Sun Transit August 2023: সূর্যের অশুভ প্রভাবে ব্যবসায় বিনিয়োগ করার আগে দু’বার ভাববেন কারা
Sun Transit August 2023: জ্যোতিষশাস্ত্রে প্রত্যেকটি গ্রহেরই বিশেষ গুরুত্ব রয়েছে। গ্রহরা ঘর পরিবর্তন করার সময় বারো রাশির উপরে নানান প্রভাব ফেলে। সেটি কারোর জন্য শুভ হতে পারে, আবার কারোর জন্য অশুভও হতে পারে। সূর্যকে আমরা গ্রহদের রাজকুমার বলেই জানি। সূর্য যখন স্থান পরিবর্তন করে বা বিপরীতমুখী হয়, তখন সকল রাশির ব্যক্তিদের উপরেই নানান প্রভাব ফেলে।
১৭ অগাস্ট ১ টা ২৩ মিনিটে সিংহ রাশিতে প্রবেশ করবে সূর্য। এই সময় কিছু রাশির ব্যক্তিদের জীবনে নানান অসুবিধার সময় শুরু হবে, জানুন সেই রাশির তালিকায় কোন রাশির ব্যক্তিরা রয়েছেন, দেখুন।

কন্যা রাশি
সূর্য স্থান পরিবর্তন করায় সিংহ রাশিতে প্রবেশ করবে, কন্যা রাশির (virgo) ব্যক্তিদের আর্থিক দিকে খুব ক্ষতি হবে। কোনও কাজেই আপনারা তেমনভাবে সাফল্য আনতে পারবেন না। আর্থিক দিকে নানান অসুবিধা লেগে থাকবে। যারা ব্যবসায়ী রয়েছেন তাদের নানান সমস্যার সময়। মাথা ঠান্ডা রেখে প্রত্যেকটি কাজ করবেন। আর্থিক দিকে অবনতি হবে আপনাদের। অর্থহানি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই আগে থেকে সতর্ক থাকুন, শরীর নিয়ে সাবধানে থাকার চেষ্টা করুন। আপনার গুপ্ত রোগ আবারও চাগা দিতে পারে।
বৃশ্চিক রাশি
বৃশ্চিক রাশির (Scorpio) ব্যক্তিদের দশম ঘরে প্রবেশ করবে সূর্য। এসময় কোনও কাজেই তেমন সফলতা আনতে পারবেন না। আর্থিক ক্ষতি হবার সম্ভাবনা রয়েছে। তাই কোনও কাজ করার আগে বারবার ভাবুন। পরিবারের সঙ্গে এই সময় ভালোভাবে থাকতে পারবেন না। মানসিক চাপ ক্রমশ বাড়তে থাকবে। তবে মাথা ঠান্ডা রাখবেন। স্বাস্থ্য সংক্রান্ত নানান সমস্যায় ভুগতে পারে আপনাকে। আপনি বিদেশ যাত্রা করতে পারেন তবে তা কিন্তু খুব শুভ হবে না, যারা চাকরি করছেন তাদের আর্থিক ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। সকলের সঙ্গে আপনার মতবিরোধ লেগেই থাকবে। দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনেও আপনি সুখী হবেন না।

মকর রাশি
মকর রাশির (Capricorn) ব্যক্তিদের অশুভ সময় শুরু হবে। এসময় আপনার দুর্ঘটনা ঘটে সম্ভাবনা রয়েছে। আর্থিক দিকে নানান সমস্যার সম্মুখীন হতে হবে আপনাকে। তাই একটু সাবধানে থাকার চেষ্টা করুন। মানসিক ও আর্থিক সমস্যায় জড়াবেন আপনি। তাই আগে থেকেই সতর্ক থাকুন। বাবা মায়ের সঙ্গে আপনার অশান্তি লেগেই থাকবে। তাই সাবধানে থাকার চেষ্টা করুন। বাবা-মায়ের শরীরের প্রতি যত্ন নিন। পরিবারের সকলের সঙ্গে ভালো ব্যবহার করার চেষ্টা করুন।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications