চৈত্র অমাবস্যায় চারটি শুভ যোগ, জেনে নিন স্নান-দানের শুভ সময় ও পূজার পদ্ধতি
চৈত্র অমাবস্যায় চারটি শুভ যোগ, জেনে নিন স্নান-দানের শুভ সময় ও পূজার পদ্ধতি
সনাতন ধর্মে প্রতিটি অমাবস্যা ও পূর্ণিমাকে গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। তবে এর মধ্যে কিছু অমাবস্যা এবং পূর্ণিমাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। ১ এপ্রিল, ২০২২ তারিখ শুক্রবার চৈত্র অমাবস্যা সংঘটিত হচ্ছে। পিতৃ দোষ থেকে মুক্তি পেতে এই তিথিটিকে বিশেষ গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। এই দিনে পবিত্র নদীতে স্নান করে পিতৃপুরুষদের প্রসন্ন করা হয়ে থাকে। এবার চৈত্র অমাবস্যায় কিছু শুভ যোগ তৈরি হচ্ছে, যা এই দিনের গুরুত্ব আরও বাড়িয়ে দিয়েছে। যাদের রাশিতে কাল সর্প দোষ রয়েছে, তারা আজ এর থেকে মুক্তি পেতে পারেন। এছাড়াও সকলেই পেতে পারেন এই বিশেষ দিনের শুভ ফল। জেনে নিন চৈত্র অমাবস্যার দিন কখন ও কীভাবে করবেন স্নান, দান ও পুজো।

চৈত্র অমাবস্যায় ৪ শুভ যোগ
চৈত্র অমাবস্যার প্রথমার্ধে দুটি অত্যন্ত শুভ যোগ তৈরি হচ্ছে। এই দিনে প্রথম ব্রহ্ম যোগ তৈরি হচ্ছে এবং তার পরে ইন্দ্র যোগ হবে। এরই পাশপাশি রেবতী নক্ষত্রও নিজের সবথেকে শুভ ঘরে থাকবে। এই দুই যোগের সঙ্গে সঙ্গে সর্বার্থ সিদ্ধি যোগ এবং অমৃত সিদ্ধি যোগও গঠিত হতে চলেছে। এই যোগে করা স্নান, দান, এবং পূজা-পাঠ করলে যে কেউ অনেক পুণ্য অর্জন করতে পারেন।

চৈত্র অমাবস্যার শুভ সময়
চৈত্র অমাবস্যা তিথি ৩১শে মার্চ দুপুর ১২টা ২২ মিনিট থেকে শুরু হয়েছে এবং এটি ১লা এপ্রিল বেলা ১২ টা পর্যন্ত থাকবে। এই সময়ে, সকাল থেকে ব্রাহ্ম যোগ হবে এবং তারপর ইন্দ্র যোগ শুরু হবে। অন্যদিকে, ১লা এপ্রিল সকাল ১০টা ৪০ মিনিট থেকে বিকেল ৬টা ১০ মিনিট পর্যন্ত সর্বার্থ সিদ্ধি যোগ থাকবে। অভিজিৎ মুহুর্ত যা অত্যন্ত শুভ যোগ বলে মনে করা হয় তা শুরু হবে ১লা এপ্রিল দুপুর ১২টা থেকে দুপুর ১২টা ৫০ মিনিট পর্যন্ত।

চৈত্র অমাবস্যায় পূজা পদ্ধতি
চৈত্র অমাবস্যার দিনে পবিত্র নদীতে স্নান করা ভালো হবে, নইলে পবিত্র নদীর জলে বাড়িতে স্নান করুন। তারপর সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করুন। পূর্বপুরুষদের প্রণাম করুন। জ্যোতিষ শাস্ত্র মতে বিশ্বাস করা হয় যে এইদিন এইকাজ করলে জীবনের সব বাধা দূর হয়ে যায়। সেই সঙ্গে যাদের কুণ্ডলীতে কালসর্প দোষের মত পাপি দোষ থাকে সেই সবও সহজে দূর হয়ে যায়।

চৈত্র অমাবস্যায়
যে কোনও অমাবস্যা বা পূর্ণিমায় দান করাকে সবথেকে পবিত্র বলে মনে করা হয়। সেই মত তিথি ও দিন ভেদে আলাদা আলাদা প্রকারের দান করার গুরুত্ব বলা হয়েছে। জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী, চৈত্র অমাবস্যার দিনে সমাজের দুঃস্থ মানুষদের সাধ্যমত বস্ত্র, কম্বল, ঘি ইত্যাদি দান করা খুব ভালো বলে মনে করা হয়।
(এই সকল তথ্য সম্পূর্ণ জ্যোতিষ তথ্যের উপর নির্ভরশীল)
-
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
সীমান্তের ওপার থেকে এবার কলকাতায় হামলার হুঁশিয়ারি পাকিস্তানি মন্ত্রী খোয়াজা আসিফের -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
ইরান-আমেরিকা যুদ্ধ চরমে, গত ২৪ ঘণ্টায় চারটি মার্কিন যুদ্ধবিমানে হামলা, নিখোঁজ চালক -
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী












Click it and Unblock the Notifications