রান্নাঘরে এই জিনিসগুলি ফুরিয়ে গেলেই ঘটতে পারে বিপদ! আর্থিক উন্নতি নিয়ে বাস্তুটিপস

রান্নাঘরে এই জিনিসগুলি ফুরিয়ে গেলেই ঘটতে পারে বিপদ! আর্থিক উন্নতি নিয়ে বাস্তুটিপস

বৈভব, অর্থ সম্পত্তি, সুখ-বিলাসে আগ্রহী কেন না হন! তবে খুব পরিশ্রমের পরও যখন এই বিষয়গুলি হাতে আসে না, তখনই ওঠে মনের মধ্যে দ্বন্দ্ব। কোথায় খামতি থেকে যাচ্ছে তা নিয়ে শুরু হয় প্রশ্ন। এই প্রশ্নের উত্তর মিলছে জ্যোতিষশাস্ত্রে। জ্যোতিষ শাস্ত্র বলছে, পেশাগত জীবনে প্রবল পরিশ্রম করেও যদি ঘরে অর্থের আগমন সেভাবে না আসে তাহলে লক্ষ্য রাখতে হবে যে, বাড়ির ভিতরে কোথাও কোনও বাস্তু দোষ রয়েছে কি না। আবার জ্যোতিষ মত বলছে, কিছু জ্যোতিষ বিষয়ও রয়েছে, যা নিয়ে সতর্ক হলে তবেই মেলে কাঙ্খিত ফল। জ্যোতিষমতে একনজরে দেখে নেওয়া যাক, কোন কোন জিনিস রান্নাঘরে থাকলে তা কাঙ্খিত সুখ সমৃদ্ধি ও আর্থিক প্রাচুর্য দিয়ে থাকে।

আটা

আটা

রান্নাঘরে যাতে আটা শেষ না হয় সেদিকে নজর রাখতে হবে বলে জ্যোতিষমতে বলা হচ্ছে। জ্যোতিষবিদদের দাবি, দেখতে হবে যে রান্নাঘরে আটা যাতে শেষ হওয়ার আগেই সেই আটার কৌটটি ভরে ফেলা যায়। অনেক সময় ব্যস্ততার জেরে আটার কৌট ভর্তি রয়েছে না খালি রয়েছে তা দেখভাল করা যায় না। সেই জায়গা থেকে রান্না ঘরে আটা ফুরিয়ে গেলেই তা সরাসরি গৃহস্থের আর্থিক দিকে প্রভাব ফেলে বলে মনে করা হয়। আটা শেষ হলেও , যে বাসনে তা রাখা হয়,তাকে কোনও দিনও খালি রাখবেন না।

হলুদ শেষ হলে!

হলুদ শেষ হলে!

ঘরে যদি হলুদ শেষ হয়ে যায়, তাহলে খুবই খারাপ ফল দেয়। বলা হয়, কাঁচা হলুদের সঙ্গে সম্পর্ক রয়েছে মা লক্ষ্মীর। আর এই সম্পর্কের জেরেই হলুদের ব্যবহার যেকোনও শুভ কাজে করা উচিত। এতে ঘরে ধ ন সম্পত্তি বেড়ে যায়, আর তার হাত ধরে আসে কাঙ্খিত সাফল্য। গৃহস্থে বাড়তে থাকে অর্থ সম্পত্তি। আসে প্রভূত পরিমাণে টাকা।

চাল

চাল

বাড়িতে চাল বাড়ন্ত হলেই খেয়াল রাখতে হবে। যেহেতু, চাল ভীষণভাবে লক্ষ্মীর সঙ্গে সম্পর্কিত , তা ই চাল বাড়িতে কমতি পড়লেই মা লক্ষ্মী রুষ্ট হন বলে জানা যায়। জ্যোতিষ মতে হলুদের সঙ্গে বৃহস্পতির সম্পর্ক রয়েছে আর চালের সঙ্গে শুক্রের। ফলে এই দুই গ্রহ যাঁদের কোষ্ঠীতে নিচস্থ তাঁদের এই বিষয়ে সতর্ক থাকতে হবে। ঘরে চাল কমতির দিকে যাওয়ার আগেই তা আগেভাবে রেখে দেওয়া খুবই কার্যকরী সিদ্ধান্ত হলে মনে করা হয়।

ধনে

ধনে

ঘরে ধনে থাকা খুবই কার্যকরী ফল দেয়। অনেকেই বলে থাকেন যে ঘরে যদি ধনে থাকে, তাহলে ধন সম্পত্তির পরিমাণ বাড়তে পারে। অনেক সময় ধনতেরাসে ধনে কিনে নেওয়ার বার্তা দেওয়া হয় এই কারণে। ফলে যাতে ঘরে ধন সম্পত্তির কমতি না হয়, তার জন্য গোটা ধনে বা গুঁড়ো ধনে খুবই কার্যকরী ভূমিকা পালন করে বলে জানা যায়।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+