ভোররাতে ব্রহ্ম মুহূর্তে কোন কোন স্বপ্ন দেখলে ধনী হওয়ার সম্ভাবনা প্রবল, জানুন শাস্ত্র মতে কিছু নিয়ম
ভোররাতে ব্রহ্ম মুহূর্তে কোন কোন স্বপ্ন দেখলে ধনী হওয়ার সম্ভাবনা প্রবল, জানুন শাস্ত্র মতে কিছু নিয়ম
কথিত রয়েছে, অবচেতন মনে যা ভাবা হয়, তার সঙ্গে সম্পর্ক থাকে স্বপ্নের। স্বপ্নে যা দেখা যায়, তার মধ্যে বহু ঘটনার সঙ্গেই বাস্তবের সাংকেতিক যোগ থাকছে। এমনই দাবি জ্যোতিষশাস্ত্রের। জ্যোতিষ মতে স্বপ্নশাস্ত্র একজন মানুষের জীবনকে কেন্দ্র করে নানান ইঙ্গিত দিয়ে থাকে। সেই জায়গা থেকে দেখা যাক, কোন কোন স্বপ্ন দেখলে, ভোররাতে ব্রহ্ম মুহূর্তে দেখলে তা একজনকে ধনী করে তোলে।

ব্রহ্ম মুহূর্ত ও স্বপ্ন
শাস্ত্র মতে রাতের ৩টে থেকে ভোর ৫ টার মধ্যের সময় হল ব্রহ্ম মুহূর্ত। এই সময় যদি স্বপ্নে কেউ দেখেন যে তিনি নিজে আনাজের বাজারে দাঁড়িয়ে রয়েছেন, আর চারিদিকে বহু শস্যশ্যামল সবজি, তাহলে তাঁর ধনী হওয়ার সম্ভবনা প্রবল।

অর্থপ্রাপ্তি হয় কোন স্বপ্নে?
যদি , দেখা যায়, স্বপ্নে কোনও ছোট বাচ্চা হইহই করছে, তাহলে বুঝতে হবে যে আসন্ন সময়ে ওই ব্যক্তি ধনপ্রাপ্তি করবেন। এটি তাঁর ধনপ্রাপ্তির ইঙ্গিত দেয়। এছাড়াও যদি স্বপ্নে ভোররাতে দেখেন যে এক ঘড়া জল বা এক কলসী জল রয়েছে, তাহলে বুঝে নিচে হবে যে সামনেই আর্থপ্রাপ্তির যোগ রয়েছে।

স্নানের স্বপ্ন
যদি স্বপ্নে দেখেন যে , আপনি নিজে কোথাও স্নান করছেন, বা অন্য কেউ স্নান করছেন, তাহলেও সম্পত্তি বৃদ্ধির ইঙ্গিত পাওয়া যায়। যদি কোথওয়া যাত্রা করার সময় ভোররাতে এমন স্বপ্ন দেখেন, তাহলে তা অর্থপ্রাপ্তির সংকেত দেয়। এছাড়াও যদি দেখেন যে গঙ্গার জলে আপনি ডুব দিচ্ছেন, তাহলেও তা অর্থপ্রাপ্তির ইঙ্গিত দেয়।

দাঁত পড়ে যাওয়া বা খুনের স্বপ্ন
যদি স্বপ্নে দেখেন যে আপনার দাঁত পড়ে গিয়েছে, তাহলে খুব তাড়াতাড়ি কোথাও থেকে অর্থ আসবে এটা জেনে রাখুন। এমন স্বপ্ন ভররাতে ব্যবসায়ীদের জন্য সুবার্তা নিয়ে আসে। এছাড়াও স্বপ্নে খুন দেখলেও তা অর্থ সম্পত্তি বাড়িয়ে দেয়।

ইন্টারভিউয়ের স্বপ্ন
যদি স্বপ্নে দেখেন যে আপনি কোথাও চাকরির ইন্টারভিউ দিতে গিয়েছেন, তাহলেও অর্থ সম্পত্তি সৌভাগ্য তুঙ্গে থাকে। মন স্বপ্ন শুভ বলে দাবি বহু জ্যোতিষবিদের।












Click it and Unblock the Notifications