Surya Grahan 2023: পিতৃপক্ষের শেষ দিনে বছরের দ্বিতীয় সূর্যগ্রহণ ঘটবে, আর্থিক লাভ হবে কাদের
জ্যোতিষশাস্ত্রে (astrology) যেকোন গ্রহণের বিশেষ গুরুত্ব রয়েছে, তা চন্দ্রগ্রহণ হোক কিংবা সূর্যগ্রহণ। পাশাপাশি গুরুত্ব রয়েছে পিতৃপক্ষের, পিতৃপক্ষের সময় শ্রাদ্ধ, তর্পণ, পিণ্ড দানের বিশেষ তাৎপর্য রয়েছে। ১৪ অক্টোবর বছরের শেষ সূর্যগ্রহণ এবং এদিন পিতৃপক্ষেরও শেষ দিন।
এ সময় কিছু রাশির জাতক-জাতিকারা পূর্বপুরুষের বিশেষ কৃপা লাভ করবেন, তাদের আর্থিক দিকে সফলতা লেগেই থাকবে। কোনো কাজে তারা পিছিয়ে পড়বেন না। জানুন সেই রাশির তালিকায় কোন রাশির ব্যক্তিরা রয়েছেন। ১৪ অক্টোবর রাত ৮ টা ৩৪ মিনিটে শুরু হবে সূর্যগ্রহণ, যা চলবে মধ্যরাত পর্যন্ত, শেষ হবে ২ টো ২৫ মিনিটে। কাদের জীবনে সফলতা আসবে, জানুন।

- মিথুন রাশি
মিথুন রাশির (Gemini) জাতক জাতিকাদের আর্থিক দিকে লাভ হবে। এসময় আপনি যা চাইবেন তাই করতে পারবেন। জীবনে সফলতার শুরু। কর্মজীবনে খুব উন্নতি করতে পারবেন। এসময় যারা চাকুরীজীবী রয়েছেন তাদের আর্থিক দিয়ে লাভ হবে। চাকরির জন্য আপনাকে বাইরে যেতে হতে পারে। সেখান থেকে অর্থপ্রাপ্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। এসময়ে যারা চাকরির পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের জীবনেও মিলবে। আয়ের নতুন উৎস খুঁজে পাবেন আপনারা।
- সিংহ রাশি
সিংহ রাশির (leo) ব্যক্তিদের সাফল্যের সময় শুরু হবে। এসময় আপনি যে কাজে হাত দেবেন সেই কাজেই সফলতা মিলবে। দাম্পত্য জীবনেও আপনি খুব সুখী হবেন। ব্যবসায় সাফল্যের মুখ দেখবেন। সেখান থেকে অর্থ প্রাপ্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি আপনি এসময় লটারি কাটেন সেখানে অর্থপ্রাপ্তি হবে। অবিবাহিতদের বিয়ে হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পারিবারিক জীবনেও সকলের সঙ্গে খুব ভালোভাবে থাকতে পারবেন। অর্থ প্রাপ্তি হওয়ার সম্ভাবনা রয়েছে আপনার। এসময় আপনি নতুন সম্পত্তি কিনতে পারেন, সেখান থেকে অর্থ লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে।
- তুলা রাশি
তুলা রাশির (libra) জাতক জাতিকাদের শুভ সময় শুরু হবে। এসময় প্রত্যেকটি কাজেই সফলতা আসবে। শুধু তাই নয়, যারা সরকারি চাকরি করছেন তাদের আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। বেসরকারি কর্মচারীদের জীবনে সফলতা নিশ্চিত। দীর্ঘদিন ধরে যে কাজ আপনার আটকে ছিল সেই কাজ আপনার পূর্ণ হবে। সকল কাজে এগিয়ে যেতে পারবেন। চাকরিতে পদোন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে আপনার। এই সময় আপনি সন্তানের সঙ্গে খুব ভালোভাবে থাকতে পারবেন। তাছাড়া আপনি যদি নতুন সম্পত্তি কিনতে চান তাও কিনতে পারেন।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications