Shani Dhaiya And Sade Sati Effect: কাদের ওপর শনি ধাইয়া ও সাড়ে সাতির প্রভাব ফেলেছেন
Shani Dhaiya And Sade Sati Effect: জ্যোতিষশাস্ত্রে (astrology) শনি গ্রহের বিশেষ গুরুত্ব রয়েছে। শনি গ্রহ যখন ঘর পরিবর্তন করে বা বিপরীতমুখী হয় তখন সকল রাশির ব্যক্তিদের উপরে বিশেষ প্রভাব ফেলেন।
এই গ্রহের নাম শুনলে ভয় পেয়ে যাই আমরা, কারণ শনির অশুভ দৃষ্টি যদি কারোর ওপর পরে তাহলে তাঁর জীবনে জীবনে সাফল্য আসে না, নানান সমস্যার সম্মুখীন হতে হয় সকলকে।

কাদের ওপর শনির ধাইয়ার প্রভাব পড়ছে
এই রাশির ব্যক্তিদের নানান সমস্যার সম্মুখীন হতে হয়। কোন কাজেই তারা সফলতা অর্জন করতে পারেন না, জীবনে সাফল্য আসে না। বর্তমানে শনি গ্রহ কুম্ভ রাশিতে রয়েছে এবং কুম্ভ রাশিতে বিপরীতমুখী হয়েছে এই গ্রহ। এই সময়ে বৃশ্চিক রাশি ও কর্কট রাশির ব্যক্তিদের নানান সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। এসময় আপনাদের আর্থিক দিকে নানান অসুবিধা হবে।
কী কী সমস্যায় ভুগতে হবে তাঁদের
তাদের বাবা-মায়ের স্বাস্থ্যের দিকে যত্ন দিতে হবে। হাঁটুতে নানান সমস্যা দেখা দিতে পারে। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষা দিচ্ছেন তাদের সমস্যার মধ্যে দিয়ে চলতে হতে পারে। এই সময়ে এই দুই রাশির ব্যক্তিদের উপর শনির ধাইয়ার প্রভাব পড়েছে। আর সেই কারণেই তাদের জীবনে নানান সমস্যার সৃষ্টি হয়েছে।

কাদের ওপর সাড়েসাতির প্রভাব পড়েছে
শনি দেবতা মীন রাশির ওপর সাড়ে সাতির প্রথম পর্বের প্রভাব ফেলেছেন এবং কুম্ভ রাশির ওপর সাড়েসাতির তৃতীয় প্রভাব ফেলেছেন। তাই তাঁদের স্বাস্থ্য নিয়ে ভুগতে হবে। শরীর এদের খারাপ হতে পারে। শরীর খারাপ হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।
কোনোও কাজেই তেমনভাবে কোনও লাভ করতে পারবেন না। এসময় নতুন কাজ শুরু করার আগে বারবার ভাবুন। এই সময় অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলুন। মাথা ঠান্ডা রেখে প্রত্যেকটি কাজ করার চেষ্টা করুন। তবেই আপনি জীবনে সফলতা অর্জন করতে পারবেন। আর্থিক দিকে নানান সমস্যার সম্মুখীন হতে হয় তাঁদের। পারিবারিক জীবন থেকে দাম্পত্য জীবনে এরা সুখী হন না। সকলের সঙ্গে অশান্তি লেগেই থাকে।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications