গুরু বক্রী ও মার্গী শনির শুভ প্রভাবে সুখের সাগরে ভাসতে চলেছেন কোন রাশির জাতকরা

জ্যোতিষশাস্ত্রে বৃহস্পতি ও শনি গ্রহের বিশেষ গুরুত্ব রয়েছে, তা আমরা সকলেই জানি। এই গ্রহ যখন ঘর পরিবর্তন করে তখন সকল রাশির ব্যক্তিদের উপর শুভ ও অশুভ নানান প্রভাব ফেলে। বর্তমানে বৃহস্পতি বৃষ রাশিতে রয়েছে।

এই বছর এই রাশিতেই অবস্থান করবে সে। আর শনি রয়েছে কুম্ভ রাশিতে। ১৬ নভেম্বর শনি তার নিজস্ব রাশি কুম্ভ রাশিতে মার্গী হতে চলেছে। আর বৃষ রাশিতে বক্রী অবস্থায় রয়েছে সে। এই দুই গ্রহের প্রভাবে কোন রাশির জাতক জাতিকাদের আর্থিক দিকে লাভ, কারাই বা খুব সুখে শান্তিতে থাকতে পারবেন, জানুন।

lucky

  • মেষ রাশি

মেষ রাশির জাতক জাতিকাদের আর্থিক দিকে খুব লাভ হবে। এই সময় আপনার একাদশ ঘরে প্রবেশ করবে এই গ্রহ। তাছাড়া আপনার মনের গুপ্ত ইচ্ছা পূরণ হবে। দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনে আপনি সুখী হবেন। অমীমাংসিত প্রত্যেকটি কাজ হয়ে যাবে আপনার।

আপনার গাড়ি, বাড়ি, নতুন সম্পত্তিকে কেনার সম্ভাবনা রয়েছে এই রাশির ব্যক্তিদের। এসময় আর্থিক অবস্থা ভালো থাকে আপনার। মানসিক চাপ আগের থেকে অনেক কমবে। নতুন সম্পত্তি কেনার সম্ভাবনা রয়েছে আপনার।

  • বৃষ রাশি

বৃষ রাশির জাতক জাতিকাদের সম্পদ হু হু করে বাড়তে থাকবে। আপনার আর্থিক দিকে লাভ হবে। মানসিক চাপ কমবে, অংশীদারিত্ব ব্যবসায় বিনিয়োগ করতে পারেন। উদ্ধোধন কর্মকর্তাদের থেকে বিশেষ সুযোগ সুবিধা পাবেন আপনি। তাছাড়া গুরু গ্রহের কৃপায় আপনার জীবনে সফলতা নিশ্চিত। সিনিয়র, জুনিয়রদের সঙ্গে অশান্তি লেগে থাকবে। তাই আপনার মাথা ঠান্ডা রেখে চলা উচিত। এই সময় কোনও কাজেই আপনি পিছিয়ে যাবেন না। পরিবারের সকলের সঙ্গে শুভ সম্পর্ক বজায় থাকলেও অশান্তি হওয়ার সম্ভাবনা রয়েছে।

  • কর্কট রাশি

কর্কট রাশির জাতক-জাতিকাদের অত্যন্ত শুভ সময় শুরু হবে। এসময় চাকরি থেকে কেরিয়ারে যথেষ্ট লাভ করতে পারবেন। তাছাড়া সমাজে সম্মান বাড়তে থাকবে। আধ্যাত্মিকতার প্রতি ঝোঁক বাড়বে আপনার। বিদেশে ভ্রমন করতে যেতে পারেন। এসময় আপনার অর্থ খরচ হতে পারে। প্রেম জীবনেও সফলতা আসবে। কোনও কাজে পিছিয়ে যাবেন না। ব্যবসায় খুব লাভের মুখ দেখবেন। নতুন ব্যবসায়ে বিনিয়োগ করতে পারেন। মনের গুপ্ত ইচ্ছায় পূরণ হওয়া সম্ভাবনা রয়েছে এই রাশির ব্যক্তিদের। অংশীদারিত্ব ব্যবসায় বিনিয়োগ করলেও সেখানে লাভ হবে আপনার।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+