Sun Transit Horoscope: কবে নক্ষত্র পরিবর্তন করবে সূর্য, আর্থিক লাভ হবে কাদের

জ্যোতিষশাস্ত্রে (astrology) প্রত্যেকটি গ্রহের বিশেষ গুরুত্ব রয়েছে, গ্রহরা যখন স্থান পরিবর্তন করে তখন সকল রাশির ব্যক্তিদের উপর বিশেষ প্রভাব ফেলে। সেটি কারোর জন্য শুভ হতে পারে আবার কারোর জন্য অশুভ হতে পারে। রাখি বন্ধন উৎসবের সময় নক্ষত্র পরিবর্তন করবে সূর্য।

এসময় কিছু রাশির জাতক জাতিকাদের সাফল্যের সময় শুরু হবে, সূর্য কিন্তু পূর্ব ফাল্গুনী নক্ষত্রে প্রবেশ করবে। চলতি মাসের শেষে ৩১ অগাস্ট বৃহস্পতিবার রাত ৯টা ৪৪ মিনিটে পূর্ব ফাল্গুনী নক্ষত্রে গোচর করবে সূর্য। কোন রাশির ব্যক্তিদের আর্থিক দিকে উন্নতি হবে, দেখুন।

Sun Transit Horoscope

বৃষ রাশি

বৃষ রাশির (Taurus) জাতক জাতিকাদের আর্থিক দিকে লাভ হবে। এসময় আপনি যা চাইবেন তাই করতে পারবেন। বাবা-মায়ের সঙ্গে সম্পর্ক আপনার ভালো হবে। আর্থিক উন্নতি হবে। কাছে পিঠে কোথাও ঘুরতে যেতে পারেন, সেখান থেকে জীবনের সাফল্য আসবে আপনার। সব সুখ শান্তি আপনার বজায় থাকবে। সব কাজেই উন্নতি লাভ করতে পারবেন আপনি, পারিবারিক বিবাদ মিটে যাবে। বাড়িতে যে এতদিন অশান্তি ছিল সেই অশান্তি থেকে বেরোতে পারবেন আপনি। স্ত্রীর সঙ্গে আপনার সম্পর্ক ভালো হবে। দাম্পত্য জীবনে থেকে পারিবারিক জীবনে আপনি সুখের মুখ দেখবেন। অংশীদারিত্ব ব্যবসায় বিনিয়োগ করতে পারেন, সেখানে অর্থ লাভ হবে আপনার।

মিথুন রাশি

সূর্য নক্ষত্র পরিবর্তন মিথুন রাশির (Gemini) ব্যক্তিদের আর্থিক দিকে লাভ হবে। শুধু তাই নয়, আপনার আটকে থাকা কাজ হয়ে যাবে। মাথা ঠাণ্ডা রেখে প্রত্যেকটি কাজ করবেন। এসময় আপনার বাবা-মায়ের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। এসময় আপনার বেতন বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। যারা বেসরকারি চাকরি করছেন তাদের ভাগ্যের দ্বার খুলবে। তাদের অর্থপ্রাপ্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। ভাই বোনেদের সঙ্গে দূরে কোথাও ঘুরতে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আপনারা এসময় নতুন চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে। পুরনো চাকরিতেও আপনার সাফল্য আসবে। যারা বেসরকারি চাকরি করছেন তাদের আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে।

Sun Transit Horoscope

কর্কট রাশি

সূর্য পূর্ব ফাল্গুনী নক্ষত্রে প্রবেশ করায় কর্কট রাশির (Cancer) জাতক জাতিকাদের শুভ সময় শুরু হবে। কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসবে আপনার। তাছাড়া আপনি ভ্রমনে যেতে পারেন। শুধু তাই নয়, ভবিষ্যতের জন্য অর্থ সঞ্চয় করতে পারবেন। আপনার সন্তানের জন্য চিন্তা করতে হবে না। ব্যবসায় এগিয়ে যেতে পারবেন। এসময় যারা শেয়ার বাজার, ফটকা, লটারির ব্যবসা করছেন তাদের অর্থ উপার্জনের সম্ভাবনা রয়েছে। এই সময় আপনার পরিবারের কারোর সুখবরে আপনি খুব খুশি হবেন।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+