শুরু হচ্ছে উৎসবের মাস অগাস্ট! গোটা মাস জুড়ে কী কী রয়েছে জেনে নিন এক ঝলকে
শুরু হয়ে গেল আরও একটি নতুন মাস অগাস্ট মাস। এই মাসে কিন্তু আপনি শ্বাস নেওয়ার সুযোগ পাবেন না কারণ অগাস্ট মাস মানেই উৎসবের সূচনা। একাধিক উৎসব রয়েছে গোটা মাস জুড়ে। অগাস্ট মাসে কোনও না কোন ব্রত বা উৎসব চলতেই থাকবে। পঞ্জিকা অনুযায়ী শ্রাবণ মাসের শুক্লপক্ষে চতুর্থীর সঙ্গে সঙ্গে বড় উৎসব শুরু হয় ৷ এই পুরো মাস শুভ হতে চলেছে ৷ মাসের শুরুতেই গণেশের ব্রত ৷ এই মাসে নাগ পঞ্চমী, হরতালিকা তিজ, জন্মাষ্টমীর মত উৎসবে ভিড় উপচে পড়ে ৷ তবুও নানান ঘটনার অগাস্টে নানান ধরনের উৎসব রয়েছে ৷ আসুন জেনে নেওয়া যাক অগাস্ট মাসে কোন তারিখে কী উৎসব রয়েছে।

১ অগাস্ট ২০২২–বিনায়ক চতুর্থী ব্রত, তৃতীয় সোমবার শ্রাবণের
এইদিনে রয়েছে বিনায়ক চতুর্থী ব্রত, যা সোমবার অর্থাৎ আজ। এইবার বিয়ানক চতুর্থী ব্রতে রবিযোগ রয়েছে। এছাড়াও এইদিন শ্রাবণের তৃতীয় সোমবারও রয়েছে।

২ অগাস্ট, ২০২২–নাগ পঞ্চমী, মঙ্গলা গৌরী ব্রত
২ অগাস্ট শ্রাবণ শুক্লা পঞ্চমী অর্থাৎ নাগপঞ্চমী ৷ মাসের প্রতি মঙ্গলবার মঙ্গলা গৌরীর ব্রতপালন করা হয় ৷ এই ব্রত একসঙ্গে হওয়ায় এইদিনের গুরুত্ব অপরিসীম

৮ অগাস্ট ২০২২–শ্রাবণের চতুর্থ সোমবার
শ্রাবণ মাসের চতুর্থ সোমবার অর্থাৎ ৮ অগাস্ট এইদিনের বিশেষ গুরুত্ব রয়েছে ৷ শিব পার্বতীর বিশেষ রূপে নানান বিধি-বিধানে আরাধনা করা হয়।

১১ অগাস্ট ২০২২–রাখী উৎসব
এ বছর রাখী উৎসব ১১ অগাস্ট পালন করা হবে। রাখী বন্ধনের এই উৎসব শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতে পালন করা হয়। রাখী বন্ধনের পর্ব ভাই-বোনের প্রেমের প্রতীক। এইদিন বোন তার ভাইয়ের হাতে রাখী বেঁধে তার উজ্জ্বল ভবিষ্যতের জন্য প্রার্থনা করে এবং দীর্ঘায়ু কামনা করে।

১৪ অগাস্ট, ২০২২–কেজরি তিজ
পঞ্জিকা অনুসারে, ভাদ্রপদের কৃষ্ণপক্ষের তৃতীয় তিথি অর্থাৎ ১৪ অগাস্ট রবিবার কেজরি তিজ উৎসব পালন হবে। এই উৎসব বিবাহিত মহিলাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।

১৯ অগাস্ট ২০২২–জন্মাষ্টমী
ভাদ্রমাসে কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে জন্মাষ্টমী। এইদিন রোহিণী নক্ষত্রে ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল ৷ জন্মাষ্টমীর দিন ভগবান শ্রীকৃষ্ণের বাল্যরূপের পুজো করা হয়ে থাকে ৷

৩০ অগাস্ট ২০২২–হরতালিকা তিজ
ভাদ্রপদ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে হরিতালিকা তিজ ব্রত করা হয়। কেজরী তিজের মতো এই উপবাসেও ভগবান ভোলেনাথ ও মাতা পার্বতীর পুজো করা হয়।

৩১ অগাস্ট ২০২২–গণেশ চতুর্থী
৩১ অগাস্ট ভগবান গণেশের পুজার্চনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে থাকে ৷ গণেশ চতুর্থী প্রতি মাসের শুক্লপক্ষতে হয় ৷ ভাদ্র মাসের শুক্ল পক্ষের চতুর্থী তিথি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে থাকে ৷ মহারাষ্ট্রে জাঁকজমকের সঙ্গে এই গণেশ পুজো করা হয়।












Click it and Unblock the Notifications