Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

মা লক্ষ্মীর প্রিয় রাশি কোন রাশির ব্যক্তিরা, কাদের ওপরেই বা দেবীর বিশেষ কৃপা থাকে

মা লক্ষ্মীর আশীর্বাদ সকলেই পেতে চান। দেবী লক্ষ্মীর আশীর্বাদ যে ব্যক্তির উপর থাকে তারা কোনও কাজে পিছিয়ে পড়েন না। আর্থিক দিকে তাদের খুব লাভ হয়। জীবনে সকল কাজে তারা এগিয়ে যেতে পারেন।

সুখ-সমৃদ্ধি তাদের জীবনে লেগে থাকে। এমন অনেক রাশির ব্যক্তিরা রয়েছেন যারা মা লক্ষ্মীর বিশেষ কৃপা সর্বদাই পেয়ে থাকেন। তাদের জীবনে তেমন কোনও সমস্যা থাকে না। জানুন মা লক্ষ্মীর প্রিয় রাশি কারা।

Lakshmi puja

  • বৃষ রাশি

শুক্রকে বৃষ রাশির অধিপতি বলে মনে করা হয়। যে সকল ব্যক্তির জন্মকুণ্ডলীতে শুক্র উচ্চস্থানে বসে রয়েছে সেই ব্যক্তি দেবী লক্ষ্মীর বিশেষ কৃপা পেয়ে থাকেন। দেবীর কৃপায় তার জীবনে সফলতা লেগেই থাকে। তিনি কোনও কাজে পিছিয়ে পড়েন না। পরিবারের সকলের সঙ্গে তার শুভ সম্পর্ক বজায় থাকে। এমনকি তিনি শুক্রেরও বিশেষ কৃপা লাভ করে থাকেন। পরিবারের সকলের সঙ্গে সারা জীবন তিনি ভালো থাকতে পারেন।

  • কর্কট রাশি

কর্কট রাশির অধিপতি হল চন্দ্র। শুভ গ্রহের মধ্যে চন্দ্র একটি। এই রাশির জাতক-জাতিকাদের উপর মা লক্ষ্মীর বিশেষ কৃপা থাকে। এই রাশির ব্যক্তিরা খুব ভালো চরিত্রের মানুষ হয়ে থাকেন। এরা খুব পরিশ্রমী হন। কঠিন পরিশ্রম করে জীবনে অনেক দূর পর্যন্ত এগোতে পারেন। আর্থিক দিকে কখনোও অভাব হয় না এদের। মনের ইচ্ছা খুব সহজেই পূর্ণ হয়। দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনে এরা খুব সুখী হন।

  • বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশির অধিপতি মঙ্গল। তাই মঙ্গল হল আত্মবিশ্বাস ও সাহসের কারক। মঙ্গলের বিশেষ কৃপা থাকে বৃশ্চিক রাশির ব্যক্তিদের উপর। এসময় তাদের আত্মবিশ্বাস বাড়তে থাকে। তারা জীবনে অনেক দূর পর্যন্ত এগোতে পারে। লক্ষ্মীর বিশেষ কৃপায় এরা কোনও কাজেই পিছিয়ে পড়েন না। শুধু তাই নয়, ব্যবসা যারা করেন তাদেরও ওপরে কিন্তু দেবীর কৃপা লেগে থাকে। বৃহস্পতিবার করে আপনারা যদি দেবী লক্ষ্মীর পুজো করেন তাহলে জীবনে আরও অনেক দূর পর্যন্ত এগোতে পারবেন।

  • তুলা রাশি

দেবী লক্ষ্মীর আরেকটি প্রিয় রাশি হল তুলা রাশি। তুলা রাশির অধিপতি হল সূর্য। সূর্যের মতনই উজ্জ্বল হয়ে থাকেন এই রাশির ব্যক্তিরা। এদের ব্যক্তিত্ব দেখে অনেকেই হিংসা করেন। আবার এরা প্রত্যেকটি কাজেই জীবনে সফলতা অর্জন করতে পারেন। দেবী লক্ষ্মীর বিশেষ আশীর্বাদ লেগে থাকে এই রাশির জাতকদের ওপর। এরা চাকরি থেকে ব্যবসায় খুব সফলতা অর্জন করতে পারেন। দাম্পত্য জীবনে সকল কাজে বাবা মায়ের পূর্ণ সমর্থন পান এই রাশির ব্যক্তিরা।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+