একবার স্নানেই বদলে যাবে ভাগ্য, জেনে নিন পবিত্র মৌনী অমাবস্যার নির্ঘণ্ট ও নিয়ম
একবার স্নানেই বদলে যাবে ভাগ্য, জেনে নিন পবিত্র মৌনী অমাবস্যার নির্ঘণ্ট ও নিয়ম
শুরু হয়েছে পবিত্র মাঘ মাস। হিন্দু ধর্মে মাঘ মাসের বিশেষ গুরুত্ব রয়েছে। মহাভারতে মাঘ মাসের সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণের 'মাধব' রূপের তুলনা করা হয়েছে। মাঘ মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যাকে মৌনী অমাবস্যা বলা হয়। মৌনী অমাবস্যার দান স্নান ও দানের বিশেষ তাৎপর্য রয়েছে। এবার মৌনী অমাবস্যা পড়তে চলেছে ১লা ফেব্রুয়ারি। এই অমাবস্যা তিথিতে নিয়ম অনুসারে ভগবানের পূজা করা হয়। জেনে নিন মৌনী অমাবস্যার শুভ সময়, পূজা, গুরুত্ব ও উপবাসের নিয়ম।

মৌনী অমাবস্যার মহত্ব
ভারতীয় পুরাণ অনুযায়ী, মৌনী অমাবস্যার দিন গঙ্গায় স্নান করার ফল খুব শুভ হয়। এই দিনে গঙ্গা স্নান করে উপবাস করা হয়। নীরবতা পালনের মাধ্যমে ঈশ্বরের উপাসনা করা হয়। এর পাশাপাশি কোনও পবিত্র নদীর তীরে মানুষ তর্পণ, পিণ্ডদান ও পূর্বপুরুষের শ্রাদ্ধ করে। বলা হয় যারা পিতৃদোষে ভুগছেন, তাঁরা এই দিন সঠিক ভাবে ঈশ্বরের উপাসনা করলে সব দোষ থেকে মুক্তি লাভ করতে পারেন।

মৌনী অমাবস্যা ব্রতের নিয়ম
এই বিশেষ দিনে ব্রাহ্ম মুহুর্তে উঠে স্নান করার আগে উপবাসের সংকল্প নিতে হয়। এর পরে, গঙ্গা, বা পবিত্র কোনও নদী, পুকুর বা জলাশয়ে স্নান করে শুদ্ধ হতে হবে। স্নানের পর পরিষ্কার কাপড় পরিধান করে জলে তিল মিশিয়ে সূর্যদেবকে জল অর্পণ করা খুব শুভ বলে মনে করা হয়। সূর্যকে জল দেওয়ার পর 'জবা কুসুম' মন্ত্র জপ করা খুব ভালো। এর পরে নিজের সাধ্য মত সমাজের দুঃস্থ মানুষদের দান করা শুভ ফল দেয়। সম্ভব হলে এই দিনে নীরবতা পালন করলে খুব ভালো ফল দেবে।

মৌনী অমাবস্যার বিধিনিষেধ
সনাতন হিন্দু পুরাণ অনুযায়ী, মৌনী অমাবস্যা পালন হয়ে আসছে প্রাচীন বৈদিক যুগ থেকেই। এই দিন বিশেষ কিছু কাজ করা থেকে বিরত থাকলে সারা বছর জীবন চর্চায় শুভ ফল পায়া যায়। এই বিশেষ দিনে ব্রত পালন করা হয়ে থাকে। মৌন কথা থেকে মৌনী নামের উৎপত্তি। অর্থাৎ এই বিশেষ দিনে কাউকে খারাপ কথা বলা, খারাপ কাজ করা, পশুপাখির উপর অত্যাচার করা, বাড়িতে কাউকে অপমান সূচক কথা বলা এই দিনে একদমই উচিত নয়। এই দিন যদি কথা কম বলা যায় কিংবা মৌন ব্রত পালন করা যায় তাহলে তা খুব শুভ বলে মনে করা হয়।

২০২২ সালের মৌনী অমাবস্যার নির্ঘণ্ট
এই বছর অর্থাৎ ২০২২ সালে ৩১ জানুয়ারি দুপুর ২.১৮টায় অমাবস্যা তিথি শুরু হচ্ছে। মৌনী অমাবস্যা তিথির সমাপন হবে ১লা ফেব্রুয়ারি সকাল ১১.১৫ মিনিটে। মৌনী অমাবস্যায় স্নান করা হয় সূর্যোদয়ের আগে। অতএব, স্নানের জন্য শুভ সময় হল ১ ফেব্রুয়ারি ২০২২।
(এই সকল তথ্য সম্পূর্ণ জ্যোতিষ তথ্যের উপর নির্ভরশীল)
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications