সূর্যের গোচর সিংহে, একমাস যাবৎ এই রাশিদের একাধিক সমস্যা দেখা দেবে

‌জ্যোতিষ শাস্ত্র অনুসারে সূর্য গ্রহ প্রত্যেক মাসে রাশি পরিবর্তন করে। পঞ্চাঙ্গ অনুসারে, গ্রহের রাজা সূর্য ১৭ অগাস্ট সকাল ৭টা বেজে ৩৭ মিনিটে কর্কট রাশি থেকে বেরিয়ে সিংহ রাশিতে প্রবেশ করেছে। সূর্য সিংহ রাশিতে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত বিরাজ করবে। এরপর ১৭ সেপ্টেম্বর বুধের কন্যা রাশিতে প্রবেশ করবে। সূর্যের সিংহ রাশিতে গোচরের ফলে এই রাশিদের ওপর অশুভ প্রভাব পড়া শুরু হয়ে গিয়েছে। এইজন্য এই রাশিদের ১৭ সেপ্টেম্বর পর্যন্ত খুবই সাবধানে থাকতে হবে।

সিংহ রাশি

সিংহ রাশি

সূর্যের সিংহ রাশির ১২তম ঘরে গোচর হয়েছে। এই গোচর এই রাশির জাতকদের জন্য এই সময় ভালো নিয়ে আসেনি। ব্যবসায়ীদের একটু সতর্ক হয়ে থাকতে হবে। এই রাশির জাতকরা স্বাস্থ্যের দিকে বিশেষভাবে নজর দিন। নয়তো সমস্যায় পড়বেন।

ধনু রাশি

ধনু রাশি

এই রাশির জাতকদের আচমকা অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। তাই আপনি যদি এই সময় অর্থ বিনিয়োগ করার কথা ভাবছেন তাহলে খুব সাবধানে বিনিয়োগ করুন। স্বাস্থ্যের ক্ষতি হতে পারে তাই বিশেষভাবে নজর দিন। চাকুরিজীবীদের এই সময় সতর্ক থাকতে হবে।

মকর রাশি

মকর রাশি

মকর রাশির মানুষদের সূর্যের সিংহ রাশিতে গোচরের পর সাবধানে থাকতে হবে। ব্যবসায়ীদের এই সময় অর্থ লোকসানের সম্ভাবনা রয়েছে। এইজন্য এদের এই সময় বিনিয়োগ করার সিদ্ধান্ত খুব ভেবেচিন্তে নিতে হবে। নইলে লোকসান হতে পারে। পরিবারে অশান্তি হতে পারে। এইজন্য সতর্ক থাকুন।

মীন রাশি

মীন রাশি

সূর্যের এই গোচর মীন রাশির পঞ্চম ঘরে হয়েছে। এই ঘরটি সন্তানদের সঙ্গে যুক্ত থাকার কারণে এই রাশির জাতকদের সন্তানের জীবনে নেতিবাচক প্রভাব পড়তে পারে। যাঁরা চাকরি করছেন তাঁদের উচ্চাধিকারীদের ক্ষোভের সম্মুখীন হতে হবে। ব্যবসার সঙ্গে যুক্ত মানুষদের লাভ কম হতে পারে। এই জন্য এই রাশির জাতকদের আর্থিক পরিস্থিতি দুর্বল হতে পারে।

(এই সকল তথ্য সম্পূর্ণ জ্যোতিষ শাস্ত্রের উপর নির্ভরশীল)‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+