মার্চেই মীন রাশিতে গমন করেছে সূর্য, রাস্তায় সতর্ক হয়ে হাঁটুন এই রাশির ব্যক্তিরা

জ্যোতিষশাস্ত্রে নয়টি গ্রহেরই বিশেষ গুরুত্ব রয়েছে। তবে সূর্যের একটি বিশেষ প্রভাব রয়েছে জ্যোতিষশাস্ত্রে। কারণ সূর্যই হচ্ছে গ্রহদের রাজা। এই গ্রহ যখন ঘর পরিবর্তন করে বা বিপরীতমুখী হয় তখন সকল রাশির উপরেই বিশেষ প্রভাব ফেলে তারা। সেটি কারোর জন্য হতে পারে আবার কারোর জন্য নেতিবাচকও হতে পারে।

১৫ মার্চ মীন রাশিতে প্রবেশ করেছে সূর্য। এই সময়ে কিছু রাশির জাতক-জাতিকাদের জীবনের শুভ প্রভাব ফেলেছে। তবে এখন কিছু রাশির ব্যক্তিদের খারাপ সময়ের মধ্যে দিয়ে যেতে হবে। অর্থ হানি হওয়ার সম্ভাবনা রয়েছে, জানুন তারা কারা।

মেষ রাশি

মেষ রাশি

সূর্য ঘর পরিবর্তন করায় মেষ রাশির জাতক জাতিকাদের অশুভ সময় শুরেউ হবে। আপনাদের সপ্তম ঘরে প্রবেশ করবে সূর্য। তাই আপনার খরচ খুব বাড়তে থাকবে। কোন কাজেই সাফল্য অর্জন করতে পারবেন না। আপনার পরিবারের সকলের জন্য খুব চিন্তায় পড়তে হবে।

দূরে কোথাও ঘুরতে যাবেন না। সাফল্যের সময় আপনার শুরু হবে না, মাথা ঠান্ডা রেখে চলুন। নানান অসুবিধার মধ্যে পড়তে হবে আপনাকে। চাকরি পরিবর্তন করবেন না। আর্থিকভাবে অসুবিধার মধ্যে দিয়ে পড়তে হবে আপনাকে। স্ত্রীর সঙ্গে আপনার নানান সমস্যা লেগে থাকবে। দূরে কোথাও ঘুরতে গেলে সাবধানে যাবেন। কারণ কোথাও দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে আপনার।

 কন্যা রাশি

কন্যা রাশি

সূর্য ঘর পরিবর্তন করায় কন্যা রাশির জাতক-জাতিকাদের অশুভ সময় শুরু। এসময় আপনার সপ্তম ঘরে প্রবেশ করবে সূর্য। তাই আপনার শরীর খারাপ হতে পারে। মারামারি, বিতর্কের মধ্য দিয়ে আপনার সময় কাটতে পারে। কর্মক্ষেত্রে নানান অসুবিধার মধ্যে আপনাকে পড়তে হবে। ওই সময় প্রতিযোগিতামূলক পরীক্ষা দেবেন না। সেখানে সাফল্য মিলবে না আপনার। মেয়েদের সঙ্গে তর্ক বিতর্ক এড়িয়ে চলুন, না হলে নানান সমস্যার মধ্যে পড়তে হবে আপনাকে।

মকর রাশি

মকর রাশি

মকর রাশির ব্যক্তিদের খুব খারাপ শুরু হবে। আপনার নানান প্রতিকূলতা আসবে জীবনে। আপনার তৃতীয় ঘরে প্রবেশ করবে সূর্য। তাই আপনার ভাই বোনের সঙ্গে নানান অসুবিধা সময় চলবে। মাথা ঠান্ডা রেখে কাজ করবেন। পড়াশোনায় মনোযোগ দিতে পারবেন না। চিকিৎসকের জন্য খুব খরচ বাড়বে। আপনার পরিবারে কেউ অসুস্থ হতে পারে।

আর্থিক ক্ষতি হতে পারে। নানান সংকটের মুখে পড়তে হতে পারে আপনাকে। জীবনে আসবে নানান অসুবিধা। কোন কাজেই সাফল্য মিলবে না, কোনও কাজের চুক্তি করলে সেটিও আটকে যেতে পারে।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)


Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+