অগাস্টে ব্যবসায় কেল্লাফতে, টাকার পাহাড়ে বসতে চলেছেন এই রাশির জাতকরা
জ্যোতিষশাস্ত্রে বারো রাশি, নয়টি গ্রহ, সাতাশটি নক্ষত্রের উল্লেখ রয়েছে। গ্রহ ও নক্ষত্র প্রায় প্রত্যেক মাসেই তাদের স্থান পরিবর্তন করে থাকে। জুলাই মাস কেটে পড়েছে অগাস্ট মাস। এই মাসে অনেক বড় গ্রহ তাদের স্থান বদল করবে। সেই তালিকায় নাম রয়েছে সূর্য থেকে শুক্র, মঙ্গল গ্রহের।
এসময়ে কিছু রাশির ব্যক্তিদের উপর এই গ্রহদের বিশেষ প্রভাব পড়বে। যে কারণে তারা সকল কাজে এগিয়ে যেতে পারবেন। দাম্পত্য জীবনেও তারা সুখী হবেন। ভাগ্যের দ্বার খুলবে। তাদের আর্থিকদিকে লাভ হবে। সেই রাশির তালিকায় কারা রয়েছেন। অগাস্ট মাসেই বা কোন রাশির ব্যক্তিদের ভাগ্যের দ্বার খুলবে, জানুন।

- বৃষ রাশি
অগাস্ট মাসে বৃষ রাশির জাতক-জাতিকাদের পরিবেশ অনুকূলে থাকবে। এসময় গ্রহদের বিশেষ প্রভাব পড়বে তাদের ওপর। নতুন জমি কেনার সম্ভাবনা রয়েছে আপনার। তাদের ব্যবসায় আটকে থাকা প্রত্যেকটি কাজ হয়ে যাবে। অযথা কারোর সঙ্গে এসময় তর্কাতর্কিতে জড়াবেন না। অংশীদারিত্ব ব্যবসায় বিনিয়োগ করতে পারেন। নতুন সম্পত্তি কিনতে পারেন, তাদের খুব শুভ সময়।
- কর্কট রাশি
কর্কট রাশির ব্যক্তিদের পরিবেশ এই সময় অনুকূলে থাকবে। এসময় অযথা কারোর সঙ্গে ঝগড়া, অশান্তিতে জড়াবেন না। যারা সোনা ব্যবসা করছেন, তাদের ব্যবসায় খুব সফলতা আসবে। শুধু তাই নয়, চাকরি থেকে কর্মক্ষেত্রে আপনি উন্নতি করতে পারবেন।
পরিবারে সকলের সঙ্গেই ভালো থাকতে পারবেন। সুখে শান্তিতে বিরাজ করতে পারবেন। বাবা মায়ের সঙ্গে আপনার শুভ সম্পর্ক বজায় থাকবে। এসময় কারোর সঙ্গে সম্পত্তিগত অশান্তিতে জড়াবেন না। অগাস্ট মাসে আপনার ভালো যাবে। সন্তানের কোনও শুভ খবরে আরও খুশি হবেন।
মীন রাশি
মীন রাশির ব্যক্তিদের কাজের জায়গায় আটকে থাকা সব কাজ হয়ে যাবে। এই সময় ব্যবসায় খুব সফলতা অর্জন করতে পারবেন। তাছাড়া যারা মডেলিং, শিক্ষকের চাকরিতে যুক্ত তাদের জীবনে সাফল্যের সময় শুরু হবে। এসময় যারা নতুন ব্যবসা শুরু করতে চাইছেন করতে পারেন। আবার পুরনো ব্যবসায় বিনিয়োগ করতে পারেন, সেখান থেকে লাভের সম্ভাবনা রয়েছে।
এই সময় পরিবারের সকলের সঙ্গেই ভালো থাকতে পারবেন। ব্যবসায় আটকে থাকা সব কাজ আপনার হয়ে যাবে । মাথা ঠাণ্ডা রেখে সব কাজ করবেন, তবে প্রত্যেকটি কাজে সফলতা মিলবে আপনার। দাম্পত্য জীবনেও আপনি সুখী হবেন।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications