Shani Uday 2024: ৩০ বছর পরে কুম্ভ রাশিতে শনির উদয়, ভাগ্য খুলবে কোন কোন রাশির?
কর্মফল দাতা শনিদেব কিছুদিন পরপর রাশি পরিবর্তন করেন। এই মুহূর্তে শনি গ্রহ কুম্ভ রাশিতে বিরাজমান রয়েছেন। ১১ ফেব্রুয়ারি থেকেই অস্ত অবস্থায় চলছেন শনিদেব। ১৮ মার্চ সকাল ৭টা বেজে ৪৯ মিনিটে শনি উদিত হবেন। শনি গ্রহ এক একটি রাশিতে আড়াই বছর বিরাজমান থাকেন।
ফলে কোনও রাশি থেকে বেরিয়ে সেই রাশিতে ফেরত আসতে শনি গ্রহের ৩০ বছর সময় লাগে। শনি গ্রহের অবস্থানে সামান্যতম পরিবর্তন বিভিন্ন রাশির ওপর অবশ্যই পড়ে। আসুন জেনে নেওয়া যাক, শনির উদয়ে কোন কোন রাশির ভাগ্য চমকাতে চলেছে।

- মেষ রাশি
মেষ রাশিতে শনিদেব একাদশ ঘরে উঠেছেন। ফলে দীর্ঘদিন ধরে চলা কোনও সমস্যা আপনার শেষ হতে পারে। যে কাজগুলি আপনার হচ্ছিল না বা নষ্ট হয়ে যাচ্ছিল তা এবার পূরণ হতে পারে। আর্থিক দিক থেকে আপনি লাভবান হতে পারেন। চাকুরিজীবীদের বিদেশ যাওয়ার স্বপ্ন পূরণ হতে পারে। বেকারদের চাকরির সুযোগ তৈরি হতে পারে। পরীক্ষার্থীদের জন্য সময়টি শুভ।
- মিথুন রাশি
মিথুন রাশির নবম ঘরে থাকবে শনিগ্রহ। এর ফলে এই রাশির মানুষ সমস্ত জঞ্ঝাট থেকে মুক্তি পেতে পারেন। বহুদিন আটকে থাকা কাজ শুরু হতে পারে। কর্মক্ষেত্রে বদলির সম্ভাবনা রয়েছে। তবে তা আপনার মন মতো হবে। কেউ চাকরি পরিবর্তন করতে চাইলে ভালো সুযোগ রয়েছে। ব্যবসায়ীদের জন্য এই সময়টি শুভ হতে চলেছে। পরিজনদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে।
- তুলা রাশি
তুলা রাশির সপ্তম ঘরে থাকতে চলেছেন শনিদেব। ফলে এই সময়ে কাজ ও ব্যবসায় ভালো সময় আসতে চলেছে। ব্যবসা বড় করতে চাইলে এটা উপযুক্ত সময় হতে পারে। ব্যবসার অনুকূল পরিবেশ থাকবে এই সময়ে। পার্টনারশিপ ব্যবসায় থাকলেও আপনি সফল হবেন। পরিবারের সমর্থন পাবেন। আপনার সম্পদ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।












Click it and Unblock the Notifications