পাওয়ার জন্য

সফলতা পাওয়ার জন্য

বহু পরিশ্রম করেও আপনার কোনও কাজ পুরো হচ্ছে না বা আপনি সফলতা পাচ্ছেন না তাহলে নবরাত্রির দিন হনুমানজির মূর্তির সামনে চামেলির তেলের প্রদীপ জ্বালান। এই প্রদীপে দু'‌টি লবঙ্গ দিয়ে দিন। এরপর হনুমান ও দুর্গা চল্লিসার পাঠ করুন। এই টোটকায় সব আটকে থাকা কাজ সম্পূর্ণ হয়।

আর্থিক অনটন কাটাতে

আর্থিক অনটন কাটাতে

ঘরের আর্থিক অনটন কাটাতে মাতা রানীকে গোলাপ ফুলের সঙ্গে দু'‌টি লবঙ্গ পুজোয় অর্পিত করুন। এছাড়া একটি লাল রঙের কাপড়ে ৫টি লবঙ্গ ও ৫টি কড়ি বেঁধে লকারে বা আলমারিতে রেখে দিন। এরকম করলে মায়ের কৃপা পাওয়া যায় এবং বাড়িতে অর্থের আগমন হয়।

(এই সকল তথ্য সম্পূর্ণ জ্যোতিষ শাস্ত্রের উপর নির্ভরশীল)‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+