মাসের শেষে দুই গ্রহের বিশেষ সংযোগ, এই রাশিদের জীবনে ভরপুর সুখ–সুবিধা নিয়ে আসতে চলেছে
প্রত্যেক মাসে কিছু গ্রহ রাশি পরিবর্তন করে। এর প্রভাব ব্যক্তির জীবনের ওপর পড়তে দেখা যায় স্পষ্টরূপে। অগাস্টের শেষদিন অর্থাৎ ৩১ অগাস্ট শুক্রগ্রহ নিজের রাশি পরিবর্তন করতে চলেছে। এইদিন শুক্র সিংহ রাশিতে প্রবেশ করবে। সিংহ রাশিতে সূর্য প্রথম থেকেই বিরাজ রয়েছে। এরকম অবস্থায় শুক্রের সিংহে প্রবেশ করায় এই দুই গ্রহের মিলন হতে চলেছে। এই দুই গ্রহ একত্রিত হওয়ায় অনেক রাশির জীবনে প্রভাব পড়বে। তবে এই রাশির জাতকরা কিছু বিশেষভাবে লাভবান হবেন।

শুক্র ও সূর্যের সংযুক্তি
জ্যোতিষ শাস্ত্রে সূর্য ও শুক্র দু'টি গ্রহই অত্যন্ত গুরুত্বপূর্ণ। সূর্যকে সম্মান, সাফল্য, উন্নতির কারক গ্রহ বলে মনে করা হয়। শুক্রকে দাম্পত্য সুখ, প্রসিদ্ধি, বিলাসিতা, শিল্প, প্রতিভা, সৌন্দর্যের কারক গ্রহ বলা হয়। শুক্র বৃষ এবং তুলা রাশির অধিপতি। জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী, শুক্র ও সূর্যের সংযুক্তি খুবই বিশেষ। শুক্র ও সূর্যের এই সংযুক্তি ১৭ সেপ্টেম্বর পর্যন্ত থাকবে। কারণ ১৭ সেপ্টেম্বর সূর্য সিংহ রাশি থেকে বেরিয়ে কন্যা রাশিতে প্রবেশ করতে চলেছে।

কর্কট রাশি
জ্যোতিষ শাস্ত্র মতে, শুক্র ও সূর্যের সংযুক্তি এই রাশির জাতকদের জন্য বিশেষ ফলদায়ক হবে। শুধু তাই নয়, অর্থের প্রবাহ বাড়বে। কর্কট রাশির জাতকদের সুখ-সুবিধা বৃদ্ধি পাবে। পড়ুয়াদের জন্য এই সময়টা অনুকূল। অর্থপ্রাপ্তির মার্গ তৈরি হবে।

কুম্ভ রাশি
শুক্র ও সূর্যের সংযোগ এই রাশির জাতকদের ভালো ধনলাভ করাবে। এই সময় অর্থনৈতিক পরিস্থিতিতে জবরদস্ত উন্নতি দেখা দেবে। অর্থ সঞ্চয়ে সফলতা পাওয়া যাবে। কোথাও বিনিয়োগ করার কথা ভাবছেন তাহলে এই সময়টা শুভ। একের অধিক মাধ্যম থেকে অর্থ প্রাপ্তি হবে।

বৃষ রাশি
এই সংযুক্তি আপনার জীবনে ইতিবাচকতা নিয়ে আসবে। পারিবারিক জীবন ভালো হবে। এই সময় পড়ুয়াদের পড়াশোনায় মন লাগবে। উচ্চশিক্ষার প্রস্তুতি নেওয়া মানুষেরা এই সময় দারুণভাবে লাভ করবে। সূর্য ও শুক্রের সংযুক্তি এই রাশির জাতকদের জন্য লাভদায়ক হতে চলেছে।

মিথুন রাশি
জ্যোতিষ শাস্ত্র অনুসারে এই রাশির জাতক জাতিকাদের যোগাযোগ দক্ষতা বৃদ্ধি পাবে। এই সময়ে আয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। কর্মজীবনে সাফল্য আসবে এবং আপনি একটি ভাল অবস্থান অর্জন করবেন। আপনার কাজ সর্বত্র প্রশংসিত হবে এবং অফিসে আপনার কর্মক্ষমতা দুর্দান্ত হবে।
(এই সকল তথ্য সম্পূর্ণ জ্যোতিষ শাস্ত্রের উপর নির্ভরশীল)












Click it and Unblock the Notifications