Sun Blessing Zodiac Signs: ২০২৪ সালে সূর্যের অপার কৃপা থাকবে এই রাশির ব্যক্তিদের ওপর

জ্যোতিষশাস্ত্রে (astrology) সূর্য গ্রহকে গ্রহদের রাজা বলে মনে করা হয়, সূর্য যখন স্থান পরিবর্তন করে বা বিপরীতমুখী হয় তখন বারো রাশির উপরে নানান প্রভাব ফেলে. সেটি কারোর জন্য শুভ হতে পারে আবার কারোর জন্য অশুভ হতে পারে।

শেষ হতে চলেছে ২০২৩ সাল, আসছে ২০২৪। আর এই বছরের শুরুতেই সূর্য স্থান পরিবর্তন করবে। তাছাড়াও নতুন বছরের সূর্যের কৃপা পাবেন কিছু রাশির ব্যক্তিরা। জানুন সেই রাশির মধ্যে কারা রয়েছেন, দেখুন তো আপনিও আছেন কিনা তালিকায়।

Sun Blessing Zodiac Signs

  • মেষ রাশি

নতুন বছরে সূর্যের বিশেষ কৃপা পাবেন মেষ রাশির (aries) জাতক জাতিকারা। এসময় তারা সকল কাজই সুন্দরভাবে করতে পারবেন। আর্থিক দিকে তাদের খুব লাভ হবে। পরিবারের সকলের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে চলতে পারবেন। তারা দূরে কোথাও ঘুরতে যেতে পারেন, সেখান থেকে অর্থ প্রাপ্তি হবে আপনাদের।

  • বৃষ রাশি

বৃষ রাশির (Taurus) ব্যক্তিদের সাফল্যের সময় শুরু হবে। এসময় প্রত্যেকটি কাজেই আপনি সফলতা অর্জন করতে পারবেন। নতুন সম্পত্তি কিনতে পারেন। পরিবারের সকলের সঙ্গে ভালোভাবে থাকতে পারবেন। তাছাড়া যারা বেসরকারি চাকরির পরীক্ষা দিচ্ছেন সেখানে তাদের সফলতা মেলার সম্ভাবনা রয়েছে। এসময় আপনি মাথা ঠাণ্ডা রেখে প্রত্যেকটি কাজ করার চেষ্টা করবেন। নয়া সম্পত্তির মালিক হবেন আপনারা।

  • মিথুন রাশি

নতুন বছরে মিথুন রাশির (Gemini) ব্যক্তিদের ওপর সূর্যের বিশেষ কৃপা থাকবে। যারা সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত তাদের জীবনে খুব সাফল্য আসবে। যারা ব্যবসা করছেন তারা আর্থিকভাবে খুব এগিয়ে যেতে পারবেন। দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনেও আপনারা খুব সুখী হবেন। সকল কাজে মন দিতে পারবেন। ব্যবসায়ীদের জন্য শুভ সময় শুরু হবে। এসময় প্রত্যেকটি কাজ ভালোভাবে করবেন। আপনার মনও শান্ত থাকবে। এই সময় আপনাদের আটকে থাকা কাজ হয়ে যাবে। আইনি যে ঝঞ্ঝাটে ছিলেন সেটি থেকে বের হতে পারবেন আপনি।

  • ধনু রাশি

সূর্যের কৃপায় ধনু রাশির(Sagittarius) জাতক জাতিকাদের ২০২৪ সাল অত্যন্ত ভালো যাবে, এই সময়ে ব্যবসায়ে খুব সফলতা আসবে আপনার। সকল কাজে যেমন সফলতা অর্জন করতে পারবেন ঠিক তেমনই আর্থিক দিকেও খুব লাভ করতে পারবেন এই রাশির জাতকরা। তবে অবশ্যই নিজেকে এই সময়ে শান্ত রেখে সব কাজ করার চেষ্টা করবেন।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+