Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

শুভ গ্রহদের মিলনে সোনায় মুড়বে এই রাশির ব্যক্তিদের ভাগ্য, তালিকায় কি আপনি আছেন?

জ্যোতিষশাস্ত্র প্রত্যেকটি গ্রহই নিজের সময় মতো ঘর পরিবর্তন করে সব রাশির ব্যক্তিদের উপরে ইতিবাচক ও নেতিবাচক নানান প্রভাব ফেলে। সেই সময় তারা নানান যোগেরও সৃষ্টি করে। জুন মাসে তৈরি হবে 'ত্রিগ্রহী যোগ’।

একশো বছর পর সূর্য, শুক্র, বুধ গ্রহ মিথুন রাশিতে মিলিত হবে। আর এই তিন গ্রহ মিলনে কারণে কিছু রাশির জাতক জাতিকারা ব্যবসায় খুব লাভ করতে পারবেন। জানুন সেই রাশির তালিকায় কোন রাশির ব্যক্তিরা রয়েছেন।

astrology news

  • মিথুন রাশি

মিথুন রাশির জাতক জাতিকারা নতুন চাকরির সুযোগ পাবেন। এসময় আপনার পরিকল্পিত কাজগুলোই হয়ে যাবে। তাছাড়া যারা সরকারি চাকরি করছেন তাদের চাকরিতে পদোন্নতি হতে পারে। চাকরিতে অনেক ভালো সুযোগ পাবেন। বিবাহিতদের বিয়ে হয়ে যাবে। কাজের জায়গায় আটকে থাকা সব কাজ হয়ে যাবে। তাছাড়া আপনার স্ত্রীর কোনও সুখবরে আপনি আরও খুশি হবেন। এছাড়া আপনি যদি বিদেশে নতুন সম্পত্তি কিনতে চান কিনতে পারেন। সোনা ব্যবসায়ীদের অত্যন্ত শুভ সময়।

  • কুম্ভ রাশি

কুম্ভ রাশির ব্যক্তিরা দাম্পত্য জীবনে সফলতা অর্জন করতে পারবেন। এই সময়ে আপনার মনে যে ইচ্ছা ছিল সেই ইচ্ছা আপনার পূরণ হতে চলেছে। এসময় নতুন যানবাহন, গাড়ি, সম্পত্তি কেনার সম্ভাবনা রয়েছে। আপনার প্রিয়জনের সঙ্গে ভালো সময় কাটবেন। এই সময়ে আপনি প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে দেখা হতে পারে। তরুণরা নতুন কাজের সুযোগ পাবেন। এই সময়ে আপনাকে বিলাসবহুল কাজে ব্যয় করতে হতে পারে। বন্ধুর সাহায্যে পরিবারের সদস্যরা আপনার প্রেমের সম্পর্কে তাদের সম্মতি দিতে পারেন। যারা ব্যবসাক্ষেত্রে টাকা বিনিয়োগ করতে চাইছেন করতে পারেন। সেখানে সাফল্য আসবে আপনার। এই সময় ধর্মীয় কাজে আগ্রহ বাড়বে আপনার। মনের মতোন গাড়ি কিনতে পারবেন আপনি।

  • কন্যা রাশি

বুধ, শুক্র, সূর্য গ্রহের মিলনে কন্যা রাশির ব্যক্তিদের শুভ সময় শুরু হবে। এসময় আপনার দশম ঘরে তৈরি হবে শুভযোগ। এসময় ব্যবসার জন্য যে কাজগুলি আটকে রয়েছে সেগুলি খুব দ্রুতগতিতেই শেষ করতে পারবেন। আপনি আর্থিক সংকট কাটিয়ে সুখের মুখ দেখবেন। পরিবারের সদস্যদের সঙ্গে আপনি পাহাড়ি কোনও জায়গায় ঘুরতে যেতে পারেন। সেখানে গেলে আপনার সদস্যদের সঙ্গে আপনার যে অশান্তি ছিল সেটি অনেকটাই কেটে যাবে। সন্তানের কোনও সুখবরই আপনার মন আরও খুশিতে থাকবে।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+