রাশিচক্র অনুসারে এই রঙের পোশাক পরুন, খুলবে ভাগ্যের দ্বার, কাটবে আর্থিক সঙ্কটও
জ্যোতিষশাস্ত্রে বারোটি রাশি, নয়টি গ্রহ, সাতাশটি নক্ষত্রের উল্লেখ রয়েছে। প্রত্যেকটি গ্রহ ও নক্ষত্রদের বিশেষ গুরুত্ব রয়েছে। প্রত্যেকটি রাশির ব্যক্তিরা কোনও না কোনও গ্রহের অধীনে থাকেন। যার প্রভাবে তারা জীবনে সুখী হয়ে থাকেন। সমস্ত রাশির নিজস্ব শুভ রঙ রয়েছে।
আপনার রাশি অনুসারে শুভ রঙের পোশাক করলে গ্রহের অবস্থান আপনার জন্মকুণ্ডলীতে মজবুত হবে। জীবনে সফলতা লেগেই থাকে। রাশিচক্র অনুসারে রঙিন রঙের পোশাক পরলে আপনার কাজেও মিলবে সফলতা। কোনও রাশির ব্যক্তিরা কেমন রঙের জামা কাপড় পরবেন। জানুন কোন রঙই বা কাদের জন্য শুভ, জানুন।

- মেষ রাশি
মেষ রাশির জাতক জাতিকাদের লাল রঙ অত্যন্ত শুভ। তাই আপনারা যদি পারেন যেকোনও শুভ কাজে যাওয়ার সময় অবশ্যই লাল রঙের পোশাক পরুন।
- বৃষ রাশি
বৃষ রাশি জাতক জাতিকাদের অত্যন্ত শুভ হবে। এই সাদা রঙের পোশাক পরলে আপনার বাড়িতে সুখ, সমৃদ্ধি বিরাজ করবে। আপনিও আর্থিকভাবে উন্নতি লাভ করতে পারবেন।
- মিথুন রাশি
মিথুন রাশির জাতক জাতিকাদের সবুজ রঙ তাদের অত্যন্ত শুভ হবে। তাই আপনারা এই সবুজ রঙের পোশাক পরলে আপনার জন্মকুণ্ডলীতে গ্রহরা শক্তিশালী হবে।
- কর্কট রাশি
কর্কট রাশির জাতক-জাতিকারা নীল রঙের পোশাক পরুন। এতে আপনাদের অর্থপ্রাপ্তি নিশ্চিত। এমনকি দাম্পত্য জীবনেও আপনার সুখ লেগে থাকবে।
- সিংহ রাশি
সিংহ রাশির জাতক জাতিকাদের হলুদ রঙের পোশাক পরা উচিত। যদি পারেন নিত্যদিন এই রঙের পোশাক পরুন।
- কন্যা রাশি
কন্যা রাশির জাতক জাতিকারা জীবনে সুখী হতে ও আর্থিক সঙ্কট কাটিয়ে উঠতে নিত্যদিন সবুজ, বাদামী ও কমলা রঙের পোশাক পরুন। এই রঙগুলি আপনার জন্য অত্যন্ত শুভ হবে।
- তুলা রাশি
তুলা রাশির ব্যক্তিদের গোলাপী রঙ জীবনে অত্যন্ত শুভ। তাই এই রঙের পোশাক আপনারা নিত্যদিন পরতে পারেন।
- বৃশ্চিক রাশি
বৃশ্চিক রাশির ব্যক্তিরা লাল, কমলা, হলুদ রঙের জামা কাপড় নিত্যদিন পরলে আপনাদের জীবনে সফলতা আসবে। কোনও কাজেই আপনারা পিছিয়ে যাবেন না।
- ধনু রাশি
ধনু রাশির জাতক জাতিকারা বেগুনি রঙের পোশাক পরুন। এটি আপনাদের জন্য শুভ হবে।
- মকর রাশি
মকর রাশির ব্যক্তিরা নীল ও লাল রঙের পোশাক পরুন। এতে আপনাদের অর্থপ্রাপ্তি নিশ্চিত। ব্যবসাতেও অনেক লাভ করতে পারবেন।
- কুম্ভ রাশি
কুম্ভ রাশির জাতক জাতিকারা নীল ও বেগুনি, লাল রঙের পোশাক পরুন। এতে আপনাদের আর্থিক সঙ্কট কেটে যাবে।
- মীন রাশি
মীন রাশির জাতক জাতিকারা হলুদ রঙের পোশাক পরুন। এতে আপনি জীবনে সফলতা অর্জন করতে পারবেন।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications