শুক্র গোচরে ভাগ্যের দ্বার খুলতে চলেছে এই রাশির জাতকদের
Shukra Gochar: জ্যোতিষশাস্ত্রে (astrology) শুক্র গ্রহের বিশেষ গুরুত্ব রয়েছে। শুক্রকে আমরা সম্পদ, সম্পত্তি, আরাম, বৈভবের কারক বলেই জানি। এই গ্রহ ঘর পরিবর্তন করে তখন সকল রাশির ব্যক্তিদের উপর বিশেষ প্রভাব ফেলে। শুক্র এক রশি থেকে অন্য রাশিতে প্রবেশ করতে সময় নেয় ৩০ থেকে ৩৬ দিন।
১৮ জানুয়ারি শুক্র ধনু রাশিতে প্রবেশ করবে। তারপরই শুক্র ১২ ফেব্রুয়ারি মাসে স্থান পরিবর্তন করে মকর রাশিতে প্রবেশ করবে। এই সময়ে কিছু রাশির ব্যক্তিদের জীবনে সাফল্যের সময় শুরু হবে, জানুন সেই রাশির ব্যক্তিদের মধ্যে কারা রয়েছেন।

- কর্কট রাশি
শুক্র ঘর পরিবর্তন করার কারণে কর্কট রাশির জাতক জাতিকাদের আর্থিক দিকে লাভ হবে। এসময় আপনি প্রত্যেকটি কাজেই এগিয়ে যেতে পারবেন। দাম্পত্য জীবনে আপনি সুখে থাকতে পারবেন। এমনকি প্রেম জীবনেও মিলবে সফলতা। আর্থিক দিকে লাভ হবে। কর্মজীবনে খুব সাফল্যের সময় শুরু হবে আপনাদের। সকল কাজে আপনি খুব উন্নতি করতে পারবেন। তবে এই সময় মাথা ঠান্ডা রেখে প্রত্যেকটি কাজ করার চেষ্টা করবেন।
- মেষ রাশি
মেষ রাশির জাতক জাতিকাদের উপর শুক্র গ্রহের বিশেষ প্রভাব পড়বে। এসময় পরিবেশ আপনার অনুকূলেই থাকবে। নতুন চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে এই রাশির জাতক-জাতিকারা। এসময় আপনার পরিশ্রমের পূর্ণ ফল পাবেন। পরিবারের সকলের সঙ্গে শুভ সম্পর্ক বজায় রাখতে পারবেন আপনি। দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনে আপনি খুব সুখী হবেন। যারা অবিবাহিত রয়েছেন তাদের বিয়ে হয়ে যাবার সম্ভাবনা রয়েছে। নয়া সম্পত্তির মালিক হবেন এই রাশির জাতক জাতিকারা। এসময় আপনি দূরে কোথাও ঘুরতে যেতে পারেন। তাছাড়া আপনি অংশীদারিত্ব ব্যবসায় বিনিয়োগ করতে পারেন সেখান থেকে অর্থপ্রাপ্তি হওয়ার সম্ভাবনা রয়েছে।
- মকর রাশি
মকর রাশি জাতক-জাতিকাদের আর্থিক দিকে খুব লাভ হবে। শুক্রের বিশেষ কৃপা থাকবে এই রাশির ব্যক্তিদের উপর। জীবনে যা চাইবেন তাই করতে পারবেন। নয়া সম্পত্তির মালিক হবেন আপনারা। তাছাড়া যারা বিবাহিত রয়েছেন তাদের জীবনেও সাফল্যের সময় শুরু হবে। এই সময় আপনি লটারি কাটতে পারেন, সেখানে অর্থ বিনিয়োগ করা সম্ভাবনা রয়েছে আপনার। তাছাড়া আপনার শরীরের প্রতি বিশেষ খেয়াল রাখবেন। এসময় ভাগ্যের পূর্ণ সহায় পাবেন এই রাশির ব্যক্তিরা। কর্মজীবন ব্যবসায় সফলতা শিখরে পৌঁছতে পারবেন আপনারা।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications